বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন || সহকারী প্রশাসনিক কর্মকর্তা 2017
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন || সহকারী প্রশাসনিক কর্মকর্তা 2017 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 71 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
ক
Wreckage
খ
Foliage
গ
Regaliage
ঘ
Anchorage
সঠিক উত্তর:
গ (Regaliage)
ব্যাখ্যা:
Age suffix যোগে correct word গুলো হলো wreckage - ছিন্নভিন্ন অংশসমূহ। anchorage - নোঙর বাঁধার স্থান। foliage - বৃক্ষপত্রাবলী। Regaliage এ age suffix এর ভুল প্রয়োগ রয়েছে।
”ষ্ণ” যুক্তবর্ণকে ভাঙ্গলে কোন কোন বর্ণ পাওয়া যায়?
ক
ষ+ম
খ
ষ্+ণ
গ
ষ্+হ
ঘ
ষ্+ন
সঠিক উত্তর:
খ (ষ্+ণ)
ব্যাখ্যা:
বাংলা কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ: ১. ক্ষ = ক + ষ ২. ষ্ণ = ষ + ণ ৩. জ্ঞ = জ + ঞ ৪. ঞ্জ = ঞ + জ ৫. হ্ম = হ + ম ৬. ঞ্চ = ঞ + চ ৭. ঙ্গ = ঙ + গ ৮. ঙ্ক = ঙ + ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ
নিচের কোনটি পর্তুগীজ ভাষার শব্দ?
ক
জামা
খ
পাউরুটি
গ
বুর্জোয়া
ঘ
বাবা
সঠিক উত্তর:
খ (পাউরুটি)
ব্যাখ্যা:
পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃ গীর্জার পাদ্রি গুদামের বড় কামারার আলমারীর চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস আতা, আচার, কাবাব এবং কেরাণিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা, আলপিন, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন। এখানেঃ গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।
জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক
রাখালী
খ
বালুচর
গ
ধানক্ষেত
ঘ
সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
ক (রাখালী)
ব্যাখ্যা:
জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬) ➤ জসীমউদ্দীনের রচনা – ঠাকুরবাড়ির আঙিনায়। ➤ তার রচিত একমাত্র উপন্যাস – ‘বোবাকাহিনী’। ➤ জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনিকাব্য – নকশী কাঁথার মাঠ। ➤ ‘কবর’ কবিতা যে ছন্দে রচিত – মাত্রাবৃত্ত। ➤ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ – এক পয়সার বাঁশী। ➤ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো – প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ। ➤ ‘The Field of the Embroidered Quilt’ কাব্যটি কবি জসীমউদ্দীনের যে কাব্যের ইংরেজি অনুবাদ – নকশী কাঁথার মাঠ। ➤ ‘কবর’ কবিতায় পঙক্তি রয়েছে – ১১৮টি। ➤ জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে – নকশী কাঁথার মাঠ। ➤ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা – জসীমউদ্দীন। ➤ ‘নকশী কাঁথার মাঠ’ এর রচয়িতা – জসীমউদ্দীন। ➤ জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি – ফরিদপুর জেলায়। ➤ জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত – ধানক্ষেত। ➤ ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় কাব্য – কাহিনি কাব্য। ➤ পল্লীকবি জসীমউদ্দীন মারা যান – ১৯৭৬ সালে। ➤ ‘পল্লীকবি’ কাকে বলা হয় – জসীমউদ্দীন। ➤ ‘রাখালী’ কাব্যের রচয়িতা – জসীমউদ্দীন। ➤ ’কবর’ কবিতাটি যে কবির রচনা – জসীমউদ্দীন। ‘ ➤ কবি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ – চলে মুসাফির। ➤ জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত – রাখালী। ➤ কবি জসীমউদ্দীনের জীবনকাল – ১৯০৩ - ১৯৭৬ ➤ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ – রাখালী। ➤ জসীমউদ্দীনের ’কবর’ কবিতা যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় – কল্লোল। ➤ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন যে কবি – জসীমউদ্দীন। ➤ ‘রাখালী’ কাব্যটির রচয়িতা – পল্লীকবি জসীমউদ্দীন। ➤ জসীমউদ্দীনের নাটক – বেদের মেয়ে।
”জোঁক“ ছোটগল্পের রচয়িতা কে?
ক
শাহেদ আলী
খ
আবুল ফজল
গ
আবু ইসহাক
ঘ
হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
গ (আবু ইসহাক)
ব্যাখ্যা:
আবু ইসহাক (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরীয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
ক
ষ ও স
খ
প ও ম
গ
য ও ব
ঘ
শ ও হ
সঠিক উত্তর:
গ (য ও ব)
ব্যাখ্যা:
অন্তঃস্থ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যস্থ এবং উচ্চারণের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যবর্তী য্, র্ , ল্, ব্ - এই চারটি বর্ণ।
”যা বিলপ্ত হচ্ছে” এর এক কথায় প্রকাশ কি হবে?
ক
বিলুপ্তজাত
খ
অস্থাবর
গ
নশ্বর
ঘ
বিলীয়মান
সঠিক উত্তর:
ঘ (বিলীয়মান)
ব্যাখ্যা:
যাহা স্থানান্তরিত করা যায়/ যাহা গমনশীল - অস্থাবর। যাহা নষ্ট হয় - নশ্বর। যাহা বিলুপ্ত হচ্ছে - বিলীয়মান / বিলুপ্তপ্রায়।
”আট প্রহর” বাগধারাটির অর্থ কি?
ক
সারা দিনরাত
খ
দীর্ঘ সময়
গ
শেষ রাত
ঘ
অবেলা
সঠিক উত্তর:
ক (সারা দিনরাত)
ব্যাখ্যা:
প্রহরঃ সময়ের পুরোনো দেশী একক। অষ্টপ্রহর মানে একদিন। অতএব এক প্রহর তিন ঘণ্টা। সম্ভতঃ প্রহর ব্যবস্থায় দিন সকাল ছয়টায় (৬ ঘটিকায়) আরম্ভ হত, আর রাত সন্ধে ছটায়। অতএব প্রথম প্রহর মানে ৬টা থেকে ৯টা, দ্বিতীয় প্রহর মানে ৯টা থেকে ১২টা, তৃতীয় প্রহর মানে ১২টা থেকে ৩টে আর চতুর্থ প্রহর মানে ৩টে থেকে ৬টা।
”কুঞ্জর” শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক
গজ
খ
ভুজ
গ
চাঁদ
ঘ
সাপ
সঠিক উত্তর:
ক (গজ)
ব্যাখ্যা:
কুঞ্জর হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, নাগ।
”ঈদৃশ”-এর বিপরীত শব্দ--
ক
সদৃশ
খ
তাদৃশ
গ
সাদৃশ
ঘ
এরকম
সঠিক উত্তর:
খ (তাদৃশ)
ব্যাখ্যা:
'ঈদৃশ ' - এর বিপরীত শব্দ তাদৃশ , ঈদৃশ অর্থ - এইরূপ ; এইরকম । [ইদম্ + দৃশ্ + ক্কিপ ]। তাদৃশ অর্থ - সে রকম , তদ্রুপ । 'সদৃশ - এর বিপরীত শব্দ বিসদৃশ
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
ক
মহাযাত্রা
খ
প্রবীণ
গ
সন্দেশ
ঘ
বাঁশি
সঠিক উত্তর:
ক (মহাযাত্রা)
ব্যাখ্যা:
যোগরূঢ় শব্দঃ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন - মহাযাত্রা - মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ ‘মৃত্যু।
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
মরিচিকা
খ
মরীচীকা
গ
মরিচীকা
ঘ
মরীচিকা
সঠিক উত্তর:
ঘ (মরীচিকা)
ব্যাখ্যা:
সঠিক বানান: মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ - মরুভূমির কোন স্থানকে জল বলিয়া ভ্রম, মৃগতৃষ্ণিকা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
গণনাবাচক সংখ্যা কোনটি?
ক
আট
খ
তেরই
গ
দ্বিতীয়
ঘ
ষষ্ঠ
সঠিক উত্তর:
ক (আট)
ব্যাখ্যা:
এক, দুই, তিন, ইত্যাদি গণনাবাচক শব্দ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পূরণবাচক বা ক্রমবাচক শব্দ। পহেলা, দোসরা, তেসরা ইত্যাদি তারিখবাচক শব্দ।
”যে নারীর স্বামী ও পুত্র নেই” এর এক কথায় প্রকাশ ---
ক
কুমারী
খ
অবীরা
গ
বিধবা
ঘ
অনূঢ়া
সঠিক উত্তর:
খ (অবীরা)
ব্যাখ্যা:
যে নারীর স্বামী বা পুত্র নেই - আবীরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা। যে নারীর বিয়ে হয়নি - কুমারী বা অনূঢ়া।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
ক
দৃষ্টিহীন
খ
অনিলা দেবী
গ
নীল লোহিত
ঘ
যাযাবর
সঠিক উত্তর:
খ (অনিলা দেবী)
ব্যাখ্যা:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম 'অনিলা দেবী'। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম 'দৃষ্টিহীন'। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যযাবর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীল লোহিত।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)