বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার 2023
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 77 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6২০২৩ সালে COP 28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
ক
শারম আল শেখ,মিশর
খ
দুবাই, ইউএই
গ
প্রিটোরিয়া, দঃ আফ্রিকা
ঘ
ক্যাম্প ডেভিড, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ (দুবাই, ইউএই)
ব্যাখ্যা:
The 28th session of the Conference of the Parties (COP 28) to the UNFCCC will convene from 30 November to 12 December 2023. It will take place in the United Arab Emirates. 2023 জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন, যা সাধারণত COP28 নামে পরিচিত, 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে, যা 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর, 2023 পর্যন্ত এক্সপো সিটি, দুবাইতে অনুষ্ঠিত হবে।
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের--
ক
৫জুলাই
খ
৬ জুলাই
গ
১০জুলাই
ঘ
৭ জুলাই
সঠিক উত্তর:
ক (৫জুলাই)
ব্যাখ্যা:
পদ্মা সেতুতে পরীক্ষামূলক স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) শুরু হয়েছে। বুধবার জুলাই ৫, ২০২৩ সকাল সাড়ে ১০টা থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় শুরু হয়।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের?
ক
৭ জুলাই
খ
১২জুলাই
গ
১৬ জুলাই
ঘ
৮ জুলাই
সঠিক উত্তর:
ক (৭ জুলাই)
ব্যাখ্যা:
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুটে অনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয় শুক্রবার (৭ জুলাই) ২০২৩।
মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কে?
ক
জিল জোনস
খ
নোয়া রিক
গ
ন্যান্সি পেলোসী
ঘ
কমলা হ্যারিস
সঠিক উত্তর:
ঘ (কমলা হ্যারিস)
ব্যাখ্যা:
২০২০ সালের ১১ আগস্ট ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়তার জন্য তাঁর নির্বাচনী সঙ্গী হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান যিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদন্ড SOFR আনুষ্ঠানিক ভাবে চালু হয় ২০২৩ সালের-
ক
১ জুলাই থেকে
খ
৩ জুলাই থেকে
গ
৪জুলাই থেকে
ঘ
২ জুলাই থেকে
সঠিক উত্তর:
ক (১ জুলাই থেকে)
ব্যাখ্যা:
বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেটের (লাইবর) ব্যবহার 30 June,2023 শেষ হয়। এর মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে চলা আন্তর্জাতিক পর্যায়ে সুদহার নির্ধারণের অন্যতম এই মাপকাঠির ইতি ঘটছে। এর পরিবর্তে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর)-SOFR নামে নতুন ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়ে গেছে, যা 01 July,2023 থেকে পুরোদমে চলছে।
দেশের ১৬তম GI পণ্য হিসাবে স্বীকৃতি পায় বাংলাদেশের--
ক
ফজলী আম
খ
শীতল পাটি
গ
রসগোল্লা
ঘ
জামদানী শাড়ি
সঠিক উত্তর:
খ (শীতল পাটি)
ব্যাখ্যা:
সর্বশেষ ২০২৩ সালের ৫ই জুলাই ১৬ তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় সিলেটের শীতলপাটি । • বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ১৭ নভেম্বর ২০১৬ সালে জামদানি স্বীকৃতি পায়। • ৬ আগস্ট ২০১৭ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়। • ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে খিরসাপাত আমকে বাংলাদেশের ৩য় ভৌগোলিক নির্দেশক পণ্য (খাদ্যদ্রব্য) হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৮ ডিসেম্বর মসলিনকে বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়। • ২০২১ সালের ২৬ এপ্রিল রাজশাহী সিল্ককে ৫ম, শতরঞ্জিকে ৬ষ্ট, চিনিগুঁড়া চালকে ৭ম, দিনাজপুরের কাটারিভোগকে ৮ম এবং বিজয়পুরের সাদা মাটিকে ৯ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়। ২০২২ সালের ২৪ এপ্রিল বাগদা চিংড়িকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়। এটি বাংলাদেশের দশম জিআই পন্য। বাংলাদেশের একাদশতম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য রাজশাহীর বিখ্যাত ফজলি আম (১১ তম জিআই পণ্য,২০২২) • ২০২৩ সালের ৫ই জুলাই আরোও ৪টি পণ্যকে জি আই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। = পণ্যগুলা যথাক্রমে, বগুড়ার বিখ্যাত দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম। এই দিয়ে বর্তমানে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্যের সংখ্যা দাঁড়ালো মোট ১৬টি। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
ক
রনিল বিক্রমাসিংহে
খ
জয় প্রেমাদাসা
গ
শ্রীকান্ত বিজয়সেনা
ঘ
মাহিন্দা রাজাপাকসে
সঠিক উত্তর:
ক (রনিল বিক্রমাসিংহে)
ব্যাখ্যা:
শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম রনিল বিক্রমাসিংহেরনিল বিক্রমাসিংহে ৭ মে, ১৯৯৩ থেকে ১৯ আগস্ট, ১৯৯৪ এবং ৯ ডিসেম্বর, ২০০১ থেকে ৬ এপ্রিল, ২০০৪ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নভেম্বর, ১৯৯৪ সালে রাষ্ট্রপতির নির্বাচন প্রচারকালে গামিনি দিসানেয়েকের হত্যাকাণ্ডের পর দলের নেতা মনোনীত হন। ২০১৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মহিন্দ রাজাপক্ষকে পরাজিত করার পর ৮ জানুয়ারি, ২০১৫ তারিখে রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেন কর্তৃক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। বিক্রমাসিংহের দলীয় জোট ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট ফর গুড গভর্ন্যান্স ২০১৫ সালের সংসদীয় নির্বাচনে ১০৬ আসন দখল করে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির ৩৫ সদস্যকে নিজ মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হন। গণবিক্ষোভের চাপে পড়ে ৯ জুলাই ২০২২ পদত্যাগ করেন।
সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে ‘বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে--
ক
IFAD
খ
ESCAP
গ
UNICEF
ঘ
FAO
সঠিক উত্তর:
ঘ (FAO)
ব্যাখ্যা:
খাদ্য ও কৃষি সংস্থা-এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করা হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা-এফএও সদরদপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফএও মহাপরিচালক কিউ ডংইউ-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানে কক্ষটি উদ্বোধন করেন।
'ঢাকা গেট' কে নির্মান করেন?
ক
মীর জুমলা
খ
ইসলাম খান
গ
আলীবর্দি খাঁন
ঘ
শায়েস্তা খাঁ
সঠিক উত্তর:
ক (মীর জুমলা)
ব্যাখ্যা:
‘ঢাকা গেইট” এর নির্মাতা হলেন ‘মীর জুমলা'। আমলে তখন আওরঙ্গজেবের শাসন। “আওরঙ্গজেব বাংলার সুবেদার করে পাঠান মীর জুমলাকে, "যিনি ছিলেন একজন ইরানি তেল ব্যবসায়ীর ছেলে। বাংলার সুবেদার হওয়ার পরে তিনি এই গেট নির্মাণ করেন নগর নিরাপত্তা ব্যূহ হিসেবে। তৎকালীন বাংলার রাজধানী ঢাকা প্রায়ই বহিরাগত দস্যু দ্বারা আক্রান্ত হতো। (১৬৬০ সালে মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে ঢাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন। সেই সময় মীর জুমলা গেটসংলগ্ন এলাকায়। একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন, যার নাম ছিল রাগ - ই - বাদশাহি বা সম্রাটের বাগান।
২০২২ সালের খানা, আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্রের হারে শীর্ষে কোন বিভাগ ?
ক
রংপুর
খ
বরিশাল
গ
রাজশাহী
ঘ
ময়মনসিংহ
সঠিক উত্তর:
খ (বরিশাল)
ব্যাখ্যা:
বরিশালে দারিদ্র্যের হার ২০১৬ সালের ২৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ২৬ দশমিক ৯ শতাংশ হয়েছে। যেখান একই সময়ের ব্যবধানে রংপুরে দারিদ্র্য হার ৪৭ দশমিক ২ শতাংশ থেকে কমে ২৪ দশমিক ৮ শতাংশ হয়েছে। সেই হিসাবে বর্তমানে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার বরিশাল বিভাগে।
২০২৩ সালের জরীপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
ক
৬১.৬৬
খ
৬৩.৯৭
গ
৬৫.২৩
ঘ
৬২.৯২
সঠিক উত্তর:
ঘ (৬২.৯২)
ব্যাখ্যা:
দেশে প্রায়োগিক স্বাক্ষরতা রয়েছে এমন নাগরিকের সংখ্যা এখন ৬২ দশমিক ৯২ শতাংশ; যারা পড়তে ও লিখতে পারার পাশাপাশি বুঝতে ও গণনা করতে পারেন। প্রথমবারের মতো সাত বছর বা এর চেয়ে বেশি বয়সী নাগরিকদের ওপর ‘প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩’ এ এ তথ্য উঠে এসেছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হবে ২০২৩ সালের ?
ক
০১জুলাই
খ
১১ জুলাই
গ
১৫ জুলাই
ঘ
১০ জুলাই
সঠিক উত্তর:
খ (১১ জুলাই)
ব্যাখ্যা:
১১ জুলাই থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের রুপিতে লেনদেন শুরু হচ্ছে। বাংলাদেশ যে পরিমাণ ভারতীয় রুপি রপ্তানির মাধ্যমে পাবে সেটাই আমদানিকে ব্যবহার করতে পারবে।
চ্যানেল ২৪ এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
ক
নীলাঞ্জনা
খ
জয়ীতা
গ
মেরীনা অ্যাডমিরাল
ঘ
অপরাজিতা
সঠিক উত্তর:
ঘ (অপরাজিতা)
ব্যাখ্যা:
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করতে যাচ্ছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল 24’। যার নাম রাখা হয়েছে অপরাজিতা। অপরাজিতাই হবেন দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে তিনি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হবেন। বুধবার (১৯ জুলাই) চ্যানেল 24 এর সন্ধ্যার ৭টার বুলেটিনে যুক্ত হয়েছেন অপরাজিতা।
রাশিয়া ইউক্রেনের যে দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক
খেরসন ও মিকোলইভ
খ
লুৎস্ক ও চেরনিড
গ
ওদেসা ও দনিপ্রো
ঘ
দোনেস্ক ও লুহানস্ক
সঠিক উত্তর:
ঘ (দোনেস্ক ও লুহানস্ক)
ব্যাখ্যা:
পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিশ্বের সবচেয়ে ঘনবসতি পূর্ণ শহর কোনটি?
ক
নিউইয়র্ক
খ
ম্যানিলা
গ
ঢাকা
ঘ
মুম্বাই
সঠিক উত্তর:
গ (ঢাকা)
ব্যাখ্যা:
জাতিসংঘের বসতিসংক্রান্ত উপাত্তের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এরপরই ভারতের মুম্বাইয়ের অবস্থান।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)