সমাস

বাংলা ব্যাকরণের সমাস MCQ। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি সহ সকল সমাসের প্রকারভেদ নিয়ে বিসিএস প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 558 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 38
16
' পরিচয়পত্র' সমস্তপদটি কোন সমাসের উদাহরণ ?
ক দ্বিতীয়া তৎপুরুষ
খ মধ্যপদলোপী কর্মধারয়
গ অলুক দ্বন্দ্ব
ঘ বহুব্রীহি
সঠিক উত্তর: খ (মধ্যপদলোপী কর্মধারয়)
17
'মেনিমুখো' কোন ধরনের সমাস ?
ক বহুব্রীহি
খ কর্মধারয়
গ তৎপুরুষ
ঘ দ্বন্দ্ব
সঠিক উত্তর: ক (বহুব্রীহি)
ব্যাখ্যা:
মেনিমুখো বহুব্রীহি সমাস ।মেনি অর্থ মুক্তা আর মুখো মানে মুখ ,কিন্ত এখানে অন্য অর্থ প্রকাশ করেছে এখানে মেনিমুখো বলতে স্ত্রী বিড়াল ছানাকে বুজাল ।আর তাই এটি বহুব্রীহি সমাস।
18
'পঞ্চগড় ' কোন সমাস ?
ক সংখ্যাবাচক বহুব্রীহি
খ দ্বন্দ্ব
গ দ্বিগু
ঘ কর্মধারয়
সঠিক উত্তর: গ (দ্বিগু)
ব্যাখ্যা:
দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায়। চেনার উপায়ঃ শুরুতেই সংখ্যা থাকে তাছাড়া দ্বিগু সমাসে পরপদ প্রাধান হয়। ব্যাসবাক্য করার নিয়মঃ শুধু শেষে সমাহার লাগালেই হবে। যেমনঃ ত্রিভুবনঃ ত্রিভুবনের সমাহার চৌরাস্তাঃ চৌরাস্তার সমাহার পঞ্চবটীঃ পঞ্চ বটের সমাহার নবরত্নঃ নব রত্নের সমাহার পসুরিঃ পাঁচ সেরের সমাহার পঞ্চগড় = পাঁচ গড়ের সমাহার দ্বিগু সমাস
19
সমাসের সাহায্যে শব্দ গঠন হয়েছে-
ক মিঠাই
খ চলন্ত
গ প্রতিদিন
ঘ কর্তব্য
সঠিক উত্তর: গ (প্রতিদিন)
ব্যাখ্যা:
দিন দিন = প্রতিদিন অব্যয়ীভাব সমাস । মিঠাই, চলন্ত, কর্তব্য প্রত্যয় ঘটিত শব্দ ।
20
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ?
ক সোনার তরী
খ দ্রুতগামী
গ ভারপ্রাপ্ত
ঘ প্রাণপ্রিয়
সঠিক উত্তর: ক (সোনার তরী)
ব্যাখ্যা:
সোনার তরী = সোনার তরী অলুক তৎপুরুষ সমাস । দ্রুতগামী উপপদ তৎপুরুষ সমাস । ভারকে প্রাপ্ত = ভারপ্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ সমাস । প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয় রূপক কর্মধারয় সমাস ।
21
কোনটি কর্মধারয় ঘটিত সমাস?
ক মৌচাক
খ সেতার
গ ধোঁয়াশা
ঘ চৌচির
সঠিক উত্তর: ক (মৌচাক)
ব্যাখ্যা:
মৌ ভর্তি চাক = মৌচাক, কর্মধারয় সমাস । ধোঁয়াশা দ্বন্দ সমাস, চৌচির দিশু সমাস ।
22
'কাজলকালো' কোন সমাস?
ক উপমান কর্মধারয়
খ মধ্যপদলোপী কর্মধারয়
গ রূপক কর্মধারয়
ঘ উপমিত কর্মধারয়
সঠিক উত্তর: ক (উপমান কর্মধারয়)
ব্যাখ্যা:
তাকে উপমান কর্মধারয় সমাস বলে । এ সমাসে বিশেষণ পদ থাকে এবং উপমেয় পদের উল্লেখ থাকে না । অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে তার গুণ বা বিশেষণের উল্লেখ থাকে । যেমনঃ কাজলের ন্যায় কালে = কাজল কালো ।
23
'আমূল'- শব্দের ব্যাসবাক্য কোনটি ?
ক নয় মূল
খ মূল থেকে
গ মূল পর্যন্ত
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: ঘ (কোনটিই নয়)
ব্যাখ্যা:
মূল পর্যন্ত = আমূল । অব্যয়ীভাব সমাস
24
'অনেক' শব্দটি-
ক অলুক তৎপুরুষ
খ উপপদ তৎপুরুষ
গ নঞ তৎপুরুষ
ঘ নিত্য সমাস
সঠিক উত্তর: গ (নঞ তৎপুরুষ)
ব্যাখ্যা:
না বাচক নঞ অব্যয় (না,নেই,নাই,নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়,তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। যথা-ন আচার=অনাচার।
25
নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক অপব্যয়
খ বাগদত্তা
গ দেশান্তর
ঘ বনজ
সঠিক উত্তর: গ (দেশান্তর)
ব্যাখ্যা:
দেশান্তর নিত্য সমাস, বাগদত্তা তৎপুরুষ সমাস ।
26
কোনটি প্রাদি সমাসের উদাহরণ-
ক গৃহস্থ
খ ছা-পোষা
গ উপকূল
ঘ প্রগতি
সঠিক উত্তর: ঘ (প্রগতি)
ব্যাখ্যা:
প্রগতি প্রাদি সমাস । গৃহস্থ উপপদ তৎপুরুষ সমাস, ছাপোষা বহুব্রীহি সমাস, উপকূল অব্যয়ীভাব সমাস ।
27
'অচেনা' কোন সমাস?
ক দ্বিগু সমাস
খ দ্বন্দ্ব সমাস
গ কর্মধারয় সমাস
ঘ তৎপুরুষ সমাস
সঠিক উত্তর: ঘ (তৎপুরুষ সমাস)
ব্যাখ্যা:
না বাচক শব্দ (না, নেই, নাই, নয় ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে ।
28
নিচের কোনটি সমাস নিস্পন্ন শব্দের উদাহরণ?
ক নিবাস
খ বড়াই
গ মনমাঝি
ঘ ছাত্রকে
সঠিক উত্তর: গ (মনমাঝি)
ব্যাখ্যা:
মন রূপ মাঝি = মনমাঝি, রূপক কর্মধারয় । নিবাস উপসর্গ গঠিত শব্দ, বড়াই প্রকৃতি ও প্রত্যয় গঠিত শব্দ এবং ছাত্রকে বিভক্তিযোগে গঠিত শব্দ ।
29
নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ সমাস?
ক নাক-মুখ
খ লাভ-লোকসান
গ দেখা-শোনা
ঘ খাতা-পত্র
সঠিক উত্তর: ঘ (খাতা-পত্র)
ব্যাখ্যা:
'খাতা-পত্র' সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস । 'নাক-মুখ' অঙ্গবাচক শব্দযোগে, 'দেখা-শোনা' ক্রিয়াবাচক শব্দযোগে, 'লাভ-লোকসান' বিপরীতার্থক শব্দযোগে ।
30
'উপকথা' শব্দটি কোন সমাস ?
ক অব্যয়ীভাব
খ তৎপুরুষ
গ দ্বিগু
ঘ দ্বন্দ
সঠিক উত্তর: ক (অব্যয়ীভাব)
ব্যাখ্যা:
যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে । যেমন- উপকথা, উপকুল, উপকন্ঠ, উপগ্রহ, উপবন অব্যয়ীভাব সমাস ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)