ছোট গল্প
বাংলা সাহিত্য - ছোট গল্প সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 222 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 23"অতিথির স্মৃতি" গল্পের লেখক কে?
ক
'আজ তুই
খ
আমার অতিথি
গ
' লেখক
ঘ
কাকে কথাটি
সঠিক উত্তর:
ক ('আজ তুই)
ব্যাখ্যা:
"অতিথির স্মৃতি" গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় কালজয়ী সাহিত্যিক। বাংলা উপন্যাসে তার অবদান অপরিসীম। তার অতিথির স্মৃতি গল্পে তার অতিথি ইতর বাচক প্রাণী কুকুর। সে ও লেখকের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। আর লেখক সেই কুকুরকেই বলএছেছে - " আজ তুই আমার অতিথি হবি?"
'দেনা পাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
ক
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
'দেনাপাওনা' উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 'দেনাপাওনা' ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার ?
ক
প্রথম চৌধুরী
খ
প্রেমেন্দ্র মিত্র
গ
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
প্রমথনাথ বিশী
সঠিক উত্তর:
গ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
এ কবিতার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প সম্পর্কে বলেছেন, ‘অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে/শেষ হয়ে হইল না শেষ।
”জোঁক“ ছোটগল্পের রচয়িতা কে?
ক
শাহেদ আলী
খ
আবুল ফজল
গ
আবু ইসহাক
ঘ
হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
গ (আবু ইসহাক)
ব্যাখ্যা:
আবু ইসহাক (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরীয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
যৌতুক- প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
ক
হৈমন্তি
খ
কোরবানী
গ
মহেশ
ঘ
বিলাসী
সঠিক উত্তর:
ক (হৈমন্তি)
ব্যাখ্যা:
"হৈমন্তী " রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প। এর নায়ক অপু বয়স উনিশ। নায়িকা হৈমন্তী। তৎকালীন সমাজে ১৬ বছরের মেয়েকে বড় বলিয়াই গণ্য করা হতো। তৎকালীন হিন্দু সমাজে ১২ বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়ার নিয়ম ছিল আর মেয়ের বিয়ের বেশি বলে পণের অঙ্কও ছিল বেশি।
'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে -
ক
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
খ
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
গ
শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ (শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
দেনা পাওনা - উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। তার ছদ্মনাম অনিলা দেবী। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস: বড়দিদি, দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি ইত্যাদি। "দেনা - পাওনা " ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তার ছদ্মনাম ছিল ভানুসিংহ। তার অন্যান্য ছোটগল্প - ক্ষুধিত পাষাণ, নষ্টনীড়, হৈমন্তী, নিশীথে ইত্যাদি।
”পোস্টমাস্টার”-- ছোট গল্পটির রচয়িতা কে?
ক
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ
বিহারীলাল
গ
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজিক নাটক পোস্টমাস্টার। এ গল্পের প্রধান চরিত্র হলো - রতন। তার রচিত আরো সামাজিক নাটক হলো - ছুটি, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র, দিদি কর্মফল, দেনদপাওনা ইত্যাদি।
”ফটিক” -চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র?
ক
কুসুম বিলাস
খ
ছুটি
গ
বিলাসী
ঘ
তেপান্তরের মাঠ
সঠিক উত্তর:
খ (ছুটি)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনপ্রিয় একটি ছোট গল্প হলো - ছুটি। এ গল্পের প্রধান চরিত্র হলো - ফটিক।
রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত?
ক
দুঃখিনী
খ
নষ্টনীড়
গ
পোস্টমাস্টার
ঘ
কুমুদিনী
সঠিক উত্তর:
গ (পোস্টমাস্টার)
ব্যাখ্যা:
"রতন" চরিত্রটি রবীন্দ্রনাথের "পোস্টমাস্টার " ছোটগল্প থেকে নেওয়া হয়েছ। ভূপতি ও চারুলতা হলো নষ্টনীড় ছোটগল্পের চরিত্র। কুমুদিনী হলো রবীন্দ্রনাথের " যোগাযোগ " উপন্যাসের চরিত্র।
বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয়?
ক
মনিরুজ্জামান
খ
রবিন্দ্রনাথ ঠাকুর
গ
মীর মোশাররফ হোসেন
ঘ
মুনির চৌধুরী
সঠিক উত্তর:
খ (রবিন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
বাংলা ছােটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর প্রথম প্রকাশিত ছােটগল্প ‘ভিখারিণী' (১৮৭৭)। মীর মশাররফ হােসেন ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। রত্নাবতী, বিষাদসিন্ধু (১৮৮৫ - ৯১), উদাসীন পথিকের মনের কথা (১৮৯০) উপন্যাসসমূহ তাঁর সৃষ্টি। নাট্যকার মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তর (১৯৬২), কবর (১৯৬৬), নষ্টছেলে (১৯৫০), দণ্ডকারণ্য (১৯৬৬) প্রভৃতি নাটক সমূহের স্রষ্টা।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)