পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী ।। পোস্টাল অপারেটর 2023
পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী পোস্টাল অপারেটর 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2
মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7উৎপাদক বিশ্লেষণ করুন : x2 + 13x + 36
ক
(x+4) (x + 9)
খ
(x + 3) (x+7)
গ
(x+4) (x + 5)
ঘ
(x + 5) (x+8)
সঠিক উত্তর:
ক ((x+4) (x + 9))
ব্যাখ্যা:
x2+13x+36 সমাধান: দেওয়া আছে, x2+13x+36 = x2+9x+4x+36 = x(x+9)+4(x+9) = (x+4)(x+9) নির্ণেয় উৎপাদক: (x+4)(x+9)
একটি শ্রেণিতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠল। ঐ শ্রেণির ছাত্র ছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল?
ক
৩০ জন, ১৫ টাকা
খ
২৫ জন, ১৩ টাকা
গ
৩২ জন, ১২ টাকা
ঘ
২১ জন, ২০ টাকা
সঠিক উত্তর:
ঘ (২১ জন, ২০ টাকা)
ব্যাখ্যা:
ধরি, ছাত্রছাত্রী = x জন প্রত্যেকের সহপাঠির সংখ্যা (x - ১) জন = চাঁদার হার প্রশ্নমতে, x(x - ১) = ৪২০ = > x২ - x - ৪২০ = ০ = > x২ - ২১x + ২০x - ৪২০ = ০ = > x(x - ২১) + ২০(x - ২১) = ০ = > (x - ২১) (x + ২০) = ০ ∴ x = ২১ অথবা x ≠ - ২০ ∴ ছাত্রছাত্রী ২১ জন ∴ ছাত্রছাত্রী চাদা দিলো ৪২০/২১ টাকা =২০
বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক
সংস্কৃত
খ
অস্ট্রিক
গ
হিন্দী
ঘ
বাংলা
সঠিক উত্তর:
খ (অস্ট্রিক)
ব্যাখ্যা:
অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ - গোষ্ঠী।
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
ক
পাল বংশ
খ
ভূঁইয়া বংশ
গ
শূর বংশ
ঘ
সেন বংশ
সঠিক উত্তর:
ক (পাল বংশ)
ব্যাখ্যা:
পাল বংশ আট শতকের মাঝামাঝি সময় থেকে প্রায় চারশত বছর বাংলা ও বিহারে শাসনকারী রাজবংশ। গোপাল প্রতিষ্ঠিত এ বংশের শাসন চলে নানা ধরনের উত্থান - পতনের মধ্য দিয়ে আঠারো পুরুষ ধরে। ধর্মপাল এবং দেবপাল এর শাসনকাল ছিল বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ। এ সময়ই বাংলা ও বিহারে এ বংশের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়
ঢাকার প্রাচীন নাম কি?
ক
জাহাগীরনগর
খ
সোনার গাঁও
গ
ঢাকা
ঘ
ইসলামপুর
সঠিক উত্তর:
ক (জাহাগীরনগর)
ব্যাখ্যা:
ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর।
কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
ক
নওয়াব আবদুল লতিফ
খ
স্যার সৈয়দ আহমদ খান
গ
ইসমাইল হোসেন সিরাজি
ঘ
সৈয়ন আমির আলী
সঠিক উত্তর:
খ (স্যার সৈয়দ আহমদ খান)
ব্যাখ্যা:
উনিশ শতকের মাঝামাঝি সময়ে উপমহাদেশে গড়ে ওঠা আলীগড় আন্দোলনের পুরোধা পুরুষ ছিলেন স্যার সৈয়দ আহমদ খান৷ শৈশবে তাঁর নাম ছিল সৈয়দ তাকভি৷ পরবর্তী সময়ে তিনি স্যার সৈয়দ আহমদ নামেই খ্যাতি লাভ করেন।
১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক
৮ এপ্রিল
খ
১১ এপ্রিল
গ
১৭ এপ্রিল
ঘ
১০ এপ্রিল
সঠিক উত্তর:
ঘ (১০ এপ্রিল)
ব্যাখ্যা:
মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন “বীর-বিক্রম” খেতাবে ভূষিত হয়?
ক
৬৭৬ জন
খ
১৭৫ জন
গ
৪২৬ জন
ঘ
৬৮ জন
সঠিক উত্তর:
খ (১৭৫ জন)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাস ভবনের নাম কি?
ক
বঙ্গভবন
খ
রাষ্ট্রপতি ভবন
গ
উত্তরাভবন
ঘ
গনভবন
সঠিক উত্তর:
ক (বঙ্গভবন)
ব্যাখ্যা:
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের (রাষ্ট্রপতি) সরকারি বাসভবন ও কার্যালয়। স্থাপনাটি দেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। প্রাসাদটি মূলত ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়ার অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্থাপনাটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে।
মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। রিতা সে কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
ক
১০ দিনে
খ
৪ দিনে
গ
৬ দিনে
ঘ
১২ দিনে
সঠিক উত্তর:
গ (৬ দিনে)
ব্যাখ্যা:
মিতা ১০ দিনে করতে পারে = ১ টি কাজ মিতা ১ দিনে করতে পারে = ১/১০ অংশ একইভাবে, রিতা ১ দিনে করতে পারে = ১/১৫ অংশ মিতা ও রিতা একত্রে ১ দিনে করতে পারে = (১/১০ + ১/১৫) অংশ = ৫/৩০ = ১/৬ অংশ মিতা ও রিতা একত্রে ১/৬ অংশ করতে পারে = ১ দিনে একত্রে ১ অংশ বা সম্পূর্ন কাজ করতে পারে = ৬ দিনে (উত্তর)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)