বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল?
ক আমি হব সকাল বেলার পাখি
খ আমিনা কথা বলতে থাকবে
গ আমার ছোট ভাই লিখছে
ঘ তুমি বোধ হয় কঠিন অঙ্কটা বুঝবে
সঠিক উত্তর: ক (আমি হব সকাল বেলার পাখি)
ব্যাখ্যা:
যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষৎ কাল বলে। যেমন: আমি হব সকাল বেলার পাখি। শীঘ্রই বৃষ্টি আসবে। আমরা মাঠে খেলতে যাব।
2
'নিষ্ঠুর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক নি + ষ্ঠুর
খ নিঃ +ঠুর
গ নি +ঠুর
ঘ নিঃ + ষ্ঠুর
সঠিক উত্তর: খ (নিঃ +ঠুর)
ব্যাখ্যা:
বিসর্গ সন্ধির নিয়মানুসারে , বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূধণ্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়। যেমন: নিঃ ঠুর, (ঃ ট/ঠ = ষ + ট/ঠ) = নিষ্ঠুর ; ধনুঃ টঙ্কার = ধনুষ্টঙ্কার।
3
স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি?
ক ৯
খ ১০
গ ১২
ঘ ৮
সঠিক উত্তর: খ (১০)
ব্যাখ্যা:
যেমন - আ - কার, ই - কার,ঈ - কার, উ - কার, ঊ - কার, ঋ - কার, এ - কার, ঐ - কার,ও - কার, ঔ - কার। স্বরবর্ণের কার চিহ্ন মোট ১০টি।
4
'দুঃখ এবং বিপন একসাথে আসে' এটি কোন শ্রেণির বাক্য?
ক সরল বাক্য
খ যৌগিক বাক্য
গ মিশ্র বাকা
ঘ জটিল বাক্য
সঠিক উত্তর: খ (যৌগিক বাক্য)
ব্যাখ্যা:
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাদের বাক্যগুলো এবং ও আর, বা কিন্তু অথবা, অথচ, বরং সেজন্য, ফলে , তথাপি, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন: দুঃখ এবং বিপদ একসাথে আসে তিনি সৎ কিন্তু কৃপণ ।
5
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'- এটি কার উক্তি ?
ক কাজী নজরুল ইসলাম
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ . সৈয়দ মুজতবা আলী
ঘ সমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর: খ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা হলো - প্রাণ। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চায় - ৷ এটি রবীন্দ্রনাথের প্রাণ কবিতার চরণ থেকে নেওয়া হয়েছে।
6
‘নারিকেল' কোন শ্রেণির শব্দ?
ক তৎসম
খ দেশী
গ বিদেশী
ঘ অর্ধ-তৎসম
সঠিক উত্তর: ক (তৎসম)
ব্যাখ্যা:
তৎসম অর্থ তার (তৎ) সম ( সমান) যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলে তৎসম শব্দ যেমন: নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র , মনুষ্য ব্যাকরণ ইত্যাদি।
7
'হৃ' এর যুক্তবর্ণ কোনটি?
ক হ্ + ঋ
খ হ + ঋ
গ হ + ন
ঘ হ + ঞ
সঠিক উত্তর: ক (হ্ + ঋ)
ব্যাখ্যা:
হ + ঋ = হৃ - হৃদয়, সুহৃদ
8
নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
ক আমি বই পড়ছি
খ ছেলেরা মাঠে খেলছে
গ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ঘ সে ঘুমায়
সঠিক উত্তর: ঘ (সে ঘুমায়)
ব্যাখ্যা:
যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে ঘুমায় ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। আর যার কর্ম নেই তা অকর্মক ক্রিয়া। প্রদত্ত উদাহরণে যদি ক্রিয়াকে প্রশ্ন করাহয়। কী ঘুমায় বা কাকে ঘুমায়? তাহলে আমরা উত্তর পাই না।
9
'উপসর্গ' কী?
ক ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
গ ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
ঘ ভাষায় ব্যবহৃত অব্যয়
সঠিক উত্তর: খ (ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ)
ব্যাখ্যা:
যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
10
'শশাঙ্ক' এর সমার্থক শব্দ কোনটি?
ক খরগোশ
খ সূর্য
গ চাঁদ
ঘ সমুদ্র
সঠিক উত্তর: গ (চাঁদ)
ব্যাখ্যা:
'শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দসমূহ : চাঁদ, চন্দ্র, চন্দ্রমা, ইন্দু সুধাংশ, সিতাংশু, হিমাংশু, বিধু ,নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর , শশী, সোম, মৃগাঙ্ক, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কমুদনাথ।
11
'আপণ' শব্দের অর্থ কোনটি শুদ্ধ?
ক দোকান
খ দালাল
গ নিজ
ঘ বাজার
সঠিক উত্তর: ক (দোকান)
12
‘অমৃত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক তরল
খ কটু
গ তিক্ত
ঘ গরল
সঠিক উত্তর: ঘ (গরল)
13
হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক আয়ত্তে আনা
খ কার্যে বিরতি
গ দক্ষতা
ঘ হস্তচ্যুত হওয়া
সঠিক উত্তর: খ (কার্যে বিরতি)
14
বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী?
ক অলক্ষ্মীর দশা
খ অদৃষ্টের পরিহাস
গ আটক
ঘ অগ্নি পরীক্ষা
সঠিক উত্তর: খ (অদৃষ্টের পরিহাস)
15
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ কোনটি?
ক গাছে কাঁঠাল গোঁফে তেল
খ খাল কেটে কুমির আনা
গ হাইফেলতে ভাঙা কুলো
ঘ ঝোপ বুঝে কোপ মারা
সঠিক উত্তর: ক (গাছে কাঁঠাল গোঁফে তেল)
ব্যাখ্যা:
খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা। ঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা। ছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে। গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)