বানান

বাংলা বানান MCQ। শুদ্ধ বানান ও বানানের নিয়ম নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

মোট 95 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
কোনটি শুদ্ধ বানান?
ক জোতির্ময়
খ জোতির্ম্ময়
গ জ্যোতির্ময়
ঘ জ্যোতির্ময়
সঠিক উত্তর: গ (জ্যোতির্ময়)
2
কোনটি অশুদ্ধ?
ক লংঘন
খ ভয়ংকর
গ অহংকার
ঘ সংগীত
সঠিক উত্তর: ক (লংঘন)
ব্যাখ্যা:
তৎসম শব্দের সন্ধিতে প্রথম শব্দের শেষে ম্‌ থাকলে ক-বর্গের পূর্বে ম এর স্থানে ং লেখা হবে। যেমন- অহংকার, সংগীত, ভয়ংকর ইত্যাদি। অন্যান্য ক্ষেত্রে যেসব শব্দ সন্ধিবদ্ধ নয় বলে ক, খ, গ, ঘ এবং ক্ষ-এর পূর্বে নাসিক্যবর্ণ যুক্ত করার জন্য সর্বত্র ঙ লেখা হয়। যেমন- অঙ্ক, আকাঙ্ক্ষা, লঙ্ঘন, শঙ্খ, সঙ্গে।
3
কোনটি বানানটি শুদ্ধ নয়?
ক বিমর্ষ
খ মুমূর্ষু
গ সুষমা
ঘ ধূলিষাৎ
সঠিক উত্তর: ঘ (ধূলিষাৎ)
ব্যাখ্যা:
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে কখনো ষ হয় না। যেমন- ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।
4
কোনটি সঠিক?
ক অভিষঙ্গ
খ অনুসঙ্গী
গ পরিসেবা
ঘ প্রতিসিদ্ধ
সঠিক উত্তর: ক (অভিষঙ্গ)
ব্যাখ্যা:
ব্যাকরণের নিয়মে -অভি, -নি, -পরি, -প্রতি, বি- এই কয়টি ই-কারান্ত উপসর্গ এবং অনু-, সু-এই দুটি উ-কারান্ত উপসর্গের পর কয়েকটি ধাতুর স এর স্থানে ষ হয়।
5
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
ক অন্তস্থল
খ অভীষ্ট
গ নিশ্চল
ঘ সমীচীন
সঠিক উত্তর: ক (অন্তস্থল)
ব্যাখ্যা:
অন্তস্থল ভুল বানান। এর শুদ্ধ হলো- অন্তস্তল।
6
কোন বানানটি শুদ্ধ?
ক অশরিরী
খ অশরিরি
গ অশরীরি
ঘ অশরীরী
সঠিক উত্তর: ঘ (অশরীরী)
7
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক প্রাণিজগৎ
খ প্রাণীজগৎ
গ মন্ত্রীসভা
ঘ স্থায়ীত্ব
সঠিক উত্তর: ক (প্রাণিজগৎ)
ব্যাখ্যা:
মন্ত্রীসভা - মন্ত্রিসভা স্থায়ীত্ব- স্থায়িত্ব
8
কোন বানানটি শুদ্ধ?
ক শ্মশ্বান
খ শ্মশান
গ শ্মশাণ
ঘ শশ্মান
সঠিক উত্তর: খ (শ্মশান)
9
শুদ্ধ বানান কোনটি ?
ক মাধ্যাকর্ষণ
খ মধ্যাকর্ষণ
গ মাধ্যাকর্ষন
ঘ মধ্যাকর্ষন
সঠিক উত্তর: ক (মাধ্যাকর্ষণ)
10
কোন বানানটি শুদ্ধ?
ক গোধূলী
খ গোধুলি
গ গোধূলি
ঘ গোধুলী
সঠিক উত্তর: গ (গোধূলি)
11
কোনটি শুদ্ধ?
ক ষ্ণ=ষ+ন
খ ষ্ণ=ষ +ঞ
গ ষ্ণ=ষ+ণ
ঘ ষ্ণ=ষ+ঙ
সঠিক উত্তর: গ (ষ্ণ=ষ+ণ)
ব্যাখ্যা:
ষ+ন= ষ্ন, ষ+ঞ= ষ্ঞ, ষ+ণ= ষ্ণ, ষ+ঙ=ষ্ঙ।
12
কোন বাক্যটি শুদ্ধ?
ক ইহার আবশ্যক নাই
খ ইহা প্রমান হইয়াছে
গ বুনো কচু, বাঘা তেঁতুল
ঘ বুনো ওল, বাঘা তেঁতুল
সঠিক উত্তর: ঘ (বুনো ওল, বাঘা তেঁতুল)
ব্যাখ্যা:
ইহার আবশ্যক নাই> ইহার আবশ্যকতা নেই। ইহা প্রমান হইয়াছে> ইহা প্রমাণিত হইয়াছে। বুনো কচু, বাঘা তেঁতুল> বুনো ওল, বাঘা তেঁতুল।
13
কোনটি শুদ্ধ বানান?
ক জ্যতির্ময়
খ জ্যোতির্ময়
গ জ্যোতীর্ময়
ঘ জ্যোতিরময়
সঠিক উত্তর: খ (জ্যোতির্ময়)
14
নিচের কোনটি ভুল বানান ?
ক গ্রীষ্ম
খ গড্ডালিকা
গ চূষ্য
ঘ গত্যন্তর
সঠিক উত্তর: খ (গড্ডালিকা)
15
কোনটি শুদ্ধ বানান ?
ক নীরিক্ষণ
খ নিরীক্ষণ
গ নীরিক্ষন
ঘ নিরীক্ষন
সঠিক উত্তর: খ (নিরীক্ষণ)
ব্যাখ্যা:
নিরীক্ষণ, নিরীক্ষা দুটোই সঠিক ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)