প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019) || 2019

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019) || 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 63 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
‘নাসিক্য’ বর্ণ কোনগুলো?
ক অ, ঋ, ব
খ উ, ঊ, য়
গ শ, স, য
ঘ ঙ, ঞ, ণ
সঠিক উত্তর: ঘ (ঙ, ঞ, ণ)
ব্যাখ্যা:
নাসিক্য বর্ণ– ঙ,ঞ,ণ,ন,ম
2
‘ইট-পাথরের দালান' এখানে ‘ইট-পাথরের' কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে সপ্তমী
খ করণে ষষ্ঠী
গ করণে সপ্তমী
ঘ কর্তৃকারকে ষষ্ঠী
সঠিক উত্তর: খ (করণে ষষ্ঠী)
ব্যাখ্যা:
কিসের দ্বারা তৈরি দালান? = ইট-পাথর (করণ কারক)
3
‘উপকূল’ কোন সমাস?
ক দ্বিগু সমাস
খ কর্মধারয় সমাস
গ অব্যয়ীভাব সমাস
ঘ তৎপুরুষ সমাস
সঠিক উত্তর: গ (অব্যয়ীভাব সমাস)
ব্যাখ্যা:
কূলের সমীপে= উপকূল (অব্যয়ীভাব সমাস )
4
‘চিকুর' এর প্রতিশব্দ নয় কোনটি?
ক কর
খ চুল
গ কেশ
ঘ কুন্তল
সঠিক উত্তর: ক (কর)
ব্যাখ্যা:
চিকুর ১. /বিশেষ্য পদ/ কেশ, চুল 'চাঁচর চিকুর'.; সরীসৃপ; পক্ষিবিশেষ; পর্বত। ২. /বিশেষণ পদ/ চপল, চঞ্চল, অস্থির। ৩. /বিশেষ্য পদ/ ঐরাবত বংশীয় নাগবিশেষ-ইঁহার পিতার নাম আর্যক এবং পুত্রের নাম সুমুখ।
5
উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক দন্ত্য ধ্বনি
খ ওষ্ঠ্য ধ্বনি
গ দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ দন্তমূলীয় ধ্বনি
সঠিক উত্তর: খ (ওষ্ঠ্য ধ্বনি)
6
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত ?
ক খণ্ডিত
খ অনুপম
গ বিশ্বাস
ঘ প্রলয়
সঠিক উত্তর: ক (খণ্ডিত)
ব্যাখ্যা:
√ খণ্ড্+ত= খণ্ডিত (সংস্কৃত কৃৎ প্রত্যয় )
7
ইনসুলিন কি?
ক এক ধরনের এনজাইম
খ এক ধরনের হরমোন
গ এক ধরনের অন্ত্র
ঘ এক ধরনের কৃত্রিম অঙ্গ
সঠিক উত্তর: খ (এক ধরনের হরমোন)
ব্যাখ্যা:
ইনসুলিন হরমোন এর অভাবজনিত রোগ ডায়াবেটিকস। অগ্নাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে।
8
বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
ক ২২ নটিক্যাল মাইল
খ ২২০ নটিক্যাল মাইল
গ ২০০ নটিক্যাল মাইল
ঘ ১২ নটিক্যাল মাইল
সঠিক উত্তর: ঘ (১২ নটিক্যাল মাইল)
ব্যাখ্যা:
বাংলাদেশের টেরিটরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং মহিসোপান বা কন্টিনেন্টাল শেল্ফ ৩৫০ নটিক্যাল মাইল ।
9
তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক দিনাজপুর
খ লালমনিরহাট
গ কুড়িগ্রাম
ঘ নীলফামারী
সঠিক উত্তর: খ (লালমনিরহাট)
ব্যাখ্যা:
তিস্তা বাঁধ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা অধীন দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত।
10
ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?
ক জাপান
খ ইংল্যান্ড
গ যুক্তরাষ্ট্র
ঘ ফ্রান্স
সঠিক উত্তর: গ (যুক্তরাষ্ট্র)
ব্যাখ্যা:
১৮৯৫ সালের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অধিবাসী উইলিয়াম জি মর্গান ভলিবল খেলা আবিষ্কার করেন।
11
কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?
ক ডেনমার্ক
খ সুইডেন
গ ইতালি
ঘ নরওয়ে
সঠিক উত্তর: গ (ইতালি)
ব্যাখ্যা:
স্ক্যানডিনেভিয়ান দেশ পাঁচটি:–ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন ও নরওয়ে শর্টকাটঃ ফিডে আসুন ফি= ফিনল্যান্ড ডে= ডেনমার্ক আ= আইসল্যান্ড সু= সুইডেন ন= নরওয়ে
12
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক লন্ডন
খ নিউইয়র্ক
গ প্যারিস
ঘ ওয়াশিংটন
সঠিক উত্তর: খ (নিউইয়র্ক)
ব্যাখ্যা:
জাতিসংঘ, UNICEF, UNDP,UNFPA, অরবিস ইত্যাদির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
13
৪, ৮, ১৩, ১৯, ২৬, ......ধারাটির ৭ম পদ কত?
ক ৩৯
খ ৩৪
গ ৩৮
ঘ ৪৩
সঠিক উত্তর: ঘ (৪৩)
ব্যাখ্যা:
৪+৪ = ৮, ৮+৫ = ১৩, ১৩+৬ = ১৯, ১৯+৭ = ২৬, ২৬+৮ = ৩৪ 34+9= 43 উত্তর: 43
14
বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল?
ক ১২২০০
খ ১০২০০
গ ১৩২০০
ঘ ১১২০০
সঠিক উত্তর: ঘ (১১২০০)
ব্যাখ্যা:
We Know, I = Pnr [I = simple interest, P = Capital, N = year, r = rate] P=Inr =16801×15100 =1680×10015 = 11200
15
a + b + c = 9 এবং ab + bc + ca = 31 হয়, তবে a2+b2+c2=?
ক 19
খ 17
গ 18
ঘ 20
সঠিক উত্তর: ক (19)
ব্যাখ্যা:
Given that, a + b + c = 9 ab + bc + ca = 31 Find out, a2 + b 2 + c2 =? = (a + b + c)2 - 2(ab + bc + ca) = 92 - 2 × 31 = 19
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)