বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর 2019

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 54 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে, ক্ষেত্রফল কতগুণ বাড়বে?
ক ২ গুণ
খ ৪ গুণ
গ কোনটিই নয়
ঘ ৩ গুণ
সঠিক উত্তর: খ (৪ গুণ)
ব্যাখ্যা:
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ক ∴ ১ম ক্ষেত্রফল = ক২ = ৩২ = ৯ ২য় ক্ষেত্রফল = ৬২ = ৩৬ ক্ষেত্রফল বৃদ্ধি = 36/9 = 8 গুণ
2
দুইটি সংখ্যার অনুপাত ২.৫ : ৩.৫ প্রথমটি ১৫ টি , অপরটি কত?
ক ৫
খ ২১
গ কোনটিই নয়
ঘ ১৪
সঠিক উত্তর: খ (২১)
ব্যাখ্যা:
ধরি, দুটি সংখ্যা ২.৫ক ও ৩.৫ ক শর্তমতে, ২.৫ক = ১৫ বা, ক = ১৫/২.৫ ∴ ক = ৬ ১ম সংখ্যা = ২.৫×৬ = ২.৫×৬ = ১৫ ∴ ২য় " = ৩.৫×৬ = ৩৫×৬ = ২১
3
একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে, এর ক্ষেত্রফল কত?
ক ৪০ বর্গ ইঞ্চি
খ ৪৮ ইঞ্চি
গ ৪০ ইঞ্চি
ঘ ৪৮ বর্গ ইঞ্চি
সঠিক উত্তর: ঘ (৪৮ বর্গ ইঞ্চি)
ব্যাখ্যা:
দেওয়া আছে, ত্রিভুজের ভূমি = ১২ ইঞ্চি এবং উচ্চতা = ৮ " আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা = ১/২ × ১২ × ৮ = ৪৮ বর্গ ইঞ্চি
4
লবণের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কতভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে?
ক ২৫%
খ ১৫%
গ ১০%
ঘ ২০%
সঠিক উত্তর: ঘ (২০%)
ব্যাখ্যা:
১২৫ টাকায় কমাতে হবে = ২৫ টাকা ১ " " " = ২৫/১২৫ ১০০ " " "  = (২৫×১০০)/১২৫ = ২০%
5
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি হলে, এর পরিসীমা কত?
ক ৭ ইঞ্চি
খ ৭ বর্গ ইঞ্চি
গ ১৪ ইঞ্চি
ঘ ১৪ বর্গ ইঞ্চি
সঠিক উত্তর: গ (১৪ ইঞ্চি)
ব্যাখ্যা:
দেওয়া আছে, চতুর্ভুজের দৈর্ঘ্য = ৪ ইঞ্চি এবং প্রস্থ = ৩ ইঞ্চি যেহেতু চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, সেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২( ৪ + ৩) = ১14 ইঞ্চি
6
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে, উহার ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক 3
খ 2
গ 4
ঘ 3
সঠিক উত্তর: গ (4)
ব্যাখ্যা:
দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = ২ মিটার আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 34a2 = 34×22 = 3 বর্গ মিটার
7
একটি সামন্তরিকের ভূমি ৪ ফুট এবং উচ্চতা ৩ ফুট হলে, উহার ক্ষেত্রফল কত বর্গফুট ?
ক ১৪
খ ১৮
গ ৭
ঘ ১২
সঠিক উত্তর: ঘ (১২)
ব্যাখ্যা:
দেওয়া আছে, সামান্তরিকের ভূমি = ৪ ফুট এবং উচ্চতা = ৩ ফুট আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি*উচ্চতা = ৪*৩ = ১২ বর্গফুট
8
x-1=4 এবং xy =60 হলে, X+Y এর মান কত?
ক 16
খ 4
গ and#xB1;64
ঘ and#xB1;16
সঠিক উত্তর: ঘ (and#xB1;16)
ব্যাখ্যা:
দেওয়া আছে, x - y = 4 & xy = 60 আমরা জানি, (x + y)2 = (x - y)2 + 4xy⇒(x + y)2 = 42  + 4×60⇒(x + y)2 = 16 + 240⇒(x + y)2 = 256⇒x + y = 256.'. x + y = ±16
9
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকাকে কী বলা হয়?
ক ভেঙ্গি ভেলী
খ হালদা ভেলী
গ সাজেক ভেলী
ঘ সাঙ্গু ভেলী
সঠিক উত্তর: ক (ভেঙ্গি ভেলী)
ব্যাখ্যা:
কাপ্তাই থেকে প্লাবিত চট্রগ্রামের উপত্যকা এলাকা ‘ভেঙ্গি ভেলী’ নামে পরিচিত। মূলত উপত্যকা বা ভেলী হলো পর্বতের নিম্নদেশস্থ ভূ - ভাগ; দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমি। সাঙ্গু ভেলী, হালদা ভেলী ও সাবেক ভেলী অবস্থিত যথাক্রমে – চট্রগ্রাম ,খাগড়াছড়ি এবং রাঙামাটিতে ।
10
বাংলাদেশ ভূ-খন্ড সৃষ্টির আগে এখানে কী ছিল?
ক ডেল্টা বেসিন
খ ভারত মহাসাগরীয় বেসিন
গ সাগর
ঘ বঙ্গ বেসিন
সঠিক উত্তর: ঘ (বঙ্গ বেসিন)
ব্যাখ্যা:
বাংলাদেশ ভূ - খন্ড সৃষ্টির পূর্বে এখানে বঙ্গ বেসিন ছিল। ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট, তিব্বত প্লেট ও বার্মা প্লেটের মুখোমুখী সংঘর্ষের ফলে বঙ্গ বেসিনের উৎপত্তি হয়েছিল।
11
মুক্তিযুদ্ধে মোট সাব -সেক্টর কয়টি ছিল?
ক ১১ টি
খ ৬৪ টি
গ কোনোটিই নয়
ঘ ৫৪ টি
সঠিক উত্তর: খ (৬৪ টি)
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট সাব - সেক্টর ছিল ৬৪ টি। সারাদেশ মুক্তিযুদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব - সেক্টরে ভাগ করা হয়। উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৭ জন। তেলিয়াপাড়া রণকৌশলে এই বিভক্তি ঠিক করা হয়।
12
গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
ক ১২ অক্টোবর , ১৯৭২
খ ১৪ ডিসেম্বর, ১৯৭২
গ কোনোটিই নয়
ঘ ০৪ নভেম্বর , ১৯৭২
সঠিক উত্তর: ঘ (০৪ নভেম্বর , ১৯৭২)
ব্যাখ্যা:
৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর ড. কামাল হোসেন গণপরিষদে খসড়া সংবিধান বিল উত্থাপন করেন এবং ৪ নভেম্বর , ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। ৪ নভেম্বর সংবিধান দিবস।
13
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?
ক মাননীয় প্রধানমন্ত্রী
খ আইনমন্ত্রী
গ কারোরই নয়
ঘ অ্যাটর্নী জেনারেল
সঠিক উত্তর: গ (কারোরই নয়)
ব্যাখ্যা:
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কারোর সুপারিশ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করবেন। সংবিধানের ১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়ে থাকেন।
14
'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?
ক শামসুল হুদা চৌধুরী
খ আব্দুল মোমেন
গ আব্দুল গাফ্ফার চৌধুরী
ঘ অ্যান্থনী মাসকারেনহাস
সঠিক উত্তর: গ (আব্দুল গাফ্ফার চৌধুরী)
ব্যাখ্যা:
বাংলাদেশ কথা কয়’ সম্পাদনাটি সম্পাদন করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তাঁর সম্পাদনাটি সম্পাদন করেন আব্দুল গাফফার চৌধুরী। তাঁর গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হলো - চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০), নাম না জানা ভোর (১৯৬২), কৃষ্ণপক্ষ (১৯৫৯) , ডানপিটে শওকত (১৯৫৩) ইত্যাদি। উল্লেখ্য , আবদুল গাফ্ফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” রচনা করেন। অ্যান্থনী মাসকারেনহাস এর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ওপর লেখা বিখ্যাত গ্রন্থ দুটি হলো – ‘দ্য রেপ অব বাংলাদেশ ‘ এবং ‘বাংলাদেশ’ অ্যা লিগ্যাসি অব ব্লাড’ ।
15
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক বনফুল
খ ঝরা পালক
গ পূরবী
ঘ শ্যামলী
সঠিক উত্তর: খ (ঝরা পালক)
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয়’ ঝরা পালক’। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’ প্রকাশিত হয় ১৯২৭ সালে। এটি ছাড়া ও জীবনানন্দ দাশের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো হলো – রুপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্যগ্রন্থ ৫৬ টি। তাঁর গুরুত্বপূর্ণ কাব্যগুলো হলো – কবিকাহিনী,কড়ি ও কোমল, ক্ষণিকা, আরোগ্য, পত্রপুট ইত্যাদি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)