এক কথায় প্রকাশ

বাংলা এক কথায় প্রকাশ MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় বহুল প্রশ্নিত এক কথায় প্রকাশের সম্পূর্ণ সংকলন।

মোট 31 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
গভীর জ্ঞান- বাগধারার অর্থ কি?
ক প্রজ্ঞা
খ উপজ্ঞা
গ উপজ্ঞা
ঘ বীরবৌলী
সঠিক উত্তর: ক (প্রজ্ঞা)
ব্যাখ্যা:
উপজ্ঞা - উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান । উপজ্ঞা - আত্মাকে অধিকার করে যে। বীরবৌলী- বীরপুরুষের কর্মভূষণ ।
2
সার্ধশত বর্ষ কত বছর পূর্তির উৎসব?
ক ষাট বছর
খ পঁচাত্তর বছর
গ একশ বছর
ঘ একশ পঞ্চাশ বছর
সঠিক উত্তর: ঘ (একশ পঞ্চাশ বছর)
ব্যাখ্যা:
ষাট বছর পূর্তির উৎসব- হীরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তির উৎসব- প্লাটিনাম জয়ন্তী একশ বছর পূর্তির উৎসব- শতবর্ষ
3
লব্ধপ্রতিষ্ঠ বলতে কি বুঝায়?
ক যিনি স্মৃতিশাস্ত্র জানেন
খ যিনি ন্যায় ভালো জানেন
গ যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন
ঘ যিনি বিদ্যালাভ করেছেন
সঠিক উত্তর: গ (যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন)
ব্যাখ্যা:
যিনি স্মৃতিশাস্ত্র জানেন- স্মার্ত যিনি ন্যায় ভালো জানেন- নৈয়ানিক যিনি বিদ্যালাভ করেছেন- কৃতবিদ্য
4
আঙ্গুর লতাকে এক কথায় কি বলে?
ক দ্রাক্ষা
খ আর্জব
গ স্কন্দ
ঘ দিদৃক্ষা
সঠিক উত্তর: ক (দ্রাক্ষা)
ব্যাখ্যা:
আর্জব- ঋজুর ভাব স্কন্দ- গ্রন্থদির অধ্যায় দিদৃক্ষা- দর্শন করার ইচ্ছা
5
উৎকৃষ্ট স্বচ্ছ কাঁচের চুড়িকে এক কথায় কি বলে?
ক রেশমি
খ ফুলকারি
গ বেলোয়ারি
ঘ খঞ্জন
সঠিক উত্তর: গ (বেলোয়ারি)
ব্যাখ্যা:
কিছু গুরুত্তপুর্ণ এক কথায় প্রকাশঃ ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার-আঁষটে জীবিত থেকেও যে মৃত-জীবন্মৃত যা খুব শীতল বা উষ্ণ নয়-নাতিশীতােষ্ণ যা পূর্বে শােনা যায় নি-অশ্রুতপূর্ব যা পূর্বে দেখা যায় নি-অদৃষ্টপূর্ব যা পূর্বে ছিল এখন নেই-ভূতপূর্ব
6
'তিতিক্ষা' শব্দ দ্বারা কি বুঝায়?
ক লাভ করার ইচ্ছা
খ গমন করার ইচ্ছা
গ ক্ষমা করার ইচ্ছা
ঘ ত্যাগ করার ইচ্ছা
সঠিক উত্তর: গ (ক্ষমা করার ইচ্ছা)
ব্যাখ্যা:
লাভ করার ইচ্ছা=লিপ্সা। গমন করার ইচ্ছা=জিগমিষা।ক্ষমা করার ইচ্ছা=চিক্ষমিষা।আর তিতিক্ষা অর্থ সহনশীলতা;সহিষ্ণুতা। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
7
'মেঘের ধ্বনি' এর বাক্য সংকোচন কোনটি?
ক মৃন্ময়
খ জীমূতমন্দ্র
গ জীমূতেন্দ্র
ঘ শানিক
সঠিক উত্তর: খ (জীমূতমন্দ্র)
ব্যাখ্যা:
জীমূতেমন্দ্র অর্থ মেঘ গর্জন,মেঘের গুরুগম্ভীর ডাক।এখানে 'জীমূত' শব্দের অর্থ মেঘ ।
8
করঃ'যে নারীর হিংসা নেই'।
ক অহিংস
খ অবলা
গ প্রিয়ংবদা
ঘ অনসূয়া
সঠিক উত্তর: ঘ (অনসূয়া)
ব্যাখ্যা:
যে নারী প্রিয় কথা বলে=প্রিয়ংবদা। যে নারীর অসূয়া নাই = অনসূয়া কথা বলতে পারে না যে = অবলা হিংসা নেই এমন = অহিংস
9
'গুণহীনের ব্যর্থ আস্ফালন' অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
ক কানা ছেলের নাম পদ্মলোচন
খ ঘুঘু দেখেছ ফাদ দেখনি
গ অসারের তর্জন-গর্জন সার
ঘ আসলে মুষল নেই,ঢেকি ঘরে চাঁদোয়া
সঠিক উত্তর: গ (অসারের তর্জন-গর্জন সার)
ব্যাখ্যা:
উল্লেখ্য-আসলে মুষল নেই,ঢেকি ঘরে চাদোয়া অর্থ গুরুত্বপূর্ন কাজে মন না দিয়ে কম গুরুত্বপূর্ন কাজে মন দেয়া।ঘুঘু দেখেছ ফাদ দেখনি অর্থ কোন কাজের কঠিন অংশ না দেখে শুধু সহজ অংশ দেখা ।
10
'যে মেয়ের বিয়ে হয়নি' এর বাক্য সংকোচন কোনটি ?
ক মৃতবৎসা
খ কৃতদার
গ অনুজা
ঘ অনূঢ়া
সঠিক উত্তর: ঘ (অনূঢ়া)
ব্যাখ্যা:
যে নারীর সন্তান বাঁচে না--মৃতবৎসা;যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করেছে--কৃতদার ।
11
'মৃতের মতো অবস্থা যায়'--এক কথায় কি হবে ?
ক মৃতবৎ
খ মুমূর্ষু
গ মূমুর্ষূ
ঘ মৃতপ্রায়
সঠিক উত্তর: খ (মুমূর্ষু)
12
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
ক তোমার পরিশ্রমের ফল ফলেছে
খ মাথা ঝিম ঝিম করছে
গ মাথা ঝিম ঝিম করছে
ঘ সাইরেন বেজে উঠলো
সঠিক উত্তর: খ (মাথা ঝিম ঝিম করছে)
ব্যাখ্যা:
ক্রিয়াপদের আরো কয়েকটি প্রকার রয়েছে। প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। আর যে ক্রিয়া প্রযোজনা করে তাকে প্রযোজক কর্তা এবং যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এইখানে মা প্রযোজক কর্তা, শিশুকে প্রযোজ্য কর্তা, চাঁদ দেখাচ্ছেন প্রযোজক ক্রিয়া।
13
'যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে'--এর বাক্য সংকোচন-
ক অযত্নলব্ধ
খ অযত্নসম্ভূত
গ অযত্নজাত
ঘ অনায়াসলব্ধ
সঠিক উত্তর: খ (অযত্নসম্ভূত)
14
'যে পুরুষের দাড়িগোফ গজায়নি'-তাকে কি বলে?
ক অজাত শত্রু
খ অজাতমিত্র
গ অজাতশ্মশ্রু
ঘ বর্নচোরা
সঠিক উত্তর: গ (অজাতশ্মশ্রু)
15
যার স্ত্রী মারা গিয়েছে -
ক বিধবা
খ বিপত্নীক
গ সপত্নীক
ঘ বিপদাত্নক
সঠিক উত্তর: খ (বিপত্নীক)
ব্যাখ্যা:
যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে =দোজবর । যার স্বামী মারা গেছে =বিধবা ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)