জীবনানন্দ দাশ

বাংলা সাহিত্য - জীবনানন্দ দাশ সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 22 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?
ক বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি
খ ঝরা পালক ও রাখালী
গ ছাড়পত্র ও বনলতা সেন
ঘ বনলতা সেন ও উত্তর ফাল্গনী
সঠিক উত্তর: ক (বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি)
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশ ((১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ - নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে।
2
ের জন্ম কত সালে?
ক ১৮৯৮
খ ১৮৯৭
গ ১৮৯৬
ঘ ১৮৯৯
সঠিক উত্তর: ঘ (১৮৯৯)
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।
3
ের জন্ম স্থান-
ক বরিশাল
খ খুলনা
গ সাতক্ষীরা
ঘ ফরিদপুর
সঠিক উত্তর: ক (বরিশাল)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে রুপসী বাংলার কবি হিসেবে সমধিক পরিচিত জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালের বরিশালে জন্মগ্রহন করেন। কবির আদি নিবাস গাওপাড়া গ্রাম, বিক্রমপুর। তার পিতা ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন।
4
প্রধানত-
ক ছন্দের কবি
খ প্রকৃতির কবি
গ মানুষের কবি
ঘ ভাবের কবি
সঠিক উত্তর: খ (প্রকৃতির কবি)
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎদের মধ্যে অন্যতম। তার প্রকৃতি নিয়ে ভালোবাসা এবং কাব্য রচনা দেখে তাকে রূপসী বাংলার কবি নামে আখ্যায়িত করা হয়।
5
কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম-
ক আলবার্ট হেনরিথ
খ ক্লিনটন বি সীলি
গ টেড হিউস
ঘ উইলিয়াম রাদিচি
সঠিক উত্তর: খ (ক্লিনটন বি সীলি)
ব্যাখ্যা:
ক্লিনটন বি . সিলি আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত । তিনি রামপ্রসাদ সেন এবং মাইকেল মধুসূদন দত্ত - এর রচনা অনুবাদ করেছেন এবং বাঙালি কবি জীবনানন্দ দাশের জীবনী রচনা করেছেন । তিনি বাংলা সম্পর্কিত সফটওয়্যার প্যাকেজও লিখেছেন । তাঁর সর্বশেষ বই বরিশাল ও তার বাইরে ২০০৮ সালে ভারতে প্রকাশিত হয়েছিল ।
6
কত সালে জন্মগ্রহণ করেন?
ক ১৮৮৯
খ ১৯০৯
গ ১৯১৯
ঘ ১৮৯৯
সঠিক উত্তর: ঘ (১৮৯৯)
7
নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা ?
ক ঝরা পালক
খ দোলনচাঁপা
গ পূবের হাওয়া
ঘ অগ্নিবীণা
সঠিক উত্তর: ক (ঝরা পালক)
ব্যাখ্যা:
অগ্নিবীণা, দোলনচাঁপা, পুবের হাওয়া কব্যেগ্রন্থগুলোর লেখক - - - কাজী নজরুল ইসলাম।
8
কে 'নির্জনতম কবি' আখ্যা দিয়েছেন-
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ বুদ্ধদেব বসু
গ বিষ্ণু দে
ঘ সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: খ (বুদ্ধদেব বসু)
ব্যাখ্যা:
বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে ' নির্জনতম কবি' এবং অন্নদাশঙ্কর রায় 'শুদ্ধতম কবি ' বলে আখ্যায়িত করেন। আর তার কবিতাকে রবীন্দ্রনাথ বলেছেন চিত্ররূপময় কবিতা ।
9
কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করে কোথায়?
ক রবিশালে
খ মেদিনীপুরে
গ কোলকাতায়
ঘ সাতক্ষীরায়
সঠিক উত্তর: ক (রবিশালে)
10
রচিত নয়
ক মহাপৃথিবী
খ অদ্ভুদ এক আধার
গ কবিতার কথা
ঘ মাল্যবান
সঠিক উত্তর: খ (অদ্ভুদ এক আধার)
ব্যাখ্যা:
একটু ট্রিকি প্রশ্ন এটা। অপশনে থাকা “অদ্ভুদ এক আধার” নামে জীবনানন্দ দাশ এর কোনো রচনা নেই, তাঁর রচিত একটি কবিতার নাম হলো - অদ্ভুত আঁধার এক। আপরদিকে মহাপৃথিবী - জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। মাল্যবান - তাঁর ১ম উপন্যাস। আর ‘কবিতার কথা’ - জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধ ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)