সমাস
বাংলা ব্যাকরণের সমাস MCQ। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি সহ সকল সমাসের প্রকারভেদ নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।
মোট 558 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 38"এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা" -এ বাক্যের "রঙ্গভরা" কোন সমাস?
ক
কর্মধারয়
খ
বহুব্রীহি
গ
তৎপুরুষ
ঘ
অব্যয়ীভাব
সঠিক উত্তর:
গ (তৎপুরুষ)
'জীবনবীমা'- এর ব্যাসবাক্য-
ক
জীবন আশঙ্কায় বীমা
খ
জীবনের তরে বীমা
গ
জীবন নিমিত্তে বীমা
ঘ
জীব্বনের বীমা
সঠিক উত্তর:
ক (জীবন আশঙ্কায় বীমা)
ব্যাখ্যা:
জীবনবীমা= জীবন আশঙ্কায় বীমা। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। ব্যাসবাক্যের বিশ্লেষণমূলক মধ্যপদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। যেমন : পলান্ন = পল মিশ্রিত অন্ন; হাতঘড়ি = হাতে পরার ঘড়ি ইত্যাদি।
. উপমান কর্মধারয়ের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক
উপমান পদ পূর্বে বসে
খ
এ সমাসের পদে বিশেষ্য থাকে
গ
উপমেয় পদের উল্লেখ থাকে
ঘ
উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয় না
সঠিক উত্তর:
ক (উপমান পদ পূর্বে বসে)
ব্যাখ্যা:
উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে- - উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়। - উপমেয় পদের উল্লেখ থাকে না। - এ সমাসের পদে বিশেষণ থাকে। - উপমান পদ পূর্বে বসে। উদাহরণ- তুষারের ন্যায় ধবল= তুষারধবল। এখানে তুষার- উপমান, এবং ধবল- সাধারণ ধর্ম।
'অপ্রমেয়' এর ব্যাসবাক্য-
ক
নেই পরিমাণ যার
খ
ন পরিমাণ
গ
পরিমাণ মাপার অযোগ্য
ঘ
পরিমাণ মাপা যায় না যার
সঠিক উত্তর:
ঘ (পরিমাণ মাপা যায় না যার)
ব্যাখ্যা:
অপ্রমেয়= পরিমাণ মাপা যায় না যার। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
'সার্থক' কোন সমাসের উদাহরণ?
ক
নঞ বহুব্রীহি
খ
সহার্থক বহুব্রীহি
গ
প্রত্যয়ান্তর বহুব্রীহি
ঘ
অলুক বহুব্রীহি
সঠিক উত্তর:
খ (সহার্থক বহুব্রীহি)
ব্যাখ্যা:
সহার্থক অর্থ হলো সহ অর্থজ্ঞাপক। সহার্থক পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে । যেমন-স্বার্থ বিদ্যমান আছে এমন=সার্থক।
বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সম্পন্ন সমাসকে কি বলে?
ক
দ্বন্দ
খ
বহুব্রীহি
গ
কর্মধারয়
ঘ
তৎপুরুষ
সঠিক উত্তর:
গ (কর্মধারয়)
ব্যাখ্যা:
বিশেষণ পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে।এ সমাসে পর পদের অর্থই প্রধান রুপে প্রতীয়মান হয়।যেমন-মহানদী=মহান যে নদী।
'দলছাড়া' কোন সমাসের উদাহরণ?
ক
৩য়া তৎপুরুষ
খ
৪র্থী তৎপুরুষ
গ
৫মী তৎপুরুষ
ঘ
৭মী তৎপুরুষ
সঠিক উত্তর:
গ (৫মী তৎপুরুষ)
ব্যাখ্যা:
পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে ,থেকে,ছাড়া,ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
তপোবন কোন সমাস?
ক
দ্বন্দ সমাস
খ
চতুর্থী তৎপুরুষ সমাস
গ
বহুব্রীহি সমাস
ঘ
প্রাদি সমাস
সঠিক উত্তর:
খ (চতুর্থী তৎপুরুষ সমাস)
ব্যাখ্যা:
পূর্বপদে চতুর্থী বিভক্তি(কে,জন্য,নিমিত্ত, ইত্যাদি) লোপে যে সমাস হয়,তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।যেমন-গুরুকে ভক্তি=গুরুভক্তি।আরামের জন্য কেদারা=আরামকেদারা।
গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কি?
ক
সমস্যমান পদ
খ
সমস্ত পদ
গ
ব্যাসবাক্য
ঘ
উত্তরপদ
সঠিক উত্তর:
খ (সমস্ত পদ)
ব্যাখ্যা:
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।উল্লেখ্য সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।আর সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তি অংশকে বলা হয় উত্তরপদ।
'কানে কানে যে কথা=কানাকানি' এখানে কানাকানি কোন ধরনের বহুব্রিহী সমাস?
ক
সমানাধিকরণ বহুব্রীহি
খ
মধ্যপদলোপী বহুব্রীহি
গ
ব্যাধিকরণ বহুব্রীহি
ঘ
ব্যতিহার বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ (ব্যতিহার বহুব্রীহি)
ব্যাখ্যা:
ক্রিয়ার পরস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।এ সমাসে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়।যথাঃহাতে হাতে যে লড়াই=হাতাহাতি।ঘুষিতে ঘুষিতে যে লড়াই=ঘুষাঘুষি ।
তুমি ,আমি,সে এর সমাসটি হবে
ক
উপপদ তৎপুরুষ
খ
নিত্য সমাস
গ
অনুক তৎপুরুষ সমাস
ঘ
প্রাদি সমাস
সঠিক উত্তর:
খ (নিত্য সমাস)
ব্যাখ্যা:
তুমি,আমি ও সে =আমরা;নিত্য সমাস সে ,তুমি ও আমি--একশেষ দ্বন্দ্ব সমাস
কোনটি অলুক সমাসে দৃষ্টান্ত নয়?
ক
সাপে-নেউলে
খ
মাথায়পাগড়ি
গ
দুধ-ভাত
ঘ
ঘোড়ারডিম
সঠিক উত্তর:
গ (দুধ-ভাত)
ব্যাখ্যা:
* যে সমাসে কোন সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমনঃ হাতে-কলমে, সাপে-নেউলে। * যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয়না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমনঃ মাথায় পাগড়ি যার= মাথায় পাগড়ি। * যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যথাঃ সিংহ চিহ্নিত আসন= সিংহাসন, দুধ মিশ্রিত ভাত= দুধভাত। * ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ হলো অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস।
যে সমাসে পদগুলো নিত্য সমসাবন্ধ থাকে,ব্যাসবাক্যের প্রয়োজন হয় না ,তাকে কোন সমাস বলে ?
ক
নিত্য সমাস
খ
অলুক দ্বন্দ
গ
প্রাদি সমাস
ঘ
অব্যয়ীভাব
সঠিক উত্তর:
ক (নিত্য সমাস)
'পা-চাটা ' কোন সমাস ?
ক
সমানাধিকরণ বহুব্রীহি
খ
ব্যাধিকরণ বহুব্রীহি
গ
ব্যাতিহার বহুব্রীহি
ঘ
নঞ বহুব্রীহি
সঠিক উত্তর:
খ (ব্যাধিকরণ বহুব্রীহি)
'সচিত্র ' কোন ধরনের সমাস ?
ক
দ্বিগু
খ
দ্বন্দ্ব
গ
বহুব্রীহি
ঘ
নিত্য
সঠিক উত্তর:
গ (বহুব্রীহি)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)