সমার্থক শব্দ

বাংলা সমার্থক ও প্রতিশব্দ MCQ। বিসিএস ও সরকারি পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিশব্দ ও সমার্থক শব্দের সম্পূর্ণ তালিকা।

মোট 619 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 42
1
"বিধু" এর সমার্থক শব্দ নয় -
ক হিমাংশু
খ নিশাকর
গ শশধর
ঘ মহীধর
সঠিক উত্তর: ঘ (মহীধর)
2
শিখন্ডী শব্দের অর্থ কি?
ক কবুতর
খ কোকিল
গ খরগোশ
ঘ ময়ূর
সঠিক উত্তর: ঘ (ময়ূর)
3
কোনটি সমার্থক শব্দ নয়?
ক ইন্দু
খ বিধু
গ সুধাংশু
ঘ বীচি
সঠিক উত্তর: ঘ (বীচি)
4
"বাতুল"- শব্দের অর্থ কি?
ক পাগল
খ অচল
গ পঙ্গু
ঘ বাচাল
সঠিক উত্তর: ক (পাগল)
5
'প্রাতিস্বিক' শব্দটির অর্থ--
ক স্বকীয়
খ স্বীয়
গ স্বোপার্জিত
ঘ স্বনির্মিত
সঠিক উত্তর: ক (স্বকীয়)
ব্যাখ্যা:
প্রাতিস্বিক (বিশেষণ পদ) = অসাধারণ, স্বকীয়, ব্যক্তিগত। স্বীয় = নিজ, স্ব। স্বোপার্জিত = নিজে অর্জিত। স্বনির্মিত = নিজে নির্মিত।
6
'অশ্ম' শব্দের অর্থ কি?
ক ঘোড়া
খ পাথর
গ ধারণা
ঘ ছাই
সঠিক উত্তর: খ (পাথর)
7
'সাপ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক অর্ণব
খ গজ
গ অহি
ঘ সুর
সঠিক উত্তর: গ (অহি)
ব্যাখ্যা:
সাপ এর সমার্থক শব্দ-সর্প,অহি,বিষধর,আশীবিষ,ফণী,ফণধর,বায়ুভুক ইত্যাদি ।
8
'গঙ্গা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক গোমতী
খ কৃষ্ণবেণী
গ কাবেরী
ঘ সবগুলো
সঠিক উত্তর: ঘ (সবগুলো)
ব্যাখ্যা:
গঙ্গা শব্দের আরো কিছু সমার্থক শব্দ-সুরধুনী ,ভাগীরথী,জাহুবী,জহ্নকন্যা ইত্যাদি ।
9
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক সোম
খ ভূষণ
গ নকশা
ঘ নভঃ
সঠিক উত্তর: ক (সোম)
ব্যাখ্যা:
চন্দ্র এর আরো কিছু সমার্থক শব্দ-চাদ সুধাংশু,শশাংক,শশধর,শশী,হিমাংশু,বিধু,নিশাকর ইত্যাদি।
10
'প্রসূন' শব্দের অর্থ কি?
ক বন
খ বৃক্ষ
গ পুষ্প
ঘ ফল
সঠিক উত্তর: গ (পুষ্প)
11
'আদ্দ্যোপান্ত' শব্দের অর্থ কি?
ক অতি পুরাতন
খ প্রাথমিক
গ অবিমিশ্র
ঘ আগাগোড়া
সঠিক উত্তর: ঘ (আগাগোড়া)
ব্যাখ্যা:
আদ্দ্যোপান্ত শব্দের অর্থ হলো-আগাগোড়া,প্রথম থেকে শেষ পর্যন্ত।
12
'সমীরণ' শব্দের অর্থ কি?
ক বিদ্যুৎ
খ মৃত্তিকা
গ অরণ্য
ঘ বাতাস
সঠিক উত্তর: ঘ (বাতাস)
ব্যাখ্যা:
'সমীরণ' শব্দের অর্থগুলো হলো-পবন,বাত,অনিল বায়ু ইত্যাদি।
13
'প্রতিথযশা' শব্দের অর্থ কি?
ক প্রার্থী
খ যুবক
গ খ্যাতনামা
ঘ অবিভাবক
সঠিক উত্তর: গ (খ্যাতনামা)
14
'নৃপতি' শব্দের অর্থ কি?
ক রাজা
খ স্বামী
গ নাপিত
ঘ মাতবর
সঠিক উত্তর: ক (রাজা)
15
'খেচর' শব্দের অর্থ কি?
ক উট
খ পাখি
গ বাঘ
ঘ মাছ
সঠিক উত্তর: খ (পাখি)
ব্যাখ্যা:
খেচর' শব্দের অর্থঃবিহগ,বিহঙ্গ,পক্ষী,বিহঙ্গম,দ্বিজ,শকুন্ত।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)