রেখা ও অক্ষরেখা
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের রেখা ও অক্ষরেখা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
ক
ইসরাইল ও জর্ডান
খ
চীন ও তাইওয়ান
গ
ভারত ও পাকিস্তান
ঘ
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
গ (ভারত ও পাকিস্তান)
ব্যাখ্যা:
এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস এ নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। ১৯৯৯ সালের মে মাসে একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত - পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। পরে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ এ যুদ্ধের অবসান ঘটে।
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
ক
মুল মধ্যরেখা
খ
আর্ন্তজাতিক তারিখ রেখা
গ
কর্কটক্রান্তি রেখা
ঘ
মকরক্রান্তি রেখা
সঠিক উত্তর:
গ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে?
ক
বিষুব রেখা
খ
কর্কটক্রান্তি রেখা
গ
আর্ন্তজাতিক তারিখ রেখা
ঘ
মকরক্রান্তি রেখা
সঠিক উত্তর:
খ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
নিরক্ষরেখার ২৩.৫ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
ক
মূল মধ্যরেখা
খ
মকরক্রান্তি রেখা
গ
আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ
কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর:
ঘ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাট বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়।
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
ক
বিষুব রেখা
খ
কর্কট রেখা
গ
দ্রাঘিমা রেখা
ঘ
মকর রেখা
সঠিক উত্তর:
খ (কর্কট রেখা)
ব্যাখ্যা:
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কর্কট ক্রান্তীয় রেখা। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখা বা বিষুবরেখার উত্তর অক্ষাংশ কর্কটক্রান্তি এবং দক্ষিণ অংশকে মকর ক্রান্তি রেখা বলে। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলে।
নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
ক
বিষুব রেখা
খ
মকরক্রান্তি রেখা
গ
কর্কটক্রান্তি রেখা
ঘ
সুমেরু রেখা
সঠিক উত্তর:
গ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে অতিক্রম করেছে।
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে-
ক
সুমেরু
খ
বিষুব রেখা
গ
দ্রাঘিমা রেখা
ঘ
কুমেরু
সঠিক উত্তর:
ঘ (কুমেরু)
ব্যাখ্যা:
সুমেরু অঞ্চল বা আর্কটিক (ইংরেজি: Arctic) পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ " ভালুক"। সুমেরুর বিপরীতে পৃথিবীর অপর (দক্ষিণতম) প্রান্তে আছে কুমেরু (দক্ষিণ মেরু)।
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয়-
ক
কুমেরু
খ
সুমেরু
গ
দ্রাঘিমা রেখা
ঘ
বিষুব রেখা
সঠিক উত্তর:
খ (সুমেরু)
ব্যাখ্যা:
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু বলে। এর অক্ষাংশ ৯০° উত্তর। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে কুমেরু বলে। এর অক্ষাংশ ৯০° দক্ষিণ।
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক
মকরক্রান্তি
খ
দ্রাঘিমারেখা
গ
নিরক্ষরেখা
ঘ
কর্কটক্রান্তি
সঠিক উত্তর:
ঘ (কর্কটক্রান্তি)
ব্যাখ্যা:
বিষুব রেখার উত্তরে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা 'ট্রপিক অব ক্যানসার ।' ২১ জুন উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়। ঢাকা, মুন্সিগঞ্জ ,নারায়ণগঞ্জ ,কুমিল্লা , খাগড়াছড়ি, রাঙামাটি ,চুয়াডাঙ্গা ঝিনাইদহ ,মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
ক
মূল মধ্যরেখা
খ
মকর ক্রান্তি রেখা
গ
কর্কটক্রান্তি রেখা
ঘ
আন্তর্জাতিক তারিখ রেখা
সঠিক উত্তর:
গ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ কে কর্কটক্রান্তিরেখা আর ২৩.৫ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ কে মকরক্রান্তিরেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তিরেখা অতিক্রম করেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে, তাকে মূল মধ্যরেখা বলা হয়।
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----
ক
বিষুবরেখা
খ
কুমেরু
গ
দ্রাঘিমা রেখা
ঘ
সুমেরু
সঠিক উত্তর:
খ (কুমেরু)
ব্যাখ্যা:
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কে কুমেরু বলে। মেরুরেখা বা অক্ষর উত্তর প্রান্ত বিন্দু কে সুমেরু বলে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব - পশ্চিমে পূর্ণ বৃত্তের মত পৃথিবীতে বেষ্টন করে কল্পিত রেখা কে বিষুব রেখা বলে।
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
ক
৯০
খ
১৮০
গ
১৮১
ঘ
৯১
সঠিক উত্তর:
খ (১৮০)
ব্যাখ্যা:
নিরক্ষরেখা কেন্দ্র করে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌণিক দূরত্ব কে ঐ স্থানের অক্ষাংশ বলে। ভূ গোলকের উত্তর গোলার্ধে ৯০ টি এবং দক্ষিণ গোলার্ধে ৯০ টি মোট ১৮০ অক্ষাংশ রেখা আছে।
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
ক
৩৮ ডিগ্রী সমান্তরাল
খ
২৩ ডিগ্রী সমান্তরাল
গ
১৮ ডিগ্রী সমান্তরাল
ঘ
১৭ ডিগ্রী সমান্তরাল
সঠিক উত্তর:
ঘ (১৭ ডিগ্রী সমান্তরাল)
ব্যাখ্যা:
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা ১৭ ডিগ্রী সমান্তরাল অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল।
যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন ---
ক
কমে
খ
একই থাকে
গ
অর্ধেক হয়ে যায়
ঘ
বাড়ে
সঠিক উত্তর:
ঘ (বাড়ে)
ব্যাখ্যা:
we know that the weight of an object depends on the value of gravitational acceleration. the value of gravitational acceleration is lowest in the equatorial region and the value of gravitational acceleration is highest in the polar region. so, the weight of the object in the polar region increases.
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)