বানান

বাংলা বানান MCQ। শুদ্ধ বানান ও বানানের নিয়ম নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 95 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
16
নিচের কোন বানানটি সঠিক নয় ?
ক মুহুর্মুহু
খ হেমহম
গ দূর্বা
ঘ মরুদ্যান
সঠিক উত্তর: খ (হেমহম)
ব্যাখ্যা:
শুদ্ধরূপ- হেমহর্ম । এর অর্থ স্বর্ণনির্মিত অট্রালিকা ।
17
এখানে কোন বানানটি সঠিক ?
ক উৎবন্ধন
খ উৎবন্ধণ
গ উদ্বন্ধন
ঘ উদ্বন্ধণ
সঠিক উত্তর: গ (উদ্বন্ধন)
18
কোনটি শুদ্ধ বানান ?
ক দধিচি
খ দধিচী
গ দধীচি
ঘ দধীচী
সঠিক উত্তর: গ (দধীচি)
ব্যাখ্যা:
দধীচ, দধীচি দুটোই সঠিক । এটি পুরাণে উল্লেখিত মুনিবিশেষ যার হাড় দিয়ে বজ্র নির্মাণ করা হয়েছিল ।
19
কোন শব্দটির বানান ভুল ?
ক উজ্জল
খ সজ্জন
গ বিভাজ্য
ঘ জ্বলন্ত
সঠিক উত্তর: ক (উজ্জল)
ব্যাখ্যা:
শুদ্ধরূপ- উজ্জ্বল ।
20
কোন শব্দটি শুদ্ধ ?
ক শুদ্ধাশুদ্ধি
খ শুদ্ধাশুদ্ধ
গ শদ্ধ্যশুদ্ধ
ঘ শুদ্ধিশুদ্ধ
সঠিক উত্তর: ক (শুদ্ধাশুদ্ধি)
21
কোন বানানটি ভুল ?
ক প্রাজ্জল
খ জ্বলন্ত
গ সমীচীন
ঘ কৃপণতা
সঠিক উত্তর: ক (প্রাজ্জল)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান- প্রাঞ্জল ।
22
শুদ্ধ বানান কোনটি ?
ক পরজিবী
খ সহযোগীতা
গ তৃণভোজি
ঘ বুদ্ধিজীবী
সঠিক উত্তর: ঘ (বুদ্ধিজীবী)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান- পরজীবী, সহযোগিতা, তৃণভোজী ।
23
নিচের কোন শব্দটি শুদ্ধ ?
ক অন্তস্থল
খ অন্তঃস্থল
গ অন্তস্তল
ঘ অন্তঃস্থ
সঠিক উত্তর: গ (অন্তস্তল)
ব্যাখ্যা:
অন্তঃস্থ অর্থ মধ্যবর্তী, অন্তস্তল অর্থ মনের মধ্যে, অন্তস্থ অর্থ প্রান্তে অবস্থিত এমন ।
24
শুদ্ধ শব্দগুচ্ছ হলো-
ক শিহরন, দারুণ, দরুন
খ গণ্ডূষ, সায়াহ্ণ, ঈপ্সিত
গ আশীষ, ইতোপূর্বে, শ্বাশুড়ি
ঘ ভষ্ম, পুষ্পাঞ্জলি, দরিদ্রতা
সঠিক উত্তর: ক (শিহরন, দারুণ, দরুন)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান- (খ) গণ্ডূষ, সায়াহ্ণ, ইপ্সিত (গ) আশিস, ইতিপূর্বে, শাশুড়ি (ঘ) ভস্ম, পুষ্পঞ্জলি, দারিদ্র/দরিদ্রতা ।
25
নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক সবিসেশ
খ স্ববিশেস
গ সবিশেষ
ঘ শবিশেষ
সঠিক উত্তর: গ (সবিশেষ)
26
নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে ?
ক বিদ্বান
খ মুহুর্ত
গ আকাংখা
ঘ রাবন
সঠিক উত্তর: ক (বিদ্বান)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান-মুহূর্ত, আকাঙ্ক্ষা, রাবণ ।
27
নিচের কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ ?
ক ঔষধ, বীণা, ত্রিনয়ন
খ হরিণ, বন্ধণ, সোনা
গ প্রান, খ্রিস্টান, পোসী
ঘ কন্ঠ, স্তেশন, জিনিষ
সঠিক উত্তর: ক (ঔষধ, বীণা, ত্রিনয়ন)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান- প্রাণ, খ্রিষ্টান, স্টেশন, জিনিস ।
28
শুদ্ধ বানান নির্ণয় করুন ?
ক পীড়াপিড়ি
খ পিড়াপিড়ী
গ পীড়াপীড়ি
ঘ পিড়াপীড়ি
সঠিক উত্তর: গ (পীড়াপীড়ি)
29
নিচের কোনটি শুদ্ধ বানান নয় ?
ক কর্নেল
খ চক্ষুষ্মান
গ খ্রিস্টাব্দ
ঘ বিপণি
সঠিক উত্তর: গ (খ্রিস্টাব্দ)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান খ্রিষ্টাব্দ।
30
কোনটি শুদ্ধ বানান ?
ক পাষাণ
খ পাষান
গ পাসাণ
ঘ পাশান
সঠিক উত্তর: ক (পাষাণ)
ব্যাখ্যা:
কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয় । যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)