আলো

আলো MCQ বিসিএস ও সরকারি পরীক্ষার জন্য। আলোর প্রকৃতি, প্রতিফলন, প্রতিসরণ ও অপটিক্স নিয়ে প্রশ্নোত্তর।

মোট 87 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
তরঙ্গ তত্বের প্রবক্তা কে?
ক নিউটন
খ হাইগেন
গ ম্যাক্সওয়েল
ঘ ম্যাক্স প্লাল্ক
সঠিক উত্তর: খ (হাইগেন)
ব্যাখ্যা:
দীপ্তিমান বস্তু থেকে আলো কিভাবে আমাদের চোখে আসে তা চারটি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়- কণাতত্ত্ব -এর প্রবক্তা নিউটন, ১৬৭২ তরঙ্গতত্ত্ব -এর প্রবক্তা হাইগেন, ১৬৭৮ তড়িত চৌম্বক তত্ত্ব -এর প্রবক্তা ম্যাক্সওয়েল, ১৮৬৪ কোরান্টাম তত্ত্ব -এর প্রবক্ত ম্যাক্স প্লাল্ক, ১৯০০ সাল
2
এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার ?
ক ৯.৪৬১ ×১০ ১২
খ ৯.২৬২× ১০ ১২
গ ৮.৭৮৯× ১০ ১২
ঘ ৯.০১০× ১০ ১২
সঠিক উত্তর: ক (৯.৪৬১ ×১০ ১২)
3
আমরা চেহেরা দেখার জন্য যে দর্পণ ব্যবহার করি, তা কি দর্পণ -
ক সমতল
খ অবতল
গ উত্তল
ঘ সমতল ও অবতল উভয়
সঠিক উত্তর: ক (সমতল)
ব্যাখ্যা:
যে মসৃন তলে আলো নিয়মিত প্রতিফল ঘটে তাকে দর্পণ বলে । সমতল দর্পনে নিজের পূর্ণ চেহারা দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতর অর্ধেক হওয়া প্রয়োজন ।
4
র কনা তত্ত্বের প্রবর্তক কে ?
ক হাইগেন
খ ম্যাক্স প্লাল্ক
গ নিউটন
ঘ ম্যাক্সওয়েল
সঠিক উত্তর: গ (নিউটন)
ব্যাখ্যা:
দীপ্তিমান বস্তু থেকে আলো কিভাবে আমাদের চোখে আসে তা চারটি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়- কণাতত্ত্ব -এর প্রবক্তা নিউটন, ১৬৭২ তরঙ্গতত্ত্ব -এর প্রবক্তা হাইগেন, ১৬৭৮ তড়িত চৌম্বক তত্ত্ব -এর প্রবক্তা ম্যাক্সওয়েল, ১৮৬৪ কোরান্টাম তত্ত্ব -এর প্রবক্ত ম্যাক্স প্লাল্ক, ১৯০০ সাল
6
কোন বর্ণের আলোতে লেন্সের ফোকাস দূরত্ব বেশি?
ক লাল
খ সবুজ
গ হলুদ
ঘ বেগুনি
সঠিক উত্তর: ক (লাল)
7
ডুবোজাহাজ হতে পানির উপর কোন বস্তু দেখার জন্য কোন আলোক যন্ত্র ব্যবহার করা হয়?
ক টেলিস্কোপ
খ পেরিস্কোপ
গ মাইক্রোস্কোপ
ঘ বাইনোকুলার
সঠিক উত্তর: খ (পেরিস্কোপ)
8
মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল
ক ১০.০ সেকেন্ড
খ ১.৫ সেকেন্ড
গ ০.০১ সেকেন্ড
ঘ ০.১ সেকেন্ড
সঠিক উত্তর: ঘ (০.১ সেকেন্ড)
ব্যাখ্যা:
যদি কোনো বস্তুকে চোখের সামনে থেকে সরিয়ে নেয়া হয়, তাহলে সরিয়ে নেওয়ার ০.১ সেকেন্ড পর্যন্ত এর অনুভুতি আমাদের মস্তিকে থেকে যায়। এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে। সবুজ-হলুদ আলোতে মানুষের দর্শানুভুতি সবচেয়ে বেশি পক্ষান্তরে লাল-বেগুনি আলোতে মানুষের দর্শানুভুতি সবচেয়ে কম।
9
কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
ক সাদা
খ কালো
গ লাল
ঘ ধূসর
সঠিক উত্তর: খ (কালো)
10
রংধনুতে কয়টি রং ?
ক ৫ টি
খ ৬ টি
গ ৭ টি
ঘ ৭ টি
সঠিক উত্তর: গ (৭ টি)
11
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
ক লাল, হলুদ, নীল
খ হলুদ, সবুজ, নীল
গ লাল, নীল, সবুজ
ঘ লাল, কমলা, বেগুনী
সঠিক উত্তর: গ (লাল, নীল, সবুজ)
ব্যাখ্যা:
তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায়, এগুলো হলো – লাল, সবুজ, নীল। সূত্রঃ সবুজ ও নীলা ভাই বোন। সবুজ নী = নীল লা = লাল বিকল্প টেকনিক: আসল আ - আসমানি (আকাশের বং যেহেতু নীল। তাই এইখানে নীল মনে রাখবেন।) স - সবুজ ল - লাল আরো সহজে মনে রাখার জন্য "RGB" ব্যবহার করা যায় R = Red (লাল) G = Green (সবুজ) B = Blue (নীল)
12
সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক উত্তল
খ জুম
গ সিলিন্‌ড্রিক্যাল
ঘ অবতল
সঠিক উত্তর: ঘ (অবতল)
ব্যাখ্যা:
অবতল লেন্স যে লেন্সের মধ্যভাগ সরু ও এর প্রান্তভাগ ক্রমশ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। তলের আকৃতির ওপর নির্ভর করে অবতল লেন্সও তিন প্রকারের। যথা: উভাবতল বা দ্বি - অবতল লেন্স উত্তলাবতল (উত্তল - অবতল) লেন্স সমতলাবতল (সমতল - অবতল) লেন্স
13
দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
ক লাল
খ নীল
গ বেগুনী
ঘ সবুজ
সঠিক উত্তর: গ (বেগুনী)
ব্যাখ্যা:
তরঙ্গ তরঙ্গ বা ঢেউ হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিবল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না । কিছু কিছু তরঙ্গ শূণ্য মাধ্যম দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে। এ ধরনের তরঙ্গ হলো তাড়িতচ্চৌম্বক তরঙ্গ এবং মহাকর্ষীয় তরঙ্গ। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই তরঙ্গ মাধ্যমের কণার কোন স্থায়ী বিচ্যুতি ঘটায় না, বরং এই তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দন বা কম্পন দ্বারা সঞ্চালিত হয়। সুতরাং যান্ত্রিক তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমটি স্থিতিস্থাপক এবং অবিচ্ছিন্ন হওয়া প্রয়োজন।
14
আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর-
ক রতঙ্গ দৈর্ঘ বেশি
খ প্রতিফলন বেশি
গ শোষন বেশি
ঘ বিক্ষেপণ বেশি
সঠিক উত্তর: ঘ (বিক্ষেপণ বেশি)
ব্যাখ্যা:
পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে ভাসমান ছোট ছোট ধূলিকণা রয়েছে । সূর্য থেকে আলো পৃথিবীতে আসার সময় ঐ কণাগুলি দ্বারা বিচ্ছুরিত হয়ে যায় । এবং নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে Rayleigh scattering এর সূত্র অনুযায়ী তা সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয় । যার কারনে দিনের আলোতে আকাশকে নীল দেখায় । আর রাতের বেলা সূর্যরশ্মির অনুপস্থিতির কারনে বিচ্ছুরন ঘটেনা এবংআকাশ কালো দেখায় ।
15
গোধূলির কারণ কী?
ক প্রতিফলন
খ বিক্ষেপণ
গ এর কোনটিই নয়
ঘ প্রতিসরণ
সঠিক উত্তর: খ (বিক্ষেপণ)
ব্যাখ্যা:
গোধূলির প্রধান কারণ হল আলোর বিক্ষেপণ । সূর্যাস্তের সময় সূর্যের আলো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা ,পানিকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী , নীল , আসমানি প্রভৃতি বর্ণের বিক্ষেপণ বেশি ঘটে ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)