বাংলা কাব্য
বাংলা সাহিত্য - বাংলা কাব্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 129 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 13'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?
ক
শাহ্ মুহম্মদ সগীর
খ
শেখ ফয়জুল্লাহ
গ
বাহরাম খান
ঘ
আলাওল
সঠিক উত্তর:
ঘ (আলাওল)
ব্যাখ্যা:
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি ঊজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।
'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে?
ক
মাইকেল মধুসূদন দত্ত
খ
নবীনচন্দ্র সেন
গ
যোগীন্দ্রনাথ বসু
ঘ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)
ব্যাখ্যা:
‘বৃত্রসংহার (১৮৭৫ - ৭৭) হেমচন্দ্র বঙ্গোপাধ্যায় রচিত জনপ্রিয় আখ্যান কাব্য। মহাকাব্য হিসেবে পরিচিত। দুই খন্ডে (১ম খন্ড ১ - ১১ সর্গ, ২য় খন্ড ১২ - ১৫ সর্গ) প্রকাশিত হয়। বৃত্রাসুরের স্বর্গজয় ও দধীচির অস্থিনির্মিত বজ্র দ্বারা ইন্দ্রের বৃত্র বধ ও স্বর্গরাজ্য পুনরুদ্ধার এই কাব্রের আখ্যান ভাগ। পৌরাণিক কাহিনির নূতন ব্যাখ্যা ঊনবিংশ শতাব্দীর জীবনজিজ্ঞাসা, অমিত্রাক্ষর ছন্দ্রের ব্যবহার ইত্যাদি। ব্যাপারে মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্যের অনুসারী। ঊনবিংশ শতাব্দীতে এই কাব্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ এ কাব্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
'সোনালী কাবিন' কাব্যের রচয়িতা কে?
ক
হুমায়ুন আজাদ
খ
আল মাহমুদ
গ
বিনয় ঘোষ
ঘ
শক্তি চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ (আল মাহমুদ)
ব্যাখ্যা:
সোনালী কাবিন আল মাহামুদের সনেট জাতীয় কাব্য যা ১৯৬৬ সালে প্রকাশিত হয়। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে এবং ৪১টি কবিতা রয়েছে।
'চন্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
ক
দ্বিজরাম দাস
খ
দ্বিজমাধব
গ
মুকুন্দ চক্রবর্তী
ঘ
রুপরাম চক্রবর্তী
সঠিক উত্তর:
গ (মুকুন্দ চক্রবর্তী)
ব্যাখ্যা:
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়
' তোহফা' কাব্যটি কে রচনা করেন?
ক
দৌলত কাজী
খ
সাবিরিদ খান
গ
আলাওল
ঘ
মাগন ঠাকুর
সঠিক উত্তর:
গ (আলাওল)
ব্যাখ্যা:
'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক - বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।
' ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়?
ক
চন্ডীমন্ডল
খ
মনসামঙ্গল
গ
ধর্মমঙ্গল
ঘ
অন্নদামন্ডল
সঠিক উত্তর:
ক (চন্ডীমন্ডল)
ব্যাখ্যা:
চন্ডীমন্ডল কাব্যের প্রধান চরিত্র - কালাকেতু। > মঙ্গলকাব্যের মূল উপজীব্য - দেব দেবীর গুনগান। > বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারায় সব চেয়ে প্রাচীন ধারা - মনসামঙ্গল কাব্য। > মনসামঙ্গল কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ট কবি - বিজয় গুপ্ত। > 'হাকন্দ' পুরাণ গ্রন্থটির রচয়িতা - ময়ূর ভট্ট।
' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন ?
ক
রবীন্দ্রনাথ ঠকুর
খ
জীবনানন্দ দাস
গ
জসীমউদদীন
ঘ
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ' বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্ চল্ চল্' প্রভৃতি প্রধান।
“সারা দুপুর” কাব্যটির রচয়িতা কে?
ক
ফররুখ আহমদ
খ
গোলাম মোস্তফা
গ
সিকান্দার আবু জাফর
ঘ
আহসান হাবীব
সঠিক উত্তর:
ঘ (আহসান হাবীব)
ব্যাখ্যা:
‘সারা দুপুর কাব্যটির রচয়িতা কবি ও সাংবাদিক আহসান হাবীব (১৯১৭ - ১৯৮৫)। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে ‘রাত্রিশেষ (১৯৪৭), ‘ছায়াহরিণ (১৯৬২), ‘আশায় বসতি (১৩৮১ বাং), ‘মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), ‘দুই হাতে দুই আদিম পাথর (১৯৮০), ‘প্রেমের কবিতা (১৯৮১), ‘বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫) ইত্যাদি অন্যতম।
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
ক
বৃন্দাবন দাস
খ
জয়ানন্দ
গ
পরাগল খাঁ
ঘ
লোচন দাস
সঠিক উত্তর:
ক (বৃন্দাবন দাস)
ব্যাখ্যা:
সই কি শুনাইল শ্যাম নাম" পদটির রচয়িতা কে = চণ্ডীদাস। ○ বাংলা ভাষায় বৈষ্ণবপদাবলীর আদি রচয়িতা কে = চণ্ডীদাস। ○ বৈষ্ণবপদাবলীর আদি কবি কে = বিদ্যাপতি। ○ "সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনেক পুড়িয়া গেল" এই পদটি র রচয়িতা কে = চণ্ডীদাস। ○ চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন = বৃন্দাবন দাস।
"দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তুর্গত?
ক
মধ্যযুগের বাংলা গীতিকবিতা
খ
নাথ গীতিকা
গ
ময়মনসিংহ গীতিকা
ঘ
পূর্ববঙ্গ গীতিকা
সঠিক উত্তর:
গ (ময়মনসিংহ গীতিকা)
ব্যাখ্যা:
ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা: স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ড.দীনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গাথা সংগ্রাহক হিসেবে চন্দ্র কুমার দে মহাশয়ের কাছ থেকে নিম্নের পালাগুলো সংগ্রহ করেন। মহুয়া চন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ) কমলা দেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী) দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী) কঙ্ক ও লীলা (দামোদর দাস, রঘুসুর, শ্রীনাথ বেনিয়া এবং নয়ানচাঁদ ঘোষ প্রণীত) মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়) দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত) কাজলরেখা রূপবতী
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)