বাংলাদেশ নির্বাচন কমিশন ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023
বাংলাদেশ নির্বাচন কমিশন কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2
মোট 68 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক
সাম্যবাদী
খ
ফণিমনসা
গ
চিত্তনামা
ঘ
অগ্নিবীণা
সঠিক উত্তর:
ঘ (অগ্নিবীণা)
ব্যাখ্যা:
'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়।
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
ক
ছড়ার শব্দ
খ
শব্দের নিরুক্তি
গ
পদের নিরুক্তি
ঘ
ধ্বন্যাত্মক শব্দ
সঠিক উত্তর:
ঘ (ধ্বন্যাত্মক শব্দ)
ব্যাখ্যা:
যেসব শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিথ হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: কুহু কুহু (কোকিলের রব ), টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ) ,হু হু (বাতাস প্রবাহের শব্দ)।
'লোকটি ধনী কিন্তু কৃপণ'- এটি কোন ধরনের বাক্য?
ক
জটিল
খ
যৌগিক
গ
মিশ্র
ঘ
সরল
সঠিক উত্তর:
খ (যৌগিক)
ব্যাখ্যা:
লোকটি ধনী কিন্তু কৃপণ - - যৌগিক বাক্য। যৌগিক বাক্যের কিন্তু, এবং, আর, তবে, ফলে তাই - ইত্যাদি সংযোগ শব্দ ব্যবহার করা হয়।
নিচের কোনটি তালব্য বর্ণ?
ক
ত
খ
চ
গ
ট
ঘ
প
সঠিক উত্তর:
খ (চ)
ব্যাখ্যা:
তালব্য বর্ণ - ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঐ, ষ, শ সূত্র - অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।
'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
ক
ফরাসি
খ
পর্তুগিজ
গ
ওলন্দাজ
ঘ
বার্মিজ
সঠিক উত্তর:
ক (ফরাসি)
ব্যাখ্যা:
রেস্তোরাঁ ও রেস্তোরেঁচিউর - উভয় শব্দই ফরাসী রেস্তোরাঁর শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে পুণঃস্থাপন করা বা পুণঃসংরক্ষণ করা।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ক
কিত্তনখোলা
খ
পায়ের আওয়াজ পাওয়া যায়
গ
নীলদর্পণ
ঘ
কবর
সঠিক উত্তর:
খ (পায়ের আওয়াজ পাওয়া যায়)
ব্যাখ্যা:
রচয়িতাসাহিত্যকর্মধরণসেলিমকিত্তনখোলা(৪২বিসিএস)নাটকজসীমকবর(২৬,২৫বিসিএস)কবিতামুনীরকবর(৩৪,২৬,২১,১৮,১০বিসিএস)নাটক, ভাষাশাহপায়ের আওয়াজ পাওয়া যায়(৩৬,৩৪,২৬,২০বিসিএস)কাব্যনাট্য, মুক্তিদীবন্ধুনীলদর্পণ(৩৮,৩৪,৩৫বিসিএস)নাটক (১৮৬০)
চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?
ক
লুইপা
খ
কুকুরিপা
গ
উপরের একটিও না
ঘ
কাহ্নপা
সঠিক উত্তর:
ঘ (কাহ্নপা)
ব্যাখ্যা:
কাহ্নপা রচিত পদসংখ্যা ১৩টি। সর্বাধিক(৩৫বিসিএস) ভুসুকুপা রচিত পদসংখ্যা ৯টি। দ্বিতীয় সর্বাধিক
"বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরনের উপসর্গ ?
ক
খাঁটি বাংলা
খ
আরবি
গ
তৎসম
ঘ
ফারসি
সঠিক উত্তর:
ঘ (ফারসি)
ব্যাখ্যা:
উপসর্গবরখেলাপ(উপ,ফা)-বাইরে বা মধ্যে অর্থে বর্ফারসিউপসর্গ।
কোন বানানটি শুদ্ধ ?
ক
প্রণয়ণ
খ
প্রনয়ন
গ
প্রনয়ণ
ঘ
প্রণয়ন
সঠিক উত্তর:
ঘ (প্রণয়ন)
ব্যাখ্যা:
প্রণয়ন(বি)
পঞ্চত্বপ্রাপ্তি' বলতে কী বুঝায়?
ক
বিবাহ করা
খ
সৌভাগ্যবান হওয়া
গ
মৃত্যুবরণ করা
ঘ
পুত্র সন্তান লাভ করা
সঠিক উত্তর:
গ (মৃত্যুবরণ করা)
ব্যাখ্যা:
পঞ্চত্বপ্রাপ্তি /বিশেষ্য পদ/ মৃত্যু।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)