অন্যান্য

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী - অন্যান্য MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 45 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
২০১৯ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক আইসল্যান্ড
খ নিউজিল্যান্ড
গ পর্তুগাল
ঘ অস্ট্রেলিয়া
সঠিক উত্তর: ক (আইসল্যান্ড)
2
"দ্য গল" কোন দেশের প্রাচীন নাম?
ক স্পেন
খ জাপান
গ ইংল্যান্ড
ঘ ফ্রান্স
সঠিক উত্তর: ঘ (ফ্রান্স)
3
চীনকে মাঞ্চুরিয়া নামে ডাকত কোন দেশ?
ক রাশিয়া
খ জাপান
গ কোরিয়া
ঘ ভারত
সঠিক উত্তর: খ (জাপান)
ব্যাখ্যা:
মাঞ্চু রাজারা চীনে রাজত্ব করেছেন ১৬৪৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত। ১৯১২ সালে চীনের বিখ্যাত নেতা সান ইয়াৎ-সেন (১৮৬৬-১৯২৫) চীনে স্থাপন করেন আধুনিক চীন প্রজাতন্ত্র। তার প্রজাতন্ত্রের মূলনীতি ছিল তিনটি। চীনের জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র এবং জনসাধারণের আর্থিক উন্নয়ন। যাকে চীনা ভাষায় বলা হয় সান মিং চুই। তিনি গড়েন একটি জাতীয়তাবাদী দল। চীনের ভৌগোলিক অঞ্চলকে বলে মাঞ্চুরিয়া, সেখানে বাস করতেন মাঞ্চু জাতি। ১৯৩১ সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে। ১৯৩৭ সালে সে চীনের মধ্য ভাগের খানিকটা দখল করে নেয়। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১৯৪৫ সালে জাপান যদি যুদ্ধে পরাজিত না হতো, তবে গোটা চীনই সম্ভাবত চলে যেত জাপানের নিয়ন্ত্রণে। সাম্রাজ্যবাদী ব্রিটেন ও আমেরিকা যুদ্ধে জিতেছিল বলেই আজকের চীন টিকে আছে।
4
বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল -
ক ৭টি
খ ৮টি
গ ৯টি
ঘ ১০টি
সঠিক উত্তর: খ (৮টি)
ব্যাখ্যা:
বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ২৮ টি ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চল। ৬ আগস্ট, ২০১৯ ভারতের সংসদে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়। পাশাপাশি জম্মু কাশ্মীরের ভেতরে থাকা লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। ৩১ অক্টোবর, ২০১৯ তারিখ থেকে এটি কার্যকর হয়। একই সাথে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল “দামান ও দিউ” এবং “দাদরা ও নগর হাভেলি” কে একটি "দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ" করা হয়েছে। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল - ৮টি। যথাঃ ১। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ২। চন্ডীগড়। ৩। দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ। ৪। লাক্ষ্মা দ্বীপ। ৫। দিল্লি। ৬। পন্ডিচেরি। ৭। জম্মু ও কাশ্মীর। ৮। লাদাখ।
5
'ব্রহ্মদেশ' নামে পরিচিত ?
ক থাইল্যান্ড
খ জাপান
গ ভিয়েতনাম
ঘ মিয়ানমার
সঠিক উত্তর: ঘ (মিয়ানমার)
ব্যাখ্যা:
বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত। সংস্কৃত ভাষায় এই দেশটি "ब्रह्मदेश" ("ব্রহ্মদেশ") নামে পরিচিত। বর্মী ভাষায় দেশটিকে "মিয়ানমা" নামে ডাকা হয়।
6
কসোভোর বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক আলবিন কুর্তি
খ মাহামেন উসমান
গ ইউনুস মানফি
ঘ আবদুল্লহা হোতি
সঠিক উত্তর: ক (আলবিন কুর্তি)
ব্যাখ্যা:
২২ মার্চ ২০২১ থেকে আলবিন কুর্তি কসোভোর প্রধামন্ত্রীর দায়িত্ব পালন শুরু করছেন।
7
ব্রিটেন থেকে স্বাধীন হওয়া প্রথম দেশ-
ক ফ্রান্স
খ আমেরিকা
গ আয়ারল্যান্ড
ঘ পোল্যান্ড
সঠিক উত্তর: খ (আমেরিকা)
8
পেরুর বামপন্থী গেরিলা সংঘঠন কোনটি?
ক টুপাক আমারু
খ আমান
গ M-19
ঘ সাইনিং পাথ
সঠিক উত্তর: ক (টুপাক আমারু)
ব্যাখ্যা:
টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলো পেরুর কমিউনিস্ট সশ্বস্ত্র সংগঠন। এটি পেরুতে কিউবার আদলে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশ্বস্ত্র লড়াই শুরু করে।
9
'দোজাংখা' কোন দেশের ভাষা?
ক ভূটান
খ সুদান
গ কেনিয়া
ঘ গিনি বিসাউ
সঠিক উত্তর: ক (ভূটান)
ব্যাখ্যা:
ভূটান দক্ষিন এশিয়ার একটি রাজতান্ত্রিক দেশ।ভূটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে।ভূটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু ।
10
Pearl Island নামে খ্যাত দেশ কোনটি?
ক Baharain
খ Greenland
গ Ireland
ঘ Thailand
সঠিক উত্তর: ক (Baharain)
11
কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ক ডেনমার্ক
খ কেনিয়া
গ বেইজিং
ঘ মেক্সিকো
সঠিক উত্তর: ঘ (মেক্সিকো)
ব্যাখ্যা:
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে মেক্সিকোতে।
12
কোন দুটি দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা নিষিদ্ধ?
ক ইরান-সৌদি আরব
খ ইরান-পাকিস্তান
গ সৌদি আরব-কুয়েত
ঘ মালয়েশিয়া-ইন্দোনেশিয়া
সঠিক উত্তর: ক (ইরান-সৌদি আরব)
13
ইরানের জাতীয় মুদ্রার নতুন নাম কি?
ক রিলে
খ লিরাম
গ রিয়াল
ঘ তুমান
সঠিক উত্তর: ঘ (তুমান)
ব্যাখ্যা:
লেনদেন সহজ করা ও মুদ্রা শক্তিশালী করতে নতুন একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মুদ্রা রিয়ালের নতুন নাম হবে 'তুমান'। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান। ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তী সময়ে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়। ফলে অফিশিয়াল নাম রিয়াল হলেও ইরানিরা নিজেদের মুদ্রাকে তুমান হিসেবে বলে আসছে।
14
রাশিয়ার প্রধান উপজাতির (ethnic minority) নাম কি?
ক Bashkirs
খ Tatars
গ Chuvash
ঘ Ukrainian
সঠিক উত্তর: খ (Tatars)
ব্যাখ্যা:
Russia is one of the countries with the largest numbers of ethnic groups in Europe. It is a multinational state with around 185 ethnic groups or nationalities. Four-fifths of the country's residents are ethnic Russians, with Tatars and Ukrainians being the largest minorities. Tatars belong to a Turkic language speaking group, and are found living mainly in Central Asia and Eastern Europe. 80.9% of the Russian population are Russians and 3.9% are Tatars.
15
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাজনৈতিক দলের নাম কি?
ক Conservative Party of Canada
খ Green Party of Canada
গ Liberal Party of Canada
ঘ New Democratic Party
সঠিক উত্তর: গ (Liberal Party of Canada)
ব্যাখ্যা:
গত ২১ অক্টোবর, ২০১৯ জাস্টিন ট্রুডোর দল “লিবারেল পার্টি অফ কানাডা” জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দী কনজারভেটিভ পার্টি কে হারিয়ে আবার ক্ষমতায় আসে। উল্লেখ্য, কানাডার সংসদ দুই কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ - সিনেট ও নিম্নকক্ষ - হাউজ অব কমন্স।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)