বাংলাদেশ ব্যাংক || সহকারী পরিচালক 2022

বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের বাংলাদেশ ব্যাংক || সহকারী পরিচালক 2022 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 76 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
ক্রিয়া পদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে?
ক কারক
খ ধাতু
গ সন্ধি
ঘ সমাস
সঠিক উত্তর: ক (কারক)
ব্যাখ্যা:
কারক শব্দটির ব্যাকরণগত অর্থ হল — যা ক্রিয়া সম্পাদন করে।বাংলা ব্যাকরণ শাস্ত্রে, কারক বলতে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে নির্দেশ করে।
2
’নন্দিনী’ এর প্রতিশব্দ কি?
ক নারী
খ তনয়া
গ ননদিনী
ঘ সুন্দরী
সঠিক উত্তর: খ (তনয়া)
ব্যাখ্যা:
নন্দিনী শব্দের অর্থ - কন্যা, তনয়া,দুহিতা
4
’কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক দেশি উপসর্গ
খ সংস্কৃত উপসর্গ
গ উপরের কোনোটিই নয়
ঘ বিদেশি উপসর্গ
সঠিক উত্তর: ক (দেশি উপসর্গ)
ব্যাখ্যা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন ,আব, ইতি, উন (ঊনা) , কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু,হা এগুলো দেশি উপসর্গ। 'কদাকার' শব্দটি দেশি 'কদ' উপসর্গযোগে গঠিত।
5
বাংলা ব্যঞ্জনবর্ণে শ, ষ, স, হ এ চারটিকে উষ্ম বর্ণ বলে। উষ্ম শব্দের অর্থ কি?
ক শিস
খ স্পর্শ
গ আগ্রহ
ঘ শ্বাস
সঠিক উত্তর: ঘ (শ্বাস)
ব্যাখ্যা:
উচ্চাারণের সময় বাগযন্ত্রের মধ্যে দিয়ে গরম বায়ু নির্গত হয় বলে শ,ষ,স,হ এই ৪টি বর্ণকে উষ্মবর্ণ বলে।
6
কোনটি ‘শ্রীকৃ্ষ্ণকীর্তন’ কাব্যের অন্তর্ভুক্ত নয়?
ক বান খন্ড
খ কালিদাস খন্ড
গ নৌকা খন্ড
ঘ তাম্বুল খন্ড
সঠিক উত্তর: খ (কালিদাস খন্ড)
ব্যাখ্যা:
বড়ুচন্ডীদাসের "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। প্রথম কাহিনী-কবিতা। এই কাহিনীটি মোট ১৩ খন্ডে বিভক্ত- ১)জন্মখন্ড, ২)তাম্বুলখন্ড, ৩)দানখন্ড,৪)নৌকাখন্ড, ৫)ভারখন্ড, ৬)ছত্রখণ্ড, ৭)বৃন্দাবনখন্ড, ৮)কালীয়াদমনখন্ড, ৯) বস্ত্রহরণখন্ড, ১০)হারখন্ড, ১১)বাণখণ্ড, ১২)বংশীখন্ড ও ১৩)রাধাবিরহ
7
’বিরত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক অবিরত
খ নিবৃত
গ নিরত
ঘ সরত
সঠিক উত্তর: গ (নিরত)
8
’নিন্দা করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কি?
ক জগুপ্সু
খ জিগীষা
গ জিগীর্ষা
ঘ জুগুপ্সা
সঠিক উত্তর: ঘ (জুগুপ্সা)
ব্যাখ্যা:
নিন্দা করার ইচ্ছা-জুগুপ্সা। জয় করার ইচ্ছা- জিগীষা। হরণ করার ইচ্ছা - জিহীর্ষা।
9
”ইতিকথা” বাগধারাটির অর্থ কি?
ক ইতিহাস
খ কাহিনী
গ উপরের সবকটি
ঘ উপকথা
সঠিক উত্তর: গ (উপরের সবকটি)
10
কোন পত্রিকায় ‘ বুদ্ধির মুক্তি আন্দোলন’ সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হয়?
ক শিখা
খ মোহাম্মদী
গ সওগাত
ঘ সমকাল
সঠিক উত্তর: ক (শিখা)
ব্যাখ্যা:
বুদ্ধির মুক্তি আন্দোলন ছিল একটি বেঙ্গল রেনেসাঁ আন্দোলন যা বাঙালি মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক মতবাদের বিরুদ্ধে যুক্তিবাদীতার পক্ষে কথা বলে। ব্রিটিশ রাজের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা এর নেতৃত্বে ছিলেন। এই আন্দোলনের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন কাজী আবদুল ওয়াদুদ, আবুল ফজল, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল ইসলাম এবং আবদুল কাদির । এই আন্দোলনের একটি মুখপত্র বের হতো ‘শিখা’ নামে। শিখা’র প্রথম পৃষ্ঠায় লেখা থাকত, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’
11
’খিচুড়ী পাকানো’ প্রবচনটি অর্থ-
ক ষড়যন্ত্র করা
খ বিশৃঙ্খলা সৃষ্টি করা
গ বিপুল ক্ষতি করা
ঘ দলবাজি করা
সঠিক উত্তর: খ (বিশৃঙ্খলা সৃষ্টি করা)
12
শুদ্ধ বানান কোনটি?
ক ভাগীরথী
খ ভাগীরথি
গ ভাগীরোথী
ঘ ভাগিরথী
সঠিক উত্তর: ক (ভাগীরথী)
13
’মস্কোতে কয়েকদিন ‘ নামক ভ্রমণ কাহিনীর রচয়িতা কে?
ক সৈয়দ ‍মুজতবা আলী
খ ড. মুহাম্মদ এনামুল হক
গ অন্নদাশঙ্কর রায়
ঘ তারাশঙ্কর বন্দোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (তারাশঙ্কর বন্দোপাধ্যায়)
14
’স্বৈর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক স্বর + ইর
খ স্বীয় + ইর
গ স্ব + ঈর
ঘ স+ ঈর
সঠিক উত্তর: গ (স্ব + ঈর)
15
’নন্দন’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো-
ক √অন্দ + অন
খ √নন্দি + অন
গ √নন্দো + অন
ঘ √ নন্দ + অন
সঠিক উত্তর: খ (√নন্দি + অন)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)