স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
‘উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
ক ফার্সি
খ পর্তুগিজ
গ আরবি
ঘ তুর্কি
সঠিক উত্তর: ঘ (তুর্কি)
ব্যাখ্যা:
উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি ,সওগাত,খোকা, বাবা ইত্যাদি।
2
‘তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ কি ?
ক নিৰ্ভীক
খ অপদার্থ
গ ভন্ড
ঘ শক্তিশালী
সঠিক উত্তর: গ (ভন্ড)
ব্যাখ্যা:
তুলসী বনের বাঘ একটি বাগধরা। প্রদত্ত বাগধারাটির অর্থ - ভণ্ড।যেমন: মি. রফিক সাহেব কথায় ভালো হলেও সে একটা তুলসী বনের বাঘ।
3
বর্ণ হচ্ছে ?
ক একসংগে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
খ ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
গ কোনটিই নয়
ঘ ধ্বনি নির্দেশক প্রতীক
সঠিক উত্তর: ঘ (ধ্বনি নির্দেশক প্রতীক)
ব্যাখ্যা:
মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে ।
4
কোনটি সঠিক বানান ?
ক নিশিথিনী
খ নীশিথিনী
গ নিশিথিনি
ঘ নিশীথিনী
সঠিক উত্তর: ঘ (নিশীথিনী)
ব্যাখ্যা:
নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
5
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ---
ক ভরত চন্দ্র রায়
খ সৈয়দ হামজা
গ আব্দুল হাকিম
ঘ দৌলত কাজী
সঠিক উত্তর: খ (সৈয়দ হামজা)
ব্যাখ্যা:
সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
6
জীজ্ঞাসিবে জন জনে বাক্যে নিম্নরেখা কোন কারকে কোন বিভক্তি
ক অপাদানে সপ্তমী
খ করনে সপ্তমী
গ কর্তায় সপ্তমী
ঘ কর্মে সপ্তমী
সঠিক উত্তর: ঘ (কর্মে সপ্তমী)
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার : মুখ্যকর্ম গৌণকর্ম । যেমন: বাবা আমাকে (গৌণকর্ম ) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়) , য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে ,গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।
7
পদাবলী লিখেছেন কে?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ কায়কোবাদ
ঘ মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: ক (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী।
8
টেষ্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?
ক সাকিব আল হাসান
খ আশরাফুল ইসলাম
গ মুশফিকুর রহিম
ঘ তামিম ইকবাল
সঠিক উত্তর: গ (মুশফিকুর রহিম)
ব্যাখ্যা:
৮ - ১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।
9
ভৌগলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
ক মূল মধ্যরেখা
খ মকরক্রান্তি রেখা
গ আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর: ঘ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে। একে ট্রপিক অব ক্যান্সার ও বলা হয়ে থাকে
10
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী ?
ক থ্যালাস এ্যালেনিয়া
খ স্পেস এক্স
গ স্পটনিক
ঘ নাসা
সঠিক উত্তর: ক (থ্যালাস এ্যালেনিয়া)
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে ‘থ্যালাস অ্যালেনিয়া’ নামের প্রতিষ্ঠানটি। স্যাটেলাইটের কাঠামো তৈরি, উৎক্ষেপণ, ভ‚মি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভ‚ - স্তরে দুটি স্টেশন পরিচালনার দায়িত্ব এ প্রতিষ্ঠানটির
11
দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত
ক কুশিয়ারা
খ আড়িয়াল খাঁ
গ ফেনী
ঘ হাড়িয়াভাঙ্গা
সঠিক উত্তর: ঘ (হাড়িয়াভাঙ্গা)
ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলে ও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে । ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর ।
12
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ, দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
ক ১২৮ মিটার
খ ৬৪ মিটার
গ ১৬ মিটার
ঘ ১৪৪ মিটার
সঠিক উত্তর: ক (১২৮ মিটার)
ব্যাখ্যা:
দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ধরি, বিস্তার ক মিটার। প্রশ্নমতে, ৩ক = ৪৮ ð ক = ৪৮/৩ ð ক = ১৬ সুতরাং আয়তাকার ক্ষেত্রের বিস্তার = ১৬ মিটার। ক্ষেত্রটির পরিসীমা = ২(৪৮ + ১৬) মিটার = ২x৬৪ মিটার = ১২৮ মিটার
13
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক ৩৬ ব.মি.
খ ৪৮ ব.মি.
গ ৫০ ব.মি.
ঘ ৪২ ব.মি.
সঠিক উত্তর: খ (৪৮ ব.মি.)
ব্যাখ্যা:
দেওয়া আছে, ভূমি a = ১৬ মিটার বাহুর দৈর্ঘ্য b = ১০ মিটার আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/৪ √৪a2 - b2 বর্গমিটার = ১৬/৪ √ ৪০০ - ২৫৬ = ১৬/৪ ×১২ = ৪৮ বর্গমিটার
14
৩৮ কোন সংখ্যার ১২.৫% ?
ক ১২৫
খ ২৫৬
গ ৩০৪
ঘ ১৯০
সঠিক উত্তর: গ (৩০৪)
ব্যাখ্যা:
৩০৪×১২.৫১০০=৩৮
15
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের আন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
ক ৭০
খ ৯০
গ ১০০
ঘ ৮০
সঠিক উত্তর: গ (১০০)
ব্যাখ্যা:
ধরি, ছোট সংখ্যাটি = x এবং বড় সংখ্যাটি = (x + ১) প্রশ্নমতে, (x + ১)২ - x২ = ১৯৯ => x২ + ২x + ১ - x২ = ১৯৯ => ২x = ১৯৯ - ১ => x = ১৯৮/২ => x = ৯৯ বড় সংখ্যাটি ৯৯ + ১ = ১০০
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)