১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)19-

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য শিক্ষক নিবন্ধন - ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)19-04-2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 78 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
নিচের কোন শব্দটি প্রাতিপদিক ?
ক লাঙল
খ লেখা
গ সাধিত
ঘ দম্পতি
সঠিক উত্তর: ক (লাঙল)
2
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
ক নেতা
খ দাতা
গ বাদশা
ঘ কবি
সঠিক উত্তর: ঘ (কবি)
3
'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?
ক আহ্বান
খ প্রত্যাবন
গ আবাহন
ঘ নিমন্ত্রণ
সঠিক উত্তর: খ (প্রত্যাবন)
4
'মন না মতি' বাগধারার অর্থ কী?
ক চালবাজি
খ অরাজক পরিস্থিতি
গ অমূল্য সম্পদ
ঘ অস্থির মানব মন
সঠিক উত্তর: ঘ (অস্থির মানব মন)
5
'বীর সন্তান প্রসব করে যে নারী" এক কথায় তাকে কী বলে?
ক বীরপুত্র
খ স্বর্ণমাতা
গ বীরপ্রসূ
ঘ রত্নগর্ভা
সঠিক উত্তর: গ (বীরপ্রসূ)
6
'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক জলধি
খ পানি
গ অবনী
ঘ গগন
সঠিক উত্তর: খ (পানি)
7
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক দীপ্য +মান
খ দিপ + শানচ
গ দীপ্ + শানচ্
ঘ দিপ্য + মানচ
সঠিক উত্তর: গ (দীপ্ + শানচ্)
8
নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?
ক ট
খ ড
গ ভ
ঘ থ
সঠিক উত্তর: খ (ড)
9
শুদ্ধ বানান কোনটি?
ক ষ্টেশন
খ বিপ্রকর্স
গ সাধারন
ঘ রুগ্ন
সঠিক উত্তর: ঘ (রুগ্ন)
10
'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক তুর্কি
খ ফারসি
গ ফরাসি
ঘ আরবি
সঠিক উত্তর: ঘ (আরবি)
11
'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি?
ক কর্তৃকারকে ৭মী
খ কর্তৃকারকে শূন্য
গ করণ কারকে শূন্য
ঘ কর্মকারকে শূন্য
সঠিক উত্তর: ঘ (কর্মকারকে শূন্য)
12
কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ?
ক শৈব
খ দৈব
গ চৈত্র
ঘ সৌর
সঠিক উত্তর: ঘ (সৌর)
13
অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ ?
ক যৌগিক
খ যোগরুঢ়
গ রুঢ়ি
ঘ মৌলিক
সঠিক উত্তর: গ (রুঢ়ি)
14
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা , অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
ক ৩২,৮,১০
খ ৩০,৮,১২
গ ৩২,৭,৯
ঘ ৩২,৭,১১
সঠিক উত্তর: ক (৩২,৮,১০)
15
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
ক শুকনো
খ জুতা
গ বুনো
ঘ সাথে
সঠিক উত্তর: খ (জুতা)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)