পৃথিবীর ভৌগোলিক তথ্য

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের পৃথিবীর ভৌগোলিক তথ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2

মোট 119 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8
16
কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?
ক স্তরায়ন
খ কেলাসিত
গ কোমলতা
ঘ জীবাষ্ম বিশিষ্ট
সঠিক উত্তর: খ (কেলাসিত)
ব্যাখ্যা:
পাললক শিলার বৈশিষ্ট্যসমূহঃ 1.এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2.একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 3. এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 4. এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। 5.ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 6.কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। 7. কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। 8. দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না।
17
বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
ক প্লাইস্টোসিন
খ টারশিয়ারী
গ সাম্প্রতিককালের
ঘ মায়োসিন
সঠিক উত্তর: খ (টারশিয়ারী)
ব্যাখ্যা:
টারশিয়ারি যুগ বলতে সাধারনত আদিম কালের পাহড়কে বুঝানো হয় । বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত । হিমালয় পর্বত উত্থিত হওয়ার প্রক্রিয়ায় এসব পাহাড় সৃষ্টি হয়েছে । আমাদের দেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো নিয়ে গঠিত এলাকাকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে । যেমন : ১ . দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড় ২ . উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়গুলো
18
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে-
ক ট্রপোস্ফিয়ার
খ মেসোস্ফিয়ার
গ আয়নোস্ফিয়ার
ঘ ওজোনোস্ফিয়ার
সঠিক উত্তর: গ (আয়নোস্ফিয়ার)
ব্যাখ্যা:
৫০ কি . মি থেকে ৫০০ কি . মি উচ্চতা পযন্ত বিন্তৃত বায়ূমন্ডলের অঞ্চল / স্তরকে আয়নোস্ফিয়া বলা হয় । এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকে । এছাড়া আয়নোস্ফিয়ার অংশে পারমাণবিক অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে এবং আণবিক অক্সিজেনের ঘনত্ব কম থাকে ।
19
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক কাস্পিয়ান
খ মানস সরোবর
গ ডেড সী (Dead Sea)
ঘ বৈকাল
সঠিক উত্তর: ঘ (বৈকাল)
ব্যাখ্যা:
বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে ৭৫৪ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
20
' অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
ক সেন্টমার্টিন
খ চর আলেকজান্ডার
গ ছেড়াদ্বীপ
ঘ রাঙ্গাবালি
সঠিক উত্তর: ক (সেন্টমার্টিন)
ব্যাখ্যা:
'অলিভ টারটল' হলো জলপাই রঙের কচ্ছপ। সেন্ট মার্টিন ছাড়াও কক্সবাজারের বদর মোকাম, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, মনখালী, হিমছড়ি ,প্যাচারদিয়া ও সোনাদিয়া দ্বীপের সৈকতে ও অলিভ টারটল পাওয়া যায়।
21
পদ্মা নদীর শাখা নদী কোনটি?
ক মাথাভাঙ্গা
খ গোমতী
গ সুরমা
ঘ ধলেশ্বরী
সঠিক উত্তর: ক (মাথাভাঙ্গা)
ব্যাখ্যা:
মাথাভাঙ্গা নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী । নদীটি বাংলাদেশের কুষ্টিয়া , মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । এই নদীটির দৈর্ঘ্য ১২১ কিলোমিটার , প্রস্থ ২৯ মিটার এবং দর্শনার নিকট গভীরতা ১০ মিটার । নদী অববাহিকার আয়তন ৫০০ বর্গকিলোমিটার । সাধারণত এই নদীর তীর উপচে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয় না । নদীটি জোয়ার - ভাটার প্রভাবমুক্ত ।
22
ল্যাব্রাডার কি?
ক পর্বতমালা
খ অন্তরীপ
গ স্রোত
ঘ মালভূমি
সঠিক উত্তর: গ (স্রোত)
ব্যাখ্যা:
মেরু বায়ুর প্রভাবে সুমেরু অঞ্চলের উত্তর মহাসাগর থেকে একটি শীতল স্রোত গ্রীণল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে শীতল ল্যাব্রাডার স্রোত নামে প্রবাহিত হয়ে ও আর একটি স্রোত গ্রীণল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে গ্রীণল্যান্ড স্রোত নামে প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে । উভয় স্রোত দুটি ল্যাব্রাডার উপদ্বীপের কাছে মিলিত হয় এবং শীতল ল্যাব্রাডার স্রোত নামে উত্তর আমেরিকার পূর্ব উপকুল দিয়ে দক্ষিণদিকে কড অন্তরীপ পর্যন্ত প্রবাহিত হয়ে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় । এই দুই স্রোতের মিলনস্থলকে হিমপ্রাচীর বলে
23
কয়লা কোন প্রকার শিলা?
ক রুপান্তিত শিলা
খ যান্ত্রিক পাললিক শিলা
গ জৈবিক পাললিক শিলা
ঘ রাসায়নিক পাললিক শিলা
সঠিক উত্তর: গ (জৈবিক পাললিক শিলা)
ব্যাখ্যা:
জৈবিক প্রক্রিয়া : উদ্ভিদ ও পানিতে বসবাসকারী বিভিন্ন প্রাণীর দেহাবশেষ জৈবিক পলি সঞ্চিত হয়ে এবং জমাটবদ্ধ হয়ে গঠন করে জৈবিক পাললিক শিলার । যেমন কয়লা , চুনাপাথর ইত্যাদি ।
24
পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?
ক শীতপ্রধান অঞ্চলে
খ নিরক্ষীয় অঞ্চলে
গ নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ মেরু অঞ্চলে
সঠিক উত্তর: খ (নিরক্ষীয় অঞ্চলে)
ব্যাখ্যা:
দিনের বেলায় সূর্য এর কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শ এ এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে । এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে । নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে । এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে । জলীয়বাষ্প হাল্কা বলেই সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শ এ এসে পরিচলন বৃষ্টিরুপে ঝরে পড়ে । তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয় । নাতিশীতোষ্ণমন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে ।
25
মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মন্ডল?
ক স্ট্রাটোমন্ডল
খ মেসোমগুল
গ ট্রপোমগুল
ঘ তাপমন্ডল
সঠিক উত্তর: গ (ট্রপোমগুল)
ব্যাখ্যা:
ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে শুরু হয় এবং প্রায় ১২ / ১৫ কিলোমিটার উচ্চতায় ট্রপোবিরতি পর্যন্ত বিস্তৃত , যদিও এই উচ্চতার তারতম্য ঘটে আবহাওয়ার কারণে যা মেরুতে প্রায় ৯ কিলোমিটার ( ৩০ , ০০০ ফুট ) এবং বিষুবরেখায় প্রায় ১৭ কিলোমিটার ( ৫৬ , ০০০ ফুট ) । ট্রপোমণ্ডল সবচেয়ে বেশি উওপ্ত হয় ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপশক্তি দ্বারা , তাই সাধারণত ট্রপোমণ্ডল সর্বনিম্ন অংশ উষ্ণ এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় । মূলত সমস্ত আবহাওয়ার ঊপাদান যেমন মেঘ ইত্যাদিসহ ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের ভরের প্রায় ৮০ % ধারণ করে । ট্রপোবিরতি হচ্ছে ট্রপোমণ্ডল ও স্ট্রাটোমণ্ডলের মধ্যে সীমারেখা সরূপ ।
26
উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কি বলা হয়?
ক গ্রীষ্মকাল
খ শারদ বিষুব
গ উত্তর-অয়নান্ত
ঘ বাসন্ত বিষুব
সঠিক উত্তর: খ (শারদ বিষুব)
ব্যাখ্যা:
উত্তর গোলার্ধে মহাবিষুবকে বসন্ত বিষুব এবং জলবিষুবকে শারদীয় বিষুব বলা হয় । বিপরীতক্রমে দক্ষিণ গোলার্ধে মহাবিষুবকে শারদীয় ও জলবিষুবকে বসন্ত বিষুব বলা হয় ।
27
'আশাখাবাদ' নিচের কোন দেশের রাজধানী?
ক তাইওয়ান
খ তুর্কমেনিস্তান
গ তাজিকিস্তান
ঘ বাহরাইন
সঠিক উত্তর: খ (তুর্কমেনিস্তান)
ব্যাখ্যা:
তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ - পশ্চিম অংশের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র । এর উত্তরে কাজাকিস্তান ও উজবেকিস্তান , পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান , দক্ষিণে আফগানিস্তান ও ইরান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর । আশগাবাত তুর্কমেনিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর । তুর্কমেনিস্তানের সরকারি ভাষা তুর্কমেন । তুর্কমেনরা এখানকার সংখ্যাগরিষ্ঠ জাতি ।
28
ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল-
ক ৫৯৯৮ মিটার
খ ৭৫৮৭ মিটার
গ ৬৭৮৭ মিটার
ঘ ৬৯৯৮ মিটার
সঠিক উত্তর: ঘ (৬৯৯৮ মিটার)
ব্যাখ্যা:
ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর । পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে । এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ ; পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা ; পূর্বে রয়েছে ইন্দোচীন , সুন্দা দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া ; এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর সংজ্ঞান্তরে অ্যান্টার্কটিকা
29
ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
ক ভারত মাহসাগরে
খ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
গ আটলান্টিক মাহসাগরে
ঘ মেক্সিকো মহাসাগরে
সঠিক উত্তর: খ (চিলির নিকট প্রশান্ত মহাসাগরে)
ব্যাখ্যা:
কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে । অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে । যেমন , বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে । অর্থাৎ , বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো ।
30
কোনটি স্থানীয় বায়ু নয়?
ক সিরক্কো
খ ফন
গ টর্নেডো
ঘ খানসিন
সঠিক উত্তর: গ (টর্নেডো)
ব্যাখ্যা:
ভূপ্রকৃতি , মৃত্তিকা , স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির আঞ্চলিক পার্থক্যের কারণে বায়ু চাপের তারতম্য ঘটলে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয় , তাকে স্থানীয় বায়ু বলে । যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের স্থানীয় ভাষায় এই বায়ুর নামকরণ করা হয় । ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, উদাহরণ = ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে ' লু ' নামক স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায় ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)