পদ প্রকরণ

বাংলা পদ প্রকরণ MCQ। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ও অব্যয় পদ নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 474 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 32
1
'নিশ্চয়ই পারবো' এখানে 'নিশ্চয়ই'-
ক অনন্বয়ী অব্যয়
খ সমুচ্চয়ী অব্যয়
গ নিত্য সম্বন্ধনীয় অব্যয়
ঘ অনুকার অব্যয়
সঠিক উত্তর: ক (অনন্বয়ী অব্যয়)
ব্যাখ্যা:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন : মরি মরি, হায় হায়, বেশ তো, আলবত ইত্যাদি।
2
কোন প্রকার ক্রিয়াকে সংস্ক্ররতিতে 'ণিজন্ত' ক্রিয়া বলে?
ক সকর্মক ক্রিয়া
খ অকর্মক ক্রিয়া
গ দ্বিকর্মক ক্রিয়া
ঘ প্রযোজক ক্রিয়া
সঠিক উত্তর: ঘ (প্রযোজক ক্রিয়া)
ব্যাখ্যা:
যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্যের দ্বারা সংগঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। সংস্কৃতিতে একে 'ণিজন্ত ক্রিয়া' বলে। যেমন- করিম রহিমকে পড়াচ্ছে। উল্লেখ্য, প্রযোজক ক্রিয়ারূপে ব্যবহৃত হলে অকর্মক ক্রিয়া সকর্মক হয়।
3
'দৈবাৎ'-
ক কোন
খ প্রকার
গ অব্যয়ের
ঘ উদাহরণ?
সঠিক উত্তর: ক (কোন)
ব্যাখ্যা:
তৎসম অব্যয় শব্দের উদাহরণ- এবং, সুতরাং, যদি, যথা, সদা, সহসা, হঠাৎ , অর্থাৎ, দৈবাৎ, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি।
4
"যাকে তাকে" কোন প্রকারের সর্বনাম?
ক সাপেক্ষ সরবনাম
খ সংযোগজ্ঞাপক সর্বনাম
গ ব্যতিহারিক সর্বনাম
ঘ অনির্দিষ্টতাবাচক সর্বনাম
সঠিক উত্তর: ক (সাপেক্ষ সরবনাম)
ব্যাখ্যা:
একটির সাপেক্ষে অন্যটি, অর্থাৎ একে অন্যের উপর নির্ভরশীল সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন- যাকে-তাকে, যেমন-তেমন, যে-সে ইত্যাদি। এটি দুটি বাক্যের সংযোগ ঘটায়।
5
র সর্বনাম পদ কত প্রকার ?
ক ৫
খ ৭
গ ৯
ঘ ১০
সঠিক উত্তর: ঘ (১০)
ব্যাখ্যা:
বাংলা ভাষার সর্বনাম পদ ১০ টি ।এগুলো হলো-- ব্যক্তিবাচক বা পুরুষবাচক,আত্নবাচক,সামীপ্যবাচক,দূরত্ববাচক,সাকুল্যবাচক,প্রশ্নবাচক,অনির্দিষ্টতাজ্ঞাপক,ব্যতিহারিক,সংযোজ্ঞাপক এবং অন্যাদিবাচক ।
6
কোনটি বিশেষ্য পদের একবচন রুপে ব্যবহ্নত হয়েছে ?
ক বাগানে ফুল ফুটেছে
খ মানুষ মরণশীল
গ আকাশে চাঁদ উঠেছে
ঘ বনে বাঘ আছে
সঠিক উত্তর: গ (আকাশে চাঁদ উঠেছে)
ব্যাখ্যা:
কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে।যে পদ দ্বারা কোন ব্যক্তি ,বস্তু,প্রানী,সমষ্টি,স্থান,কাল,কর্ম,গুন,ভাব ইত্যাদির নাম বুঝায় ,তাকে বিশেষ্য পদ বলে।
7
'হাঁটা' কোন পদ?
ক ক্রিয়া
খ বিশেষ্য
গ ক্রিয়াবিশেষণ
ঘ বিশেষণ
সঠিক উত্তর: খ (বিশেষ্য)
8
ইংরেজি ব্যাকরণে Adverb কে বাংলা ব্যাকরণে বলে-
ক নাম বিশেষণ
খ ভাব বিশেষণ
গ সমুচ্চয়ী অব্যায়
ঘ নামপদ
সঠিক উত্তর: খ (ভাব বিশেষণ)
9
'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা' - এখানে 'রাশি রাশি'-
ক সাপেক্ষ সর্বনাম
খ নির্ধারক বিশেষণ
গ অনুকার অব্যায়
ঘ সমষ্টিবাচক বিশেয্য
সঠিক উত্তর: খ (নির্ধারক বিশেষণ)
ব্যাখ্যা:
সাধারণত একের বেশি কোনো কিছুকে বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যাবহার করা হয়, যাকে নির্ধারক বিশেষণ বলে। এখানে বিশেষ্য 'ধান' এর নির্ধারক বিশেষণ 'রাশি রাশি' 'ভারা ভারা'। রাশি রাশি বলতে অনেক এবং ভারা ভারা বলতে বোঝা বোঝা
10
নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয় ?
ক আত্মাবাচক
খ ব্যতিহারিক
গ সাপেক্ষবাচক
ঘ পূরণবাচক
সঠিক উত্তর: ঘ (পূরণবাচক)
11
'ব্যাঘাত' -এর বিশেষণ-
ক প্রতিঘাত
খ ব্যাহত
গ বিধেয়
ঘ বিঘ্ন
সঠিক উত্তর: খ (ব্যাহত)
12
কোন বাক্যে ক্রিয়া অনুক্ত ?
ক খুব শীত লাগছে ।
খ তোমাকে দেখে নিব ।
গ করিম স্কুলে যায় ।
ঘ আজ প্রচণ্ড গরম
সঠিক উত্তর: ঘ (আজ প্রচণ্ড গরম)
ব্যাখ্যা:
যে বাক্যে ক্রিয়া উহ্য থাকে তাকে অনুক্ত ক্রিয়া বলে। যেমন: আজ প্রচণ্ড গরম = আজ প্রচণ্ড গরম (লাগছে) ইনি আমার ভাই = ইনি আমার ভাই (হন) এই দুই বাক্য 'হন' ও 'লাগছে' ক্রিয়াপদ অনুক্ত আছে।
13
এ ,এই, এরা কোন জাতীয় সর্বনামের উদাহরণ?
ক অনির্দিষ্টতাজ্ঞাপক
খ ব্যতিহারিক
গ সামীপ্যবাচক
ঘ সংযোগজ্ঞাপক
সঠিক উত্তর: গ (সামীপ্যবাচক)
ব্যাখ্যা:
ইহা, ইহারা, এই, এ, এরা, উহা, উহারা, ও, ওরা, ওদের- এগুলো তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক বা সামীপ্যবাচক সর্বনামের উদাহরণ।
14
কোনটি সংযোগজ্ঞাপক সর্বনাম ?
ক যারা
খ এরা
গ তোরা
ঘ কারা
সঠিক উত্তর: ক (যারা)
15
'কী সুন্দর ফুল ফুটেছে ।' এখানে 'কী' কোন পদ ?
ক সর্বনাম
খ অব্যয়
গ বিশেষণ
ঘ বিশেষ্য
সঠিক উত্তর: গ (বিশেষণ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)