জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)।। ফিল্ড স্টাফ 2023
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)।। ফিল্ড স্টাফ 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 79 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
ক
গল্প
খ
উপন্যাস
গ
কবিতা
ঘ
নাটক
সঠিক উত্তর:
খ (উপন্যাস)
ব্যাখ্যা:
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
‘কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কে লিখেছেন?
ক
হুমায়ুন আহমেদ
খ
রশীদ করিম
গ
আবুল ফজল
ঘ
সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ ওয়ালীউল্লাহ)
ব্যাখ্যা:
'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ ।
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা কে?
ক
আব্দুল লতিফ
খ
আলতাফ মাহমুদ
গ
গোবিন্দ হালদার
ঘ
নজরুল ইসলাম বাবু
সঠিক উত্তর:
ক (আব্দুল লতিফ)
ব্যাখ্যা:
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় – আব্দুল লতিফ ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় কথা: আব্দুল লতিফ সুর: আব্দুল লতিফ ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় কইতো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায় কইতো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায় এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় কও দেহি ভাই এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না যায় যদি ভাই দিমু সাধের জান, আহা যায় যদি ভাই দিমু সাধের জান, এই জানের বদল রাখুম রে ভাই, বাব-দাদার জবানের মান ও হো..হো..হো….বাব-দাদার জবানের মান যে শুইনাছে আমার দেশের গাঁওগেরামের গান নানান রঙয়ের নানান রসে, ভইরাছে তার প্রাণ যে শুইনাছে আমার দেশের গাঁওগেরামের গান নানান রঙয়ের নানান রসে, ভইরাছে তার প্রাণ যপ-কীর্তন, ভাসান-জারি, গাজীর গীত আর কবি সারি যপ-কীর্তন, ভাসান-জারি, গাজীর গীত আর কবি সারি আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায় বাংলাদেশের আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায় ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায় ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায় তারি তালে তালে হৈ ঢোল করতাল বাজে ঐ বাশি কাশি খঞ্জনি সানাই, (আহা) বাশি কাশি খঞ্জনি সানাই এখন কও দেখি ভাই এমন শোভা কোথায় গেলে দেখতে পাই ও হো..হো..হো….কোথায় গেলে দেখতে পাই
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক
আমি ভাত খাচ্ছি।
খ
আমি দুপুরে ভাত খাই ।
গ
তারাতারি ভাত খেয়ে ওঠ।
ঘ
আমি ভাত খেয়ে স্কুলে যাব।
সঠিক উত্তর:
খ (আমি দুপুরে ভাত খাই ।)
ব্যাখ্যা:
ক,গ দুইটাই সঠিক
‘সিক্ত নীলাম্বরী' রেখাঙ্কিত পদের নাম কী?
ক
বিশেষ্য
খ
সর্বনাম
গ
ক্রিয়া
ঘ
বিশেষণ
সঠিক উত্তর:
ক (বিশেষ্য)
ব্যাখ্যা:
'সিক্ত নীলাম্বরী' -'নীলাম্বরী' বিশেষ্য পদ : সিক্ত নীলাম্বরী, পুণ্যে মতি হোক, আপন ভাল সবাই চায়, এ এক বিরাট সত্য, নীল একটি রঙের নাম, লোভে পাপ পাপে মৃত্যু, তিন আর সাতে দশ।
‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।' এটি কোন ধরনের বাক্য?
ক
সরল
খ
যৌগিক
গ
খণ্ড
ঘ
জটিল
সঠিক উত্তর:
ঘ (জটিল)
ব্যাখ্যা:
একটি পূর্ণ বাক্যে যদি একটি প্রধান খন্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তবে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন - খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।
কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?
ক
নাচন
খ
স্থান
গ
শুনানি
ঘ
কেষ্টা
সঠিক উত্তর:
ঘ (কেষ্টা)
ব্যাখ্যা:
কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ নয়- কেষ্টা। কেনন কেষ্টা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এমন আরো সংস্কৃত তদ্ধিত শব্দ হলো- ধৈর্য, দাশরথি, হৈমন্তিক, গৌরব, যশস্বী, নীলিমা, ইত্যাদি।
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক
বাক্+দান = বাগধান
খ
পর+পর = পরস্পর
গ
সম্+সার = সংসার
ঘ
উৎ+ছেদ = উচ্ছেদ
সঠিক উত্তর:
খ (পর+পর = পরস্পর)
ব্যাখ্যা:
যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়। যেমন, নিপাতনে সিদ্ধ তৎসম "স্বরসন্ধি"।
‘লবণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক
লে+অন
খ
লো+অন
গ
ল+বন
ঘ
লব+অন
সঠিক উত্তর:
খ (লো+অন)
ব্যাখ্যা:
ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।
‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ?
ক
তৎপুরুষ
খ
কর্মধারয়
গ
দ্বন্দ্ব
ঘ
বহুব্রীহি
সঠিক উত্তর:
খ (কর্মধারয়)
ব্যাখ্যা:
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে। এতে দুটো পদই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে। যেমন - অধর পল্লবের ন্যায় = অধরপল্লব (বিশেষ্য + বিশেষ্য)।
‘ব্যায়ামে শরীর ভালো থাকে’ বাক্যে ‘ব্যায়ামে’ কোন কারকে কোন বিভক্তি?
ক
করণে ৭মী
খ
অপাদানে ৭মী
গ
অধিকরণে ৭মী
ঘ
কর্মে ৭মী
সঠিক উত্তর:
ক (করণে ৭মী)
ব্যাখ্যা:
করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। "ব্যায়ামে" শরীর ভাল থাকে - বাক্যে শব্দটি করণ কারকে ৭মী বিভক্তি।
‘যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় কি হবে?
ক
পঠিত
খ
অধ্যয়িত
গ
অধ্যায়িত
ঘ
অধীত
সঠিক উত্তর:
ঘ (অধীত)
ব্যাখ্যা:
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন :- আমরা কথা বলার সময় কিংবা লেখার সময় অনেক ক্ষেত্রে কোনো কোনো বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত করে থাকি। একাধিক পদ, এমনকি একটি পূর্ণ বাক্যকেও অনেক সময় এক কথায় প্রকাশ করা যায়। একাধিক পদকে সংক্ষিপ্ত করে একটি পদে প্রকাশ করার রীতিকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ হবে - অধীত।
‘যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে-
ক
অচিন্তনীয়
খ
অবিমৃষ্যকারী
গ
অভাবনীয়
ঘ
ভূতপূর্ব
সঠিক উত্তর:
খ (অবিমৃষ্যকারী)
‘Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
ক
সম্পাদকীয়
খ
নির্বাচক
গ
সাংবাদিক
ঘ
সম্পাদক
সঠিক উত্তর:
ঘ (সম্পাদক)
ব্যাখ্যা:
★ Addendum - পরিশিষ্ট, সংযোজন। ★ Affidavit - হলফনামা। ★ Allegation - অভিযোগ। ★ Dialect - উপভাষা। ★ Manifesto - ইশতেহার। ★ Surplus - উদ্বৃত্ত।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)