বাংলা কাব্য
বাংলা সাহিত্য - বাংলা কাব্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 129 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 13"স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে?
ক
নবীনচন্দ্র সেন
খ
ইসমাইল হোসেন সিরাজী
গ
শামসুদ্দিন আবুল কালাম
ঘ
অক্ষয় কুমার বড়াল
সঠিক উত্তর:
খ (ইসমাইল হোসেন সিরাজী)
ব্যাখ্যা:
ইসমাইল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ: অনল - প্রবাহ (১৯০০) আকাঙ্ক্ষা(১৯০৬) উছ্বাস (১৯০৭) উদ্বোধন (১৯০৭) নব উদ্দীপনা (১৯০৭) স্পেন বিজয় কাব্য (১৯১৪) মহাশিক্ষা মহাকাব্য (১ম খণ্ড - ১৯৬৯, ২য় খণ্ড - ১৯৭১)
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?
ক
মনসামঙ্গল
খ
অন্নদামঙ্গল
গ
চন্ডীমঙ্গল
ঘ
ধর্মমঙ্গল
সঠিক উত্তর:
খ (অন্নদামঙ্গল)
ব্যাখ্যা:
আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে চরণটি ভারতচন্দ্র রায়গুণাকরের পৌরাণিক মঙ্গলকাব্য ‘অন্নদামঙ্গল - এর অন্তর্গত। এ মঙ্গলকাব্যের চরিত্র ঈশ্বরী পাটনী সন্তানের শুভ কামনায় উক্তিটি করেছেন।
' গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
ক
শৈবধর্ম
খ
নাথধর্ম
গ
কোনোটি নয়
ঘ
বৌদ্ধ সহজযান
সঠিক উত্তর:
খ (নাথধর্ম)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রুপায়িত হয়েছে। শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয়; সত্যপীর, রাগনামা , জয়নালের চৌতিশা। উল্লেখ্য , বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।
মন্সামঙ্গল' কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন-
ক
দ্বিজ মাধব
খ
ময়ুর ভট্ট
গ
বিজয় গুপ্ত
ঘ
রামদাস আদক
সঠিক উত্তর:
গ (বিজয় গুপ্ত)
ব্যাখ্যা:
মনসামঙ্গলের একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্ত - এর খ্যাতি। তার মনসামঙ্গল (বা পদ্মাপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্যগুলির মধ্য অন্যতম। গল্পরস সৃজনে, করুণরস ও হাস্যরসের প্রয়োগে, সামাজিক ও রাষ্ট্রিক জীবনের পরিচয়ে, চরিত্র চিত্রণে এবং পাণ্ডিত্যের গুণে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপলাইকে।
' নকঈ কাঁথার মাঠ' কাব্যের নাকিয়ার নাম-
ক
মধুমালা
খ
সাজু
গ
দুলী
ঘ
রুপাই
সঠিক উত্তর:
খ (সাজু)
ব্যাখ্যা:
নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
'নসীরা নামা' কাব্য কার রচনা?
ক
দৌলত কাজী
খ
কোরেশী মাগন ঠাকুর
গ
আলাওল
ঘ
কবি মরদন
সঠিক উত্তর:
ঘ (কবি মরদন)
ব্যাখ্যা:
দৌলত কাজীর কাব্যগ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রানী' । কোরেশী মাগন ঠাকুর - এর কাব্যগ্রন্থ 'চন্দ্রাবতী'। আলাওল - এর কাব্যগ্রন্থ' 'হপ্তপয়কর' 'সিকান্দরনামা ' সয়ফুল মুলুক বদিউজ্জামাল' , 'তোহ্ফা'। 'নসীয়ৎনামা' কাব্যগ্রন্থ আবদুল হাকিমের ।
”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?
ক
যশোরাজ খান
খ
মীর মোশাররফ হোসেন
গ
বিজয় গুপ্ত
ঘ
শাহ মুহম্মদ সগীর
সঠিক উত্তর:
ঘ (শাহ মুহম্মদ সগীর)
ব্যাখ্যা:
'ইউসুফ জুলেখা' কাব্যটির লেখ হলেন শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী সুফি কবি জামীর মূল কাহিনী অবলম্বনে 'ইউসুফ জুলেখা' কাব্য রচনা করেন।
দৌলত উজীর বাহরাম খানের কাব্যের নাম কি?
ক
পদ্মাবতী
খ
ইউসুফ জোলেখা
গ
তোওফা
ঘ
লায়লী মজনু
সঠিক উত্তর:
ঘ (লায়লী মজনু)
ব্যাখ্যা:
দৌলত উজির বাহরাম খান মধ্যযুগের কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ' লাইলী মজনু'' পদ্মাবতী - - আলাওল ইউসুফ জুলেখা - আব্দুল হাকিম সঠিক উত্তর - লাইলী মজনু।
'মেঘনাদবধ কাব্য'- এর রচয়িতা কে?
ক
বিহারীলাল চক্রবর্তী
খ
মাইকেল মধুসূদন দত্ত
গ
জসীমউদ্দীন
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য "মেঘনাদবধ কাব্য"(১৮৬১)। রামায়ণ এর কাহিনি অবলম্বনে তিনি এ গ্রন্থ রচনা করেন। এ মহাকাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
ক
ঝরা পালক
খ
অর্কেস্ট্রো
গ
মহাপৃথিবী
ঘ
সাতটি তারার তিমির
সঠিক উত্তর:
খ (অর্কেস্ট্রো)
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ - ঝরাপলাক (১৯২৮) , ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ,বনলতা সেন (১৯৪২) , মহাপৃথিবী (১৯৪৪) , সাতটি তারার তিমির (১৯৪৮) , রুপসী বাংলা (১৯৫৭) বেলা অবেলা কালবেলা (১৯৬১) জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৪৫) ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)