প্রতিরক্ষা মন্ত্রণালয় || সহকারী পরিচালক 2023

প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2

মোট 99 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 10
11
নদীর সমার্থক শব্দ কোনটি?
ক সরিৎ
খ উদক
গ অম্বু
ঘ বারিধি
সঠিক উত্তর: ক (সরিৎ)
ব্যাখ্যা:
সরিৎ - নদীবারিধি - সমুদ্রউদক - পানিঅম্বু - পানি
12
শুদ্ধ বানান কোনটি?
ক সমিচীন
খ সমীচিন
গ সমিচিন
ঘ সমীচীন
সঠিক উত্তর: ঘ (সমীচীন)
13
জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
ক গঙ্গা
খ হাঁসুলী বাঁকের উপকথা
গ গৃহদাহ
ঘ পুতুল নাচের ইতিকথা
সঠিক উত্তর: ক (গঙ্গা)
ব্যাখ্যা:
গঙ্গা -এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। লেখকঃ সমরেশ বসু।পুতুল নাচের ইতিকথা - সমাজতাত্ত্বিক উপন্যাস।হাঁসুলী বাঁকের উপকথা - উপন্যাসটি গ্রামীণ বাংলার জীবন, জমিদারী ব্যবস্থার বাস্তবতা (যা বাংলার সামাজিক বৈষম্যের বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ছিল) ও পাশাপাশি সময়ের সাথে সামাজিক ধারণার পরিবর্তনগুলিকে অন্বেষণ করে।গৃহদাহ - এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সঙ্কটে ভুগতে থাকা তিনজন নর-নারীর ত্রিভুজ প্রেমের আখ্যান।
14
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক রূপতত্ত্ব
খ পদক্রম
গ বাক্য প্রকরণ
ঘ ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর: ঘ (ধ্বনিতত্ত্ব)
ব্যাখ্যা:
’সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বঃ ধ্বনি,বর্ণ,ধ্বনির উচ্চারণপ্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
15
নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়?
ক ঘরে-বাইরে
খ চাঁদের অমাবস্যা
গ চিলেকোঠার সেপাই
ঘ পথের দাবী
সঠিক উত্তর: খ (চাঁদের অমাবস্যা)
ব্যাখ্যা:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি যুবতী নারীর মৃত্যু এবং জ্যোৎস্না-প্লাবিত রাতে, বাঁশঝাড়ের ভেতরে তার মৃতদেহ আবিষ্কার।
16
তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে এখানে 'তাই' অব্যয়টি -
ক সংযোজক অব্যয়
খ সমুচ্চয়ী অব্যয়
গ সংকোচক অব্যয়
ঘ বিয়োজক অব্যয়
সঠিক উত্তর: ক (সংযোজক অব্যয়)
17
যা সহজে অতিক্রম করা যায় না -
ক দুর্গম
খ দূরতিক্রম্য
গ অনতিক্রম্য
ঘ অসম্ভব
সঠিক উত্তর: খ (দূরতিক্রম্য)
ব্যাখ্যা:
অনতিক্রম্য : যা অতিক্রম করা যায় না; অলঙ্ঘ্য : যা লঙ্ঘন করা যায় না ; দূরতিক্রম্য : যা সহজে অতিক্রম করা যায় না; দুর্গম : যেখানে সহজে গমন করা যায় না।
18
কোন জাতীয় শব্দের মূর্ধন্য-ষ ব্যবহার করা হয়?
ক লোকজ শব্দে
খ বিদেশি শব্দে
গ তৎসম শব্দে
ঘ দেশি শব্দে
সঠিক উত্তর: গ (তৎসম শব্দে)
19
নাটক কী?
ক দৃশ্যকাব্য
খ গীতিনাট্য
গ নৃত্যনাট্য
ঘ কাব্যনাট্য
সঠিক উত্তর: ক (দৃশ্যকাব্য)
ব্যাখ্যা:
নাটক সাহিত্যেরএকটি বিশেষ ধরন। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটক লেখা হয় অভিনয় করার জন্য। তাই নাটক লেখার আগেই তার অভিনয় করার যোগ্য হতে হয়। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। সংলাপ বলেই একজন অভিনেতা নাটকের বিভিন্ন বিষয়ে বলে থাকেন। তবে সংলাপই শেষ কথা নয়। সংলাপবিহীন অভিনয়ও নাটকের অংশ। সুতরাং নাটক হচ্ছে দৃশ্যকাব্য
20
'Calligraphy' কী?
ক হস্তলিপি বিদ্যা
খ রেখাচিত্র
গ গ্রাফিক্স চিত্র
ঘ কালি কলমে আঁকা ছবি
সঠিক উত্তর: ক (হস্তলিপি বিদ্যা)
ব্যাখ্যা:
ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি। এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে। হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)