পৃথিবীর ভৌগোলিক তথ্য
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের পৃথিবীর ভৌগোলিক তথ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 119 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -----
ক
নোয়াখালীর ছাগলনাইয়া
খ
খুলনার মংলা
গ
পটুয়াখালীর কুয়াকাটা
ঘ
চট্টগ্রামের বাঁশখালি
সঠিক উত্তর:
গ (পটুয়াখালীর কুয়াকাটা)
ব্যাখ্যা:
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত - - - - - পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
ক
সেন্টমার্টিন
খ
হাতিয়া
গ
সন্দ্বীপ
ঘ
মহেশখালী
সঠিক উত্তর:
ক (সেন্টমার্টিন)
ব্যাখ্যা:
কক্সবাজার জেলায় টেকনাফের সমুদ্র উপকূল থেকে ৪৮ কিমি দক্ষিণে সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত। এর আয়তন প্রায় ৮ বর্গকিমি। এটি পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, খনিজ পদার্থ ও চুনাপাথরের জন্য বিখ্যাত।
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক
মনপুরা
খ
হাতিয়া
গ
সন্দ্বীপ
ঘ
ভোলা
সঠিক উত্তর:
ঘ (ভোলা)
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ‘ভোলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এ দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক
সেন্টমার্টিন
খ
ছেড়া দ্বীপ
গ
নিঝুম দ্বীপ
ঘ
মহেশখালী
সঠিক উত্তর:
ঘ (মহেশখালী)
ব্যাখ্যা:
কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।
বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?
ক
সদরঘাট
খ
চাঁদপুর
গ
শরীয়তপুর
ঘ
জিঞ্জিরা
সঠিক উত্তর:
ক (সদরঘাট)
ব্যাখ্যা:
সদরঘাট বুড়িগঙ্গা নদী থেকে ঢাকা শহরে প্রবেশ পথে একটি বিরাট ঘাট । এটি আহসান মঞ্জিলের সম্মুখভাগের একটু বাম দিকে অবস্থিত । সদরঘাট বাকল্যান্ড বাঁধের কেন্দ্রবিন্দু । মূলত অন্যান্য স্থান থেকে ঢাকামুখী নৌকা , লঞ্চ এবং এমনকি ছোট ও মাঝারি জাহাজ নোঙর করার জন্য এটি নির্মিত হয়েছিল । নদীগর্ভের প্রবেশমুখ অগভীর হয়ে যাওয়ায় এবং অভ্যন্তরীণ জলপথসমূহের পরিবহণ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে এখন আর এখানে বড় আকারের জলযান ভিড়তে পারে না ।
বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?
ক
সেন্টমার্টিন
খ
মহেশখালী
গ
ভোলা
ঘ
হাতিয়া
সঠিক উত্তর:
খ (মহেশখালী)
ব্যাখ্যা:
কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের উপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ভোলাঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?
ক
২২ ডিসম্বের ও ২৩ সেপ্টেম্বর
খ
২১ জুন ও ২২ ডিসেম্বর
গ
২১ জুন ও ২১ মার্চ
ঘ
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ঘ (২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর)
ব্যাখ্যা:
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান। কেননা, এ সময় সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে, ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট।
কোনটি আন্তর্জাতিক নদী?
ক
সুরমা
খ
ব্রহ্মপুত্র
গ
মেঘনা
ঘ
কপোতাক্ষ
সঠিক উত্তর:
খ (ব্রহ্মপুত্র)
ব্যাখ্যা:
এই নদী তিব্বত, ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রবাহিত হয়েছে।
টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন-
ক
মোহরোভিসিক
খ
লোথিয়ান গ্রীন
গ
নিউটন
ঘ
সি.এফ. রিকটার
সঠিক উত্তর:
খ (লোথিয়ান গ্রীন)
ব্যাখ্যা:
উইলিয়াম লোথিয়ান গ্রীন ছিলেন একজন ইংরেজ বণিক যিনি পরে হাওয়াই কিংডমে মন্ত্রিপরিষদের মন্ত্রী হন । অপেশাদার ভূতাত্ত্বিক হিসাবে তিনি পৃথিবীর গঠনের একটি তত্ত্ব প্রকাশ করেছিলেন যার নাম টেট্রহেড্রাল হাইপোথিসিস ।
কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতির?
ক
এশিয়া
খ
দক্ষিণ আমেরিকা
গ
অস্ট্রেলিয়া
ঘ
উত্তর আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ (উত্তর আফ্রিকা)
ব্যাখ্যা:
উত্তর আফ্রিকা আফ্রিকা মহাদেশের উত্তরতম অঞ্চল । এটি সাহারা মরুভূমির মাধ্যমে সাহারা - নিম্ন আফ্রিকা হতে আলাদা । ভূ - রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গৃহীত জাতিসংঘের সংজ্ঞানুযায়ী সাতটি দেশ ও অঞ্চল উত্তর আফ্রিকা গঠন করেছে : আলজেরিয়া , তিউনিসিয়া , মরক্কো , মিশর , লিবিয়া , সুদান । পশ্চিম সাহারা একটি বিতর্কিত অঞ্চল । এটি মূলত মরক্কোর অধীনে অবস্থিত হলেও একটি গোষ্ঠী অঞ্চলটির স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে । মরক্কোর ভূমধ্যসাগরীয় তীরে কিছু স্পেনীয় শহর তথা ছিটমহল আছে । এগুলি " প্লাসাস দে সোবেরানা " নামে পরিচিত । অনেক সময় মোরিতানিয়াকেও উত্তর আফ্রিকার অন্তর্ভুক্ত করা হয় । মাগরেব অঞ্চলটি আলজেরিয়া , মরক্কো , তিউনিসিয়া এবং লিবিয়া নিয়ে গঠিত । অনেক সময় উত্তর আফ্রিকার দেশগুলিকে মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয় । মিশরের সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে বলে মিশরকে একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় ।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী-
ক
সুয়েজ খাল
খ
বেরিং প্রণালী
গ
জর্ডান নদী
ঘ
পানামা খাল
সঠিক উত্তর:
ঘ (পানামা খাল)
ব্যাখ্যা:
পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট। পানামা প্রজাতন্ত্রের কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত। পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে একইসঙ্গে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে করেছে একত্রিত। ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত
প্রক্সিমা সেন্টারাই হল একটি-
ক
উপগ্রহ
খ
গ্রহ
গ
ধূমকেতু
ঘ
নক্ষত্র
সঠিক উত্তর:
ঘ (নক্ষত্র)
ব্যাখ্যা:
এটি সূর্যের নিকটতম নক্ষত্র।
সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত?
ক
১৬.৭ পাউন্ড
খ
১৮.৭ পাউন্ড
গ
১২.৭ পাউন্ড
ঘ
১৪.৭ পাউন্ড
সঠিক উত্তর:
ঘ (১৪.৭ পাউন্ড)
ব্যাখ্যা:
বায়ুমন্ডলীয় চাপ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বুঝায়। আদর্শ অবস্থায় বায়ুমন্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার( ১০১৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর) বা ২৯.৯২ পারদ ইঞ্চি বা ১৪.৬৯৬ পারদ/ইঞ্চি^২।
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
ক
বেরিং
খ
পক্
গ
হরমুজ
ঘ
জিব্রাল্টার
সঠিক উত্তর:
খ (পক্)
ব্যাখ্যা:
পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী । এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে । প্রণালীটি ৬৪ - ১৩৭ কিলোমিটার ( ৪০ - ৮৫ মাইল ) প্রশস্ত । বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে ; এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য । ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর ( ১৭৫৫ - ১৭৬৩ ) রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)