অন্যান্য

সাম্প্রতিক পরীক্ষা বিষয়ের অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 6,124 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 409
1
বাংলা ভাষার মূল উৎস কী?
ক বৈদিক ভাষা
খ হিন্দি ভাষা
গ কানাড়ি ভাষা
ঘ অনার্য ভাষা
সঠিক উত্তর: ক (বৈদিক ভাষা)
ব্যাখ্যা:
বাংলা ভাষার মূল উৎস হল, বৈদিক ভাষা। ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হচ্ছেঃ ইন্দো-ইউরোপীয় -> ইন্দো ইরানীয় -> ভারতীয় আর্য -> প্রাকৃত -> বাংলা । আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্যতম একটি রূপ বৈদিক ভাষা। প্রশ্নের অপশনে বৈদিক ভাষা আছে। যদি প্রাকৃত থাকতো তবে প্রাকৃত হতো।
2
'রিকশা' শব্দটি কোন বিদেশী ভাষা হতে আগত?
ক জাপানি
খ ফারসি
গ আরবি
ঘ হিন্দি
সঠিক উত্তর: ক (জাপানি)
ব্যাখ্যা:
কয়েকটি জাপানি শব্দ হচ্ছে রিক্সা, হাসনাহেনা, ক্যারাটে, জুড়ো প্রভৃতি। কয়েকটি হিন্দি শব্দ হলো - পানি, চানাচুর, বাচ্চা, দাদা, নানা, মিঠাই। বাংলায় ব্যবহৃত আরবি শব্দ- ইসলাম, আল্লাহ, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ্ব, হাদিস, হারাম, হালাল, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা,খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, রায় ইত্যাদি। ফারসি শব্দ সমূহ- খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, মেথর, রসদ, আদমি, আমদানি জানোয়ার, জিন্দা, নমুনা, = বদমাশ রফতানি হাঙ্গামা ইত্যাদি।
3
যার দুই হাত সমান চলে-
ক সব্যসাচী
খ দোহাতি
গ তবলা বাদক
ঘ সমানতালী
সঠিক উত্তর: ক (সব্যসাচী)
ব্যাখ্যা:
যার দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলে। আধুনিক বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলতে সৈয়দ শামসুল হক। যার দুই হাত সমান চলে – সব্যসাচী দুই হাত দিয়ে - দোহাতি। চুরির অভ্যাস - হাতটান।
4
ফল পাকলে যে গাছ মরে যায়-
ক ওষধি
খ ওষধী
গ ঔষধী
ঘ ঔষধি
সঠিক উত্তর: ক (ওষধি)
ব্যাখ্যা:
ফল পাকলে মে গাছ মারা যায় তাকে এক কথায় বলে–ওষধি যে সব গাছের ঔষধি গুণ আছে, তাকে ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব
5
নিচের কোনটি বিশেষ্য পদ?
ক সুন্দর
খ সৌন্দর্য
গ কোনটিই নয়
ঘ সুন্দরতম
সঠিক উত্তর: খ (সৌন্দর্য)
ব্যাখ্যা:
সৌন্দর্য হলো বিশেষ্য পদ, সুন্দর শব্দটি বিশেষণ পদ। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি,বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে ।
6
কোন বানানটি সঠিক?
ক মূর্ধন্য
খ মূর্ধণ
গ মূর্ধণ্য
ঘ মূর্ধন্য
সঠিক উত্তর: ক (মূর্ধন্য)
7
'ধানসিঁড়ি' কীসের নাম?
ক ধানের
খ নদীর
গ শহরের
ঘ গ্রামের
সঠিক উত্তর: খ (নদীর)
ব্যাখ্যা:
ধানসিঁড়ি নদী বাংলাদেশের ঝালকাঠি জেলায় অবস্থিত।
8
যা পূর্বে ছিল এখন নেই-
ক অবিনশ্বর
খ অদৃষ্টপূর্ব
গ অভূতপূর্ব
ঘ ভূতপূর্ব
সঠিক উত্তর: ঘ (ভূতপূর্ব)
ব্যাখ্যা:
যা বিনষ্ট হয় না - অবিনশ্বর। যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি–অদৃষ্টপূর্ব যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
9
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক ছন্দের জাদুকর
খ যাযাবর
গ বীরবল
ঘ টেকচাঁদ ঠাকুর
সঠিক উত্তর: গ (বীরবল)
ব্যাখ্যা:
ছন্দনাম– ছন্দের যাদুকর –সত্যেন্দ্রনাথ দত্ত প্যারীচাঁদ মিত্র– টেকচাঁদ ঠাকুর যাযাবর – বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় বীরবল – প্রমথ চৌধুরী
10
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
ক ধ্বনি
খ বর্ণ
গ কোনটিই নয়
ঘ রূপ
সঠিক উত্তর: খ (বর্ণ)
ব্যাখ্যা:
>> শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে। >> ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি।
11
'নন্দিত-নিন্দিত' কীসের উদাহরণ?
ক প্রতিশব্দ
খ সমার্থক শব্দ
গ কোনটিই নয়
ঘ বিপরীত শব্দ
সঠিক উত্তর: ঘ (বিপরীত শব্দ)
ব্যাখ্যা:
নন্দিত এর বিপরীত নিন্দিত কিছু বিপরীত শব্দ হলো– ন্যায়–অন্যায় নবীন–প্রবীণ নিরক্ষর–সাক্ষর নিশ্চয়তা–অনিশ্চয়তা নর–নারী নিরবলম্ব–স্বাবলম্ব নীরস–সরস নশ্বর–অবিনশ্বর
12
'পাছে লোকে কিছু বলে।'- এখানে 'লোকে” কোন কারক ?
ক কর্তৃকারক
খ অপাদান কারক
গ করণ কারক
ঘ কর্মকারক
সঠিক উত্তর: ক (কর্তৃকারক)
ব্যাখ্যা:
কর্তৃকারক চেনার উপায়: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। ক্রিয়াকে 'কে/ কারা' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। কে? / কীসে + ক্রিয়া = কর্তৃকারক পাছে "কে" কিছু বলে?-- উত্তর পাওয়া যায় লোকে। তাই লোকে এখানে কর্তৃকারক।
13
'চঞ্চল' এর স্ত্রীলিঙ্গ কী?
ক চঞ্চলমতি
খ চঞ্চলা
গ চঞ্চলবর্তী
ঘ চঞ্চলময়ী
সঠিক উত্তর: খ (চঞ্চলা)
14
কোন বাগধারাটির অর্থ 'বেহায়া'?
ক চিনির বলদ
খ জিলাপির প্যাচ
গ ঠোঁট-কাটা
ঘ কান কাটা
সঠিক উত্তর: ঘ (কান কাটা)
ব্যাখ্যা:
কান কাটা - বেহায়া। ঠোঁট কাটা - স্পষ্টবাদী । চিনির বলদ -নিষ্ফল পরিশ্রম / ভারবাহী । জিলাপির প্যাঁচ-কুটিল বুদ্ধি।
15
'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ-
ক হাতির পাল
খ স্রোতধারা
গ অন্ধ অনুরকণ
ঘ লম্ফ-ঝম্প
সঠিক উত্তর: গ (অন্ধ অনুরকণ)
ব্যাখ্যা:
গড্ডল" শব্দের অর্থ 'ভেড়া'। গড্ডলিকা প্রবাহ মানে ভেড়ার পালের মত পরস্পরের অনুসরণ; অপরকে অন্ধভাবে অনুসরণ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)