গ্রন্থ চরিত্র

বাংলা সাহিত্য - গ্রন্থ চরিত্র সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 365 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 37
1
রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন -
ক ১৯০০ সালে
খ ১৯০১ সালে
গ ১৯০২ সালে
ঘ ১৯০৩ সালে
সঠিক উত্তর: খ (১৯০১ সালে)
ব্যাখ্যা:
১৮৬৩ সালে পশ্চিমবঙ্গের বীরভূমি জেলার বোলপুর শহরে রবীন্দ্রানাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 'শান্তিনিকেতন' প্রতিষ্ঠা করেন ।১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তনিকেতন 'ব্রক্ষ্মচর্যাশ্রম ' প্রতিষ্ঠা করেন ।পরবর্তীতে তা ১৯২১ সালে 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ' -এ রুপান্তর হয়
2
"আদুরী"- কোন গ্রন্থের উল্লেখিত চরিত্র?
ক নীল দর্পন
খ শাস্তি
গ আনোয়ারা
ঘ দুই বোন
সঠিক উত্তর: ক (নীল দর্পন)
ব্যাখ্যা:
"আদুরী"- নীল দর্পন নাটকের উল্লেখিত চরিত্র। নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। এই নাটকের অন্যান্য চরিত্র- -গোলকচন্দ্র বসু, একজন সম্ভ্রান্ত লোক -নবীন মাধব, গোলক বসুর বড় ছেলে -বিন্দু মাধব, গোলক বসুর ছোট ছেলে -সাধু চরণ, গোলকের প্রতিবেশী -রাইয়ত রায় চরণ, সাধু চরণের ছোট ভাই -গোপীনাথ, নীলকরের দেওয়ান -তোরাপ, একজন প্রতিবাদী চরিত্র -আই আই উড, প্রধান নীলকর ইত্যাদি উল্লেখযোগ্য।
3
'আমু' কোন গল্পের চরিত্র?
ক নয়নচারা
খ ক্যানভাসার
গ দত্তা
ঘ পথ জানা নেই
সঠিক উত্তর: ক (নয়নচারা)
ব্যাখ্যা:
১৯৪৫ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ প্রথম গল্পগ্রন্থ ‘নয়নচারা’ প্রকাশিত হয়। এই গ্রন্থের প্রথম গল্পেরই নাম ‘নয়নচারা’। এই গল্পে ফুটে উঠেছে তেতাল্লিশের মন্বন্তর ও দুর্ভিক্ষের এক নিদারুন পটভূমি। নয়নচারা গ্রামের আমুর শহরে এসে দুটো ভাতের জন্য হাহাকার, আর্তনাদ ও শেষে এক মেয়ের মুখ দেখে চেনা – অচেনার ভ্রমে পড়া বাস্তবিকভাবেই গল্প নির্মাণে এক অন্যমাত্রা যোগ করেছে।
4
'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' কার রচিত উপন্যাস ?
ক হুমায়ুন আজাদ
খ শেখ ফজলুল করিম
গ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ঘ সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর: ক (হুমায়ুন আজাদ)
ব্যাখ্যা:
ছাপ্পান্নো হাজার বর্গমাইল লেখক হুমায়ুন আজাদ রচিত উপন্যাস। এই উপন্যাস দিয়ে হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আরমপ্রকাশ করেন। প্রকাশিত হয় ১৯৯৪ সালে।
5
মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি কে ছিলেন -
ক রাধারমণ দত্ত
খ রণেশ দাশগুপ্ত
গ মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)
ব্যাখ্যা:
ঊনবিংশ শতান্দীর অন্যতম বিশিষ্ট বাংগালি কবি হেমচন্দ্র বন্দোপাধ্যায় যার সাহিত্যকর্মের মূল বিষয়বস্তু স্বদেশপ্রেমের চেতনা।
6
জহির রায়হানের গল্পগ্রন্থ কোনটি
ক বাহানা
খ সূর্যগ্রহণ
গ সোনার কাজল
ঘ আর কত দিন
সঠিক উত্তর: খ (সূর্যগ্রহণ)
ব্যাখ্যা:
জহির রায়হান ৫ আগস্ট ১৯৩৫ সালে বৃহত্তর নোয়াখালীর বর্তমানে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ । তিনি ছিলেন মূলত কথাশিল্পী ও চলচ্চিত্রও- পরিচালক। বাহানা এবং সোনার কাজল জহির রায়হানের চলচ্চিত্র, আর কতদিন তাঁর লেখা উপন্যাস।
7
'আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে' এটি কত সালে প্রকাশিত হয় -
ক ১৯৮৭
খ ১৯৮৭
গ ১৯৮৯
ঘ ১৯৯০
সঠিক উত্তর: ঘ (১৯৯০)
ব্যাখ্যা:
হুমায়ুন আজাদ রচিত পঞ্চম কাব্যগ্রন্থ।
8
সধবার একাদশী' কোন ধরনের নাটক ?
ক ট্রাজেডি নাটক
খ সামাজিক নাটক
গ ঐতিহাসিক নাটক
ঘ কমেডি নাটক
সঠিক উত্তর: খ (সামাজিক নাটক)
ব্যাখ্যা:
সধবার একাদশী বাংলা গদ্য সাহিত্যের একটি আদি নিদর্শন । এটি একটি সামাজিক নাটক যা প্রহসন হিসেবে পরিগণিত। এর লেখক উনিশ শতকের বিশিষ্ট লেখক দীনবন্ধু মিত্র।
9
'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন ?
ক হাসান হাফিজুর রহমান
খ আবুল মনসুর আহমেদ
গ শহীদুল্লাহ কায়সার
ঘ আবদুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর: ক (হাসান হাফিজুর রহমান)
ব্যাখ্যা:
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' সম্পাদন করেন। এতে ৬ টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
10
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস' আগুনের পরশমনি কার রচনা ?
ক রফিক আজাদ
খ রফিক আজাদ
গ হুমায়ুন আহমেদ
ঘ আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর: গ (হুমায়ুন আহমেদ)
ব্যাখ্যা:
হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। প্রকাশনাকাল- ১৯৮৬। অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- শ্যামলছায়া, জোছনা ও জননীর গল্প, নির্বাসন উল্লেখযোগ্য।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)