লেখক
বাংলা সাহিত্য - লেখক সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 141 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 15কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
ক
বেগম সুফিয়া কামাল
খ
সেলিনা হোসেন
গ
শামসুন্নাহার মাহমুদ
ঘ
রোকেয়া সাখাওয়াত হোসেন
সঠিক উত্তর:
ঘ (রোকেয়া সাখাওয়াত হোসেন)
ব্যাখ্যা:
রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। মতিচূর, সুলতানার স্বপ্ন; পদ্মরাগ , অবরোধবাসিনী প্রভৃতি বেগম রোকেয়ার প্রসিদ্ধ গ্রন্থ। এ গ্রন্থসমূহের মাধ্যমে মুসলিম নারী সমাজের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলেছেন।
'সুলতানার স্বপ্ন' গ্রন্থের লেখিকার নাম কি?
ক
রোমেনা আফাজ
খ
নীলিমা ইব্রাহিম
গ
রোকেয়া সাখাওয়াৎ হোসেন
ঘ
রিজিয়া রহমান
সঠিক উত্তর:
গ (রোকেয়া সাখাওয়াৎ হোসেন)
ব্যাখ্যা:
'সুলতানার স্বপ্ন' গ্রন্থের লেখিকার নাম রোকেয়া সাখাওয়াৎ হোসেন। সুলতানার স্বপ্ন অবিভক্ত ভারতবর্ষের তথা বর্তমান বাংলাদেশের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন (The Indian Ladies' Magazine) - এ সুলতানা'স ড্রিম (Sultana's Dream) শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
' বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
ক
নীহাররঞ্জন রায়
খ
অধ্যাপক আব্দুল করিম
গ
অধ্যাপক সুনীতিকুমার সেন
ঘ
আর সি মজুমদার
সঠিক উত্তর:
ক (নীহাররঞ্জন রায়)
ব্যাখ্যা:
শিল্প - ইতিহাস চর্চায় নীহাররঞ্জন রায় প্রথম খ্যাতি অর্জন করেন এবং এ বিষয়টিই ইতিহাসের সমন্বিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তাঁর গবেষণার ভিত্তি হয়ে উঠেছিল। মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে তাঁর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।
' শাহনামা' -এর লেখক কে?
ক
কবি ফেরদৌসী
খ
কবি নিজামী
গ
কবি জামি
ঘ
মওলানা রুমী
সঠিক উত্তর:
ক (কবি ফেরদৌসী)
ব্যাখ্যা:
শাহনামা অথবা শাহ্ - নামা (ফার্সি: شاهنامه Šāhnāmeh, "রাজাদের বই") পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য।
‘চাচা কাহিনী’র লেখক কে?
ক
সৈয়দ শাসমুল হক
খ
শওকত ওসমান
গ
ফররুখ আহমেদ
ঘ
সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা:
সৈয়দ মুজতবা আলীর ছোটগল্প: চাচা কাহিনী (১৯৫২) টুনি মেম (১৯৬৪) পঞ্চতন্ত্র (১৯৫২) ময়ূরকন্ঠী (১৯৫৭)
' চাচা কাহিনী'র লেখক কে?
ক
সৈয়দ শামসুল হক
খ
সৈয়দ মুজতবা আলী
গ
ফররুখ আহমদ
ঘ
শওকত ওসমান
সঠিক উত্তর:
খ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা:
সরস, মার্জিত , বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলী। ব্যঙ্গ ও রঙ্গ রসিকতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। 'চাচা কাহিনী' (১৯৫৯) তার বিখ্যাত গ্রন্থ।
' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
মদনমোহন তর্কালঙ্কার
গ
কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ
কুসুমকুমারী দাস
সঠিক উত্তর:
খ (মদনমোহন তর্কালঙ্কার)
ব্যাখ্যা:
মদনমোহন তর্কালঙ্কার প্রণীত গ্রন্থাবলী: মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগ' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক - নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে। তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ
কাজী ইমদাদুল হক
গ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
সুভাষ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
গ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
ব্যাখ্যা:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ ২৭ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫। চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র, মাতা দুর্গাসুন্দরী দেবী, বঙ্কিমের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয় – শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন।
' চাচা কাহিনী' গ্রন্থের লেখক-
ক
শওকত ওসমান
খ
সৈয়দ ওয়ালী উল্লাহ
গ
সৈয়দ শামসুল হক
ঘ
সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা:
চাচা কাহিনী ' সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত। বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন। সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে।
“এসো বিজ্ঞানের রাজ্যে” লেখক কে?
ক
আবদুল হাই
খ
আবু জাফর শামসুদ্দিন
গ
জাফর ইকবাল
ঘ
আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
সঠিক উত্তর:
ঘ (আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন)
ব্যাখ্যা:
বাংলা একাডেমি (১৯৮৬ - ৯০) ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (১৯৮৮ - ৯০) সাবেক সভাপতি আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫)। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘অবাক পৃথিবী, ‘আবিষ্কারের নেশায়, ‘রহস্যের শেষ নেই। ‘বিজ্ঞান ও মানুষ, ‘জানা - অজানার দেশে প্রভৃতি উল্লেখযোগ্য।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)