অনুপাত-সমানুপাত

অনুপাত ও সমানুপাত MCQ বিসিএস ও ব্যাংক পরীক্ষার জন্য। অনুপাত, সমানুপাত ও মিশ্রণ সমস্যা নিয়ে গণিত প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 758 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 51
16
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
ক ৭ ও ১১
খ ১০ ও ২৪
গ ১০ ও ১৬
ঘ ১২ ও ১৮
সঠিক উত্তর: গ (১০ ও ১৬)
ব্যাখ্যা:
ধরি, সংখ্যা দুটি ৫x ও ৮x প্রশ্নমতে, (৫x + ২)ঃ(৮x + ২) = ২ঃ৩ বা, ৫x + ২৮x + ২ = ২৩ বা, ১৬x + ৪ = ১৫x + ৬ বা, x = ২ সংখ্যা দুটি যথাক্রমে, ৫x = ৫×২ = ১০ ও ৮x = ৮×২ = ১৬
17
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ঃ ১ হবে?
ক ৮ গ্রাম
খ ৩ গ্রাম
গ ৪ গ্রাম
ঘ ৬ গ্রাম
সঠিক উত্তর: গ (৪ গ্রাম)
ব্যাখ্যা:
সোনাঃতামা = ৪ঃ১ ১ গ্রাম তামায় সোনা ৪ গ্রাম ৪ " " " (৪×৪) = ১৬ গ্রাম ∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে (১৬ - ১২) = ৪ গ্রাম।
18
A TK. 30,000 prize is to be divided among three employees in the ratio of 2:3:5 . What is the value of the smallest share ?
ক 9,000
খ 6,000
গ 4,500
ঘ 7,500
সঠিক উত্তর: খ (6,000)
ব্যাখ্যা:
ধরি, অনুপাতের রাশিগুলোর মান = X তাহলে,প্রদত্ত অনুপাত হবে 2X : 3X : 5X প্রশ্নমতে, বা,2X + 3X + 5X = 30000 বা,10X = 30000 বা,X = 3000 সুতরাং smallest share is 2X = 2×3000 = 6000
19
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কত?
ক ৭ ও ১১
খ ১০ ও ১৬
গ ১০ ও ২৪
ঘ ১২ ও ১৮
সঠিক উত্তর: খ (১০ ও ১৬)
ব্যাখ্যা:
ধরি সংখ্যা দুটি a ও b । প্রথম ক্ষেত্রে , সংখ্যা দুইটির অনুপাত a:b = 5:8 বা, a/b = 5/8 .........(1) দ্বিতীয় ক্ষেত্রে , অনুপাত দুইটির সাথে 2 যোগ করলে নতুন অনুপাত হয় = 2:3 অর্থাৎ , a + 2 : b + 2 = 2:3 বা, a + 2 / b + 2 = 2/3 .........(২) সমীকরণ ১ থেকে পাই , a/b = 5/8 বা, 8a = 5b বা, a = 5b/8 সমীকরণ ২ নং এ a এর মান বসিয়ে দিই (a + 2 )/(b + 2) = 2/3 বা, 3a + 6 = 2b + 4 বা, 3 ( 5b / 8) + 6 = 2b + 4 বা, ( 15b /8 ) + 6 = 2b + 4 বা, ( 15b + 48 ) / 8 = 2b + 4 [ বাম পক্ষে লসাগু করেছি ] বা, 16b + 32 = 15b + 48 বা, 16b - 15b = 48 - 32 = 16 বা, b = 16 সুতরাং b = 16 হলে, a = 5b / 8 = (16× 5)/8 = 10 উত্তর : a = 10 , b = 16
20
ত্রিভূজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
ক ২ : ১
খ ১ : ২
গ ১ : ৩
ঘ ৩ : ১
সঠিক উত্তর: ক (২ : ১)
ব্যাখ্যা:
কোন ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ভরকেন্দ্র| ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে অন্ত বিভক্ত করে ২:১ অনুপাতে।
21
৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্টোলে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?
ক ১ গ্যালন
খ ৩ গ্যালন
গ ৪ গ্যালন
ঘ ২ গ্যালন
সঠিক উত্তর: ঘ (২ গ্যালন)
ব্যাখ্যা:
পেট্রোলঃঅকটেন = ৩ঃ১ অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪ এখানে পেট্রোল = ৪০*৩/৪ = ৩০ গ্যালন অকটেন৷ = ৪০*১/৪ = ১০ গ্যালন মনেকরি x গ্যালন অকটেন যোগ করতে হবে। ৩০/১০ + x = ৫/২ ৫০ + ৫x = ৬০ ৫x = ৬০ - ৫০ x = ১০/৫ x = ২ গ্যালন।
22
একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করে। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে?
ক ১৫০ টাকা
খ ২৫০ টাকা
গ ২৭৫ টাকা
ঘ ২০০ টাকা
সঠিক উত্তর: ঘ (২০০ টাকা)
ব্যাখ্যা:
আনুপাতিক রাশিগুলোর যোগফল = ৪ + ১ = ৫ মোট টাকার পরিমাণ ১০০০ টাকা পুরুষ পাবে = (১০০০ এর ১/৫) = ২০০ টাকা মহিলা পাবে = (১০০০ এর ৪/৫) = ৮০০ টাকা মহিলা আবার নিজের, তার মা ও তার মেয়ের মাঝে ২ঃ১ঃ১ এই অনুপাতে এ ৮০০ টাকা ভাগ করে দেয়। আনুপাতিক রাশিগুলোর যোগফল = ২ + ১ + ১ = ৪ মহিলার মেয়ে পাবে = (৮০০ এর ১/৪) = ২০০ টাকা উওরঃ ২০০ টাকা
23
৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্টোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্টোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
ক ৭০
খ ৯০
গ ৯৮
ঘ ৮০
সঠিক উত্তর: ঘ (৮০)
ব্যাখ্যা:
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭:৩ কেরোসিন আছে = ৭/১০ * ৬০ লিটার = ৪২ লিটার পেট্রোল আছে ১৮ লিটার ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে। কেরোসিন এর পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ৪২ থাকবে। পেট্রল 'ক' গ্রাম যুক্ত করলে অকটেনের পরিমাণ হবে ১৮ + ক গ্রাম এদের অনুপাত ৪২/(১৮ + ক) প্রশ্নমতে, ৪২/[১৮ + ক] = ৩/৭ = > ৫৪ + ৩ক = ২৯৪ = > ৩ক = ২৪০ = > ক = ৮০
24
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। মিশ্রণে সোনার পরিমাণ কত?
ক ১২ গ্রাম
খ ১০ গ্রাম
গ ৯ গ্রাম
ঘ ১৪ গ্রাম
সঠিক উত্তর: ক (১২ গ্রাম)
ব্যাখ্যা:
মিশ্রনে সোনার পরিমানঃ (১৬÷৪)×৩ = ১২
25
দু’টি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক ৪ : ৯
খ ৪ : ৫
গ ৫ : ৬
ঘ ২ : ৩
সঠিক উত্তর: ক (৪ : ৯)
ব্যাখ্যা:
আয়তনের অনুপাত, (r':r)^3 = 8/27 r':r = 2/3 ক্ষেত্রেফলের অনুপাত, (r'/r)^2 = 4/9
26
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬ : ৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
ক ৪:৭
খ ২ : ৭
গ ৯ : ১৪
ঘ ২ : ৩
সঠিক উত্তর: গ (৯ : ১৪)
ব্যাখ্যা:
সমাধানঃ করিমঃরহিম = ৩ঃ৪, ১৮ঃ২৪ রহিমঃমোহন = ৬ঃ৭, ২৪ঃ২৮ করিমঃ মোহন = ১৮ঃ২৮, ৯ঃ১৪ Ans: 9ঃ14
27
৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্টোলে, পেট্টোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?
ক ৩০ গ্যালন
খ ৪০ গ্যালন
গ ৪২ গ্যালন
ঘ ৩৫ গ্যালন
সঠিক উত্তর: খ (৪০ গ্যালন)
ব্যাখ্যা:
Amount of gallon = 30×7/10 = 21 Amount of octane = 30×3/10 = 9 Let m liter of octane will be mixed with 9 liter octane ATQ 21/(9 + m) = 3/7 m = 40 Ans. 40 liter
28
২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্টোল, পেট্টোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?
ক ৩ গ্যালন
খ ৬ গ্যালন
গ ৭ গ্যালন
ঘ ৪ গ্যালন
সঠিক উত্তর: গ (৭ গ্যালন)
ব্যাখ্যা:
ধরি, 4ক + 3ক = 21 গ্যালন বা, 7ক = 21 বা, ক = 3 সুতরাং, 4ক(পেট্রোল) = 4*3 = 12 3ক ( অকটেন) = 9 প্রশ্নমতে, 12:9 + ক = 3:4 বা, 27 + 3ক = 48 বা, 3ক = 21 বা, ক = 7 উত্তর:7
29
এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ : ৩ অনুপাত ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ : ১ : ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
ক ৫৭৫
খ ৬২৫
গ ৬৫০
ঘ ৬০০
সঠিক উত্তর: খ (৬২৫)
ব্যাখ্যা:
ধরি, ৫০০০ ডাক টিকিট ৫:৩ অনুপাতে ভাগ করাতে মোট ভাগ ৫x+৩x=৮x ভাই এর মোট অংশ= ৫x ÷ ৮x × ৫০০০ =৩১২৫ টি ধরি ৩১২৫ টি ৩:১:১ অনুপাতে ভাগ করাতে মোট ভাগ; ৩x+x+x=৫x তার প্রত্যেক বন্ধু ডাক টিকিট পাবে= x ÷ ৫x × ৩১২৫ =৬২৫ উত্তরঃ ৬২৫ টি
30
যদি ক : খ = ৫ : ৪ এবং ক : গ = ৬ : ৫ হয়, তবে গ : খ= ?
ক ২৫ : ২৪
খ ৩ : ২
গ এর কোনোটিই নয়
ঘ ২৪ : ২৫
সঠিক উত্তর: ক (২৫ : ২৪)
ব্যাখ্যা:
এখানে, ক : খ = (৫: ৪) × ৬ = ৩০:২৪ ক :গ = (৬:৫) × ৫ = ৩০ : ২৫ ক : খ : গ = ৩০:২৪:২৫ সুতরাং গ : খ = ২৫:২৪
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)