বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী পরিচালক (অর্থ) 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী পরিচালক (অর্থ) 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 63 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' এ কবিতাংশটি কোন কবির?
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ কাজী নজরুল ইসলাম
গ ভারতচন্দ্র রায়
ঘ মধুসুদন দত্ত
সঠিক উত্তর: গ (ভারতচন্দ্র রায়)
ব্যাখ্যা:
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে', হলো সন্তানের কল্যাণ, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে মায়ের এক চিরন্তনী ভাষ্য। বহুল ব্যবহৃত হলেও অনেকের জানা নেই, কোন কবির কলম দিয়ে এই অমর লাইনটি রচিত হয়েছে। উদ্ধৃতিটির রচয়িতা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা ভারতচন্দ্র রায়গুণাকর। এই রচনাটির পেছনে চমৎকার একটি পটভূমিকাও রয়েছে। মূলত 'অন্নদামঙ্গল' কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অনেক অসাধারণ লেখা থাকলেও এই কবিতাছত্র তাঁকে অমর করে রেখেছে।
17
চর্যাপদ কি?
ক উপন্যাসধর্মী
খ আত্মজীবনী
গ ভ্রমনকাহিনী
ঘ কাব্যধর্মী
সঠিক উত্তর: ঘ (কাব্যধর্মী)
18
ভাষার ক্ষুদ্রতম একক কি?
ক শব্দ
খ ধ্বনি
গ বাক্য
ঘ বর্ণ
সঠিক উত্তর: খ (ধ্বনি)
19
নীচের কোনটি শুদ্ধ?
ক সমিচীন
খ সমীচিন
গ সমিচিন
ঘ সমীচীন
সঠিক উত্তর: ঘ (সমীচীন)
21
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ প্রমথ চৌধুরী
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ বঙ্কিম চন্দ্ৰ চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: গ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন।
22
'সিংহল সমুদ্র হতে নিশিথের অন্ধকারে মালয় সাগরে, সেখানেও ছিলাম আমি'- এটি কোন কবিতার অংশবিশেষ?
ক সোনার তরী
খ বনলতা সেন
গ আমার স্বাধীনতা
ঘ বিদ্রোহী
সঠিক উত্তর: খ (বনলতা সেন)
ব্যাখ্যা:
"বনলতা সেন" কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। প্রথম প্রকাশিত ১৯৩৫ খ্রিষ্টাব্দে। কবিতাটির রচয়িতা বিংশ শতাব্দীর আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ।
23
'চৈত্র দুপুরে একেলা পুকুরে গ্রামীন মেয়ের অবাধ সাঁতার'- কবিতাংশটি কোন কবির?
ক জীবননান্দ দাশ
খ সৈয়দ আলী আহসান
গ শামসুর রাহমান
ঘ সুকুমার রায়
সঠিক উত্তর: গ (শামসুর রাহমান)
24
লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি?
ক নদ
খ কবিরাজ
গ ব্রাহ্মণ
ঘ ননদ
সঠিক উত্তর: খ (কবিরাজ)
ব্যাখ্যা:
লিঙ্গান্তর হয় না এমন কিছু পুরুষবাচক শব্দ হল - কবিরাজ,ঢাকী,কাজী, কুস্তিগীর, কৃতদার, অকৃতদার, রাষ্টপতি, পুরোহিত, যোদ্ধা বিচারপতি ইত্যাদি।
25
কোনটি শুদ্ধ বানান?
ক ইতোমধ্যে
খ ইতঃমধ্যে
গ ইতোঃমধ্যে
ঘ ইতিমধ্যে
সঠিক উত্তর: ক (ইতোমধ্যে)
26
সিরডাপ (CIRDAP)-এর মোট সদস্য সংখ্যা কত?
ক ১৫
খ ১০
গ ২১
ঘ ২৫
সঠিক উত্তর: ক (১৫)
ব্যাখ্যা:
From the original six members, CIRDAP has now grown up as a Centre of 15 member countries. The member-countries are:Bangladesh (Host State),India,Pakistan,Sri Lanka,Myanmar,Nepal,Afghanistan,Indonesia,Malaysia,Iran,Vietnam,Lao PDR,Fiji, Philippines,Thailand.
27
দুশানবে কোন দেশের রাজধানী?
ক উজবেকিস্তান
খ কাজাকিস্তান
গ তাজিকিস্তান
ঘ কিরগিজস্তান
সঠিক উত্তর: গ (তাজিকিস্তান)
ব্যাখ্যা:
দুশান্‌বে বা দোশাম্বে (তাজিক: Душанбе, আধ্বব:[duʃæmˈbe]; ফার্সি: دوشنبه‎‎; রুশ: Душанбе) তাজিকিস্তানের রাজধানী ও প্রধান শহর। এর জনসংখ্যা ২০০০ সালের হিসাবে ৫৬২,০০০ জন। এর নামটি এসেছে ফার্সি ভাষায় সোমবারের প্রতিশব্দ হতে (দো = দুই, শাম্বে = দিন, অর্থাৎ সপ্তাহের ২য় দিন তথা সোমবার)। এর তাৎপর্য হল, এখানে প্রাচীনকালে সোমবারে বাজার বসতো। দুশান্‌বের অবস্থান হল ৩৮°৩৩' উত্তর, ৬৮°৪৮' পূর্ব। শহরটি সোভিয়েত আমলে স্তালিনাবাদ নামে পরিচিত ছিল। শহরটি হিসর উপত্যকাতে অবস্থিত। এটি একটি ভারী শিল্প ও পরিবহন কেন্দ্র। এখানে টেক্সটাইল, ইলেকট্রনিক সরঞ্জাম, মেশিনারি, চামড়া প্রক্রিয়াকরণ এবং খাদ্য প্রক্রিয়াকরণের কারখানা আছে। এখানে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত তাজিক সরকারী বিশ্ববিদ্যালয় এবং তাজিক বিজ্ঞান অ্যাকাডেমিও অবস্থিত। দুশান্‌বে একটি সুপ্রাচীন লোকালয়। ১৯২৯ সাল পর্যন্ত এটি মূলত একটি গ্রাম ছিল। ঐ বছর এটিকে নব্য-প্রতিষ্ঠিত তাজিক সোভিয়েত সাম্যবাদী প্রজাতন্ত্রের রাজধানী বানানো হয় এবং এর নাম দেওয়া হয় স্তালিনাবাদ। একই বছরে প্রধান রেলসড়কের সাথে শহরটিকে সংযুক্ত করা হয়। এরপর শহরটির দ্রুত প্রবৃদ্ধি ঘটে। ১৯৬১ সালের এর নাম বদলে দুশান্‌বে রাখা হয় এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর শহরটি স্বাধীন তাজিকিস্তানের রাজধানীতে পরিণত হয়। ১৯৯২ সালে ইসলামী গণতন্ত্রী এবং ক্ষমতাসীন সাম্যবাদপন্থী দলের মধ্যকার সংঘর্ষে দুশান্‌বে উত্তপ্ত হয়ে ওঠে। ঐ বছর ইসলামপন্থী শক্তি কিছু সময়ের জন্য শহরটি নিয়ন্ত্রণে নিলেও বছর ঘোরার আগেই তাদের উৎখাত করা হয়।
28
নিচের কোন দেশটি ‘মেলানেশিয়া (Melanesia)' অঞ্চলের অন্তর্ভূক্ত?
ক সামোয়া
খ টোঙ্গা
গ কিরিবাতি
ঘ ফিজি
সঠিক উত্তর: ঘ (ফিজি)
ব্যাখ্যা:
The region includes the four independent countries of :Fiji,Solomon Islands,Papua New GuineaVanuatu,
29
‘দ্যা পলিটিক্স' গ্রন্থের লেখক কে?
ক প্লেটো
খ এরিস্টটল
গ ম্যাকিয়াভেলী
ঘ সক্রেটিস
সঠিক উত্তর: খ (এরিস্টটল)
30
ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় কোন প্রতিষ্ঠানকে ?
ক ডব্লিউ টি ও
খ এ ডি বি
গ আই ডি বি
ঘ আই এম এফ
সঠিক উত্তর: ঘ (আই এম এফ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)