বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) || সিনিয়র স্টাফ নার্স 2023
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) || সিনিয়র স্টাফ নার্স 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 100 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক
চতুর্থ তফসিল
খ
ষষ্ঠ তফসিল
গ
সপ্তম তফসিল
ঘ
পঞ্চম তফসিল
সঠিক উত্তর:
ঘ (পঞ্চম তফসিল)
ব্যাখ্যা:
আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
ক
৩টি
খ
২টি
গ
৫টি
ঘ
৪টি
সঠিক উত্তর:
ঘ (৪টি)
ব্যাখ্যা:
একটি রাষ্ট্র গঠনের উপাদান ৪ টি। যথা- ১। নির্দিষ্ট ভূ-খন্ড ২। জনগণ ৩। সরকার ৪। সর্বভৌমত্ব
বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে-
ক
৪ বার
খ
৬ বার
গ
৭ বার
ঘ
৫ বার
সঠিক উত্তর:
খ (৬ বার)
ব্যাখ্যা:
বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে। প্রতি ১০ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে আদমশুমারি ও গৃহগণনা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ সালে না হয়ে একবছর পিছিয়ে যায়। ২০০১বাংলাদেশে অনুষ্ঠিত ৪র্থজনশুমারি, যা ২০০১ সালের ২৩ থেকে ২৭ জানুয়ারি বাংলাদেশের সকল জেলা, উপজেলা, শহর ও গ্রামাঞ্চলে একযোগে পরিচালিত হয়। ২০১১ বাংলাদেশে অনুষ্ঠিত ৫মজনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে ৫ দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। ২০২২হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরতত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় বন্যা থাকায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল। তবে উক্ত আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে ১৫ জুন ২০২২ তারিখটি ব্যবহৃত হয়।
ঘাতক- দালাল নির্মূল কমিটি গঠিত হয়_
ক
১৯৯০ সালে
খ
১৯৯২ সালে
গ
১৯৯৩ সালে
ঘ
১৯৯১ সালে
সঠিক উত্তর:
খ (১৯৯২ সালে)
ব্যাখ্যা:
১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমীর ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসাবে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় জাহানারা ইমামের নেতৃত্বে। তিনি হন এর আহ্বায়ক।
বাংলাদেশের সংবিধান দিবস কবে?
ক
৪ঠা নভেম্বর
খ
১৬ নভেম্বর
গ
১০ই মে
ঘ
১২ই নভেম্বর
সঠিক উত্তর:
ক (৪ঠা নভেম্বর)
ব্যাখ্যা:
৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অদিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস। এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
”দ্য কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের_
ক
ওয়াশিংটনে ডিসিতে
খ
বোস্টনে
গ
গোটসবার্গে
ঘ
নিউইয়র্কে
সঠিক উত্তর:
ঘ (নিউইয়র্কে)
বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ_
ক
১৯৮০-৮২
খ
১৯৭৬-৭৮
গ
১৯৭৫-৭৭
ঘ
১৯৭৮-৮০
সঠিক উত্তর:
ঘ (১৯৭৮-৮০)
ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
ক
১৭৮৮
খ
১৭৯০
গ
১৭৯১
ঘ
১৭৮৯
সঠিক উত্তর:
ঘ (১৭৮৯)
ব্যাখ্যা:
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে । ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপি ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক
আসাম
খ
মিজোরাম
গ
নাগাল্যান্ড
ঘ
মণিপুর
সঠিক উত্তর:
ঘ (মণিপুর)
ব্যাখ্যা:
টিপাই মুখ বাঁধ ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?
ক
ইংল্যান্ড
খ
জার্মানি
গ
ফ্রান্স
ঘ
যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক (ইংল্যান্ড)
'কবর' নাটকটির রচয়িতা-
ক
জসীম উদ্দীন
খ
কাজী নজরুল ইসলাম
গ
শামসুর রাহমান
ঘ
মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (মুনীর চৌধুরী)
চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন -
ক
হরপ্রসাদ শাস্ত্রী
খ
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ
গ
সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ
সুকুমার সেন
সঠিক উত্তর:
গ (সুনীতি কুমার চট্টোপাধ্যায়)
কবি কঙ্কন কার উপাধি ?
ক
বিজয় গুপ্ত
খ
মুকুন্দরাম চক্রবর্তী
গ
ভারতচন্দ্র
ঘ
দ্বিজ মাধব
সঠিক উত্তর:
খ (মুকুন্দরাম চক্রবর্তী)
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক
শেষের কবিতা
খ
সোনার তরী
গ
নৌকাডুবি
ঘ
শেষ বিকেলের মেয়ে
সঠিক উত্তর:
ঘ (শেষ বিকেলের মেয়ে)
ব্যাখ্যা:
শেষ বিকেলের মেয়ে: জহির রায়হান এর উপন্যাশ।
কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন-
ক
বিদ্রোহী
খ
জীবন-বন্দনা
গ
সাম্যবাদী
ঘ
আনন্দময়ীর আগমনে
সঠিক উত্তর:
ঘ (আনন্দময়ীর আগমনে)
ব্যাখ্যা:
কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) খ্রি। তার 'আনন্দময়ীর আগমনে' কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)