তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর || সহকারী প্রোগ্রামার (26-12-2021) || 2020
সাম্প্রতিক পরীক্ষা বিষয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর || সহকারী প্রোগ্রামার (26-12-2021) || 2020 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 60 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4`একাত্তরের দিনগুলি' নামের বইয়ের লেখক-
ক
মেজর রফিকুর ইসলাম
খ
হুমায়ন আহমেদ
গ
হাসান ইমাম
ঘ
জাহানারা ইমাম
সঠিক উত্তর:
ঘ (জাহানারা ইমাম)
ব্যাখ্যা:
একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে।
ভাষার মূল উপাদানন কী?
ক
শব্দ
খ
অক্ষর
গ
ধ্বনি
ঘ
পদ
সঠিক উত্তর:
গ (ধ্বনি)
ব্যাখ্যা:
IPO অর্থ ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন কোনো কোম্পানি জনগণের কাছে মালিকানার অংশবিশেষ বিক্রি করার জন্য প্রস্তাব দেন তাকে আইপিও বলে। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য আইপিও একটি আন্তর্জাতিক পদ্ধতি। আইপিও’তে আবেদন করতে হলে বিও একাউন্ট আবশ্যক।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকটির রচয়িতা কে?
ক
মামুনুর রশীদ
খ
মমতাজউদ্দিন আহমদ
গ
আব্দুল্লাহ আল মামুন
ঘ
সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ শামসুল হক)
ব্যাখ্যা:
সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক।
‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
ক
দীনেশচন্দ্র সেন
খ
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
গ
বিষ্ণু দে
ঘ
প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা' আহুতি (গল্পগ্রন্থ) : তেল - নুন - লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত ' ও 'সনাতন পাঠক'।
‘যে আপনার রং লকুায়’তাকে এক কথায় বলে:
ক
অদৃশ্য
খ
ভূতপূর্ব
গ
ফুলেল
ঘ
বর্ণচোরা
সঠিক উত্তর:
ঘ (বর্ণচোরা)
ব্যাখ্যা:
এক কথায় প্রকাশ: যে আপন রং লুকায় - বর্ণচোরা; চোখে দেখা যায় না এমন - অদৃশ্য; যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব । ফুলেল শব্দের অর্থ - পুষ্পময় ।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন/
ক
১৯১৪ সাল
খ
১৯১৩ সাল
গ
১৯১৬ সাল
ঘ
১৯১৫ সাল
সঠিক উত্তর:
খ (১৯১৩ সাল)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। যে গ্রন্থটির জন্য তিনি পুরস্কারটি পান সেই ইংরেজি গীতাঞ্জলির ভূমিকা লিখে দিয়েছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস।
’বরফ গলা নদী’ ঔপন্যাসটি কার লেখা?
ক
সৈয়দ শামসুল হক
খ
শওকত আলী
গ
জহির রায়হান
ঘ
আবুল ফজল
সঠিক উত্তর:
গ (জহির রায়হান)
ব্যাখ্যা:
কথাশিল্পী ও চলচ্চিত্র পরেচালক জহির রায়হানের অন্যান্য বিখ্যাত উপন্যাস - তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, আর কত দিন, কয়েকটি মৃত্যু ইত্যাদি।
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক
কবর
খ
রক্তাক্ত প্রান্তর
গ
মুখরা রমণী বশীকরণ
ঘ
চিঠি
সঠিক উত্তর:
গ (মুখরা রমণী বশীকরণ)
ব্যাখ্যা:
শেক্সপিয়ারের 'টেমিং অব দ্য শ্রু' নাটকের অনুবাদ করে মুনীর চৌধুরী রচনা করেন 'মুখরা রমণী বশীকরণ' এছাড়া তার রচিত 'কবর' ভাষা আন্দোলনভিত্তিক, রক্তাক্ত ' নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ সময়কে ভিত্তি করে রচিত হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
ক
চোখের বালি
খ
আগুনের পরশমনি
গ
পথের পাঁচালি
ঘ
আনোয়ারা
সঠিক উত্তর:
খ (আগুনের পরশমনি)
ব্যাখ্যা:
আগুনের পরশমণি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর একটি বাংলাদেশী স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি ১৯৮৬ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে ঔপন্যাসিক নিজেই এই উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
ক
মিথিলা
খ
রোসাঙ্গ
গ
ত্রিপুরা
ঘ
কৃষ্ণনগর
সঠিক উত্তর:
খ (রোসাঙ্গ)
ব্যাখ্যা:
আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মঘী ভাষাও তার আয়ত্তে ছিল।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দশন কোনটি?
ক
রামায়ণ
খ
শ্রীকৃষ্ণকীর্তন
গ
চর্যাপদ
ঘ
মহাভারত
সঠিক উত্তর:
গ (চর্যাপদ)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদিতম নিদর্শন হল চর্যাপদ। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত চর্যা পদাবলি ছিল সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধনসংগীত। আধুনিক ভাষাতাত্ত্বিকগণ বৈজ্ঞানিক তথ্যপ্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন যে চর্যার ভাষা প্রকৃতপক্ষে হাজার বছর আগের বাংলা ভাষা।
শুদ্ধ বানান কোনটি?
ক
গড্ডলিকা
খ
গডডলীকা
গ
গডডলীকা
ঘ
গডডালিকা
সঠিক উত্তর:
ক (গড্ডলিকা)
নিচের কোনটি পর্তুগীজ শব্দ?
ক
চাবি
খ
তরুপ
গ
ডিপো
ঘ
কুপন
সঠিক উত্তর:
ক (চাবি)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় ব্যবহৃত অতি পরিচিত কিছু দৈনন্দিন শব্দ যেমন পাউরুটির "পাউ" (Paõ), চাবি (Chave), বালতি (Balde), ইত্যাদি পর্তুগিজ ভাষা থেকে এসেছে।
চন্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরায়ের উপাধি ছিল-
ক
কবিরাজ
খ
কবিকঙ্কন
গ
কবিকণ্ঠ
ঘ
কবিগুরু
সঠিক উত্তর:
খ (কবিকঙ্কন)
ব্যাখ্যা:
চন্ডীদেবীর কাহিনি অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন - মানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন। এ কাব্যের প্রধান চরিত্র হলো - ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারী শীল৷ বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভাড়ুদত্ত।
’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক
দুল + না
খ
দোল+ অনা
গ
√দুল্+অনা
ঘ
দোল+না
সঠিক উত্তর:
গ (√দুল্+অনা)
ব্যাখ্যা:
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দ (প্রাতিপদিক) এর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন দুল + অনা = দোলনা। এখানে মূল ক্রিয়াপদ 'দুল এবং প্রত্যয় হল 'অনা'।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)