উদ্ভিদবিদ্যা
উদ্ভিদবিদ্যা MCQ বিসিএস পরীক্ষার জন্য। সালোকসংশ্লেষণ, উদ্ভিদের বর্গীকরণ ও উদ্ভিদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে প্রশ্নোত্তর।
মোট 166 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 12নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ নয়?
ক
সয়াবিন
খ
লেটুস
গ
আলু
ঘ
আখ
সঠিক উত্তর:
খ (লেটুস)
ব্যাখ্যা:
- যে সব উদ্ভিদে দিনের আলোর সময়সীমার উপর উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে না, তাদেরকে দিন নিরপেক্ষ উদ্ভিদ বলা হয়। -সূর্যমুখী, টমেটো, শসা, কার্পাস, আউস ধান ইত্যাদি নিরপেক্ষ দিনের উদ্ভিদ। - সয়াবিন, আলু, আখ, কসমস, শিম, ডালিয়া, রোপা আমন, পাট ইত্যাদি হলো ছোটো দিনের উদ্ভিদ। - ঝিঙা, লেটুস, পালংশাক, আফিম ইত্যাফি হলো বড় দিনের উদ্ভিদ।
নিচের কোনটি অপ্রতিসম ফুল?
ক
শিম
খ
অর্কিড
গ
জবা
ঘ
ধুতুরা
সঠিক উত্তর:
খ (অর্কিড)
ব্যাখ্যা:
-যেসব ফুলকে কোনোভাবেই সমান দুইভাগে ভাগ করা যায় না, তা হলো অপ্রতিসম ফুল। -যে সকল ফুলকে তার কেন্দ্র দিয়ে খাড়াভাবে এক বা একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায়, তাকে বলা হয় এক প্রতিসম ফুল। -কোনাে ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় , তাকে বহুপ্রতিসম ফুল বলে । -শিম হলো একপ্রতিসম ফুল। - জবা ও ধুতুরা হলো বহুপ্রতিসম ফুল। - কলাবতী ও অর্কিড হলো অপ্রতিসম ফুল।
সালোকসংশ্লেষণ ও শ্বসন উভয় প্রক্রিয়া সংঘটিত হয় কোন ক্ষেত্রে?
ক
সবুজ উদ্ভিদ
খ
ছত্রাক
গ
অ্যামিবা
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
ক (সবুজ উদ্ভিদ)
ব্যাখ্যা:
- সালোকসংশ্লেষণের প্রধান উপাদান হলো পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল।আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় কার্বোহাইড্রেট ও অক্সিজেন। - সালোকসংশ্লেষণ শুধু সবুজ উদ্ভিদেই ঘটে থাকে যাদের ক্লোরোফিল আছে। শ্বসন সকল সজীব কোষে ঘটে থাকে। - ছত্রাক, ভাইরাস, অ্যামিবা ইত্যাদিতে সালোকসংশ্লেষণ হয় না, কারণ এদের দেহে ক্লোরোফিল থাকে না। - সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ ও শ্বসন উভয় প্রক্রিয়াই সংঘটিত হয়।
কোনটি সরল ফল নয়?
ক
ঢেঁড়স
খ
আম
গ
জাম
ঘ
কাঁঠাল
সঠিক উত্তর:
ঘ (কাঁঠাল)
ব্যাখ্যা:
যে ফল একটি ফুলের একটি মাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্রবিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় ,তাকে সরল ফল বলে। যেমন-আম,জাম,কলা,মটর,শিম,ঢেঁড়স,সরিষা ইত্যাদি। -কাঁঠাল একটি যৌগিক ফল।
বায়বীয় পরিবর্তিত কাণ্ড কোনটি?
ক
টোপাপানা
খ
বাঁশ
গ
টিউলিপ
ঘ
শতমূলী
সঠিক উত্তর:
ঘ (শতমূলী)
ব্যাখ্যা:
কতগুলো গাছের কান্ড বা কান্ডের অংশবিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত হয়ে এমন অবস্থায় পৌছায় যে এদের কান্ড বলে মনে হয় না।এদেরকে বায়বীয় পরিবর্তিত কান্ড বলে। যেমন- ফণিমনসা,শতমূলী,বেল,ময়না কাঁটা, মেহেদী, হাড়জোড়া,ঝুমকোলতা,বুলবিল প্রভৃতি। ফণিমনসার কাণ্ড পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপ্টা ও সবুজ হয়।
নিচের কোনটি উভয়লিঙ্গ ফুল নয়?
ক
কুমড়া
খ
ধুতুরা
গ
জবা
ঘ
সরিষা
সঠিক উত্তর:
ক (কুমড়া)
ব্যাখ্যা:
✔যে ফুলে শুধুমাত্র পুংস্তবক বা স্ত্রীস্তবক আছে,তাকে একলিঙ্গ ফুল বলে ।যেমন- লাউ, কুমড়া,ঝিঙ্গা ইত্যাদি। ✔যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে তাকে উভয়লিঙ্গ ফুল বলে।ধুতুরা,জবা,সরিষা ইত্যাদি ।
নিচের কোনটি গাজর, পেঁয়াজ ও মুলার মত?
ক
সিম
খ
লেবু
গ
বেগুন
ঘ
আলু
সঠিক উত্তর:
ঘ (আলু)
ব্যাখ্যা:
গাজর, পেঁয়াজ, ও মুলা তিনটিই রুপান্তরিত হয়। গাজর ও মুলা রুপান্তরিত মূল, পেঁয়াজ ও আলু রুপান্তরি কান্ড।
কোনটি একবর্ষী উদ্ভিদের উদাহরণ নয়?
ক
ছোলা
খ
সরিষা
গ
ধান
ঘ
হলুদ
সঠিক উত্তর:
ঘ (হলুদ)
ব্যাখ্যা:
একবর্ষজীবী উদ্ভিদ হল সেই শ্রেণীভুক্ত উদ্ভিদসমূহ যাদের অঙ্কুরোদগম থেকে শুরু করে দৈহিক বৃদ্ধি, ফল বা নতুন বীজ উৎপাদন ইত্যাদি সম্পূর্ণ জীবনচক্রের বিভিন্ন ধাপ এক বছরের মধ্যে সমাপন হয়। একবর্ষজীবী উদ্ভিদ -এর উদাহরণের মধ্যে রয়েছে ভুট্টা, গম, চাল, লেটুস, মটর, তরমুজ, শিম, জিনিয়া এবং গাঁদা।
সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে কোষের কোন অঙ্গ?
ক
সাইটোপ্লাজম
খ
নিউক্লিয়াস
গ
ক্লোরোপ্লাস্ট
ঘ
গলজি বস্তু
সঠিক উত্তর:
খ (নিউক্লিয়াস)
ব্যাখ্যা:
-যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে। -সালোকসংশ্লেষণকারী অঙ্গসমূহ-পাতার সবুজ অংশ,কচি সবুজ কাণ্ড,থ্যালয়েড সবুজ উদ্ভিদের থ্যালাস,ফুলের সবুজ বৃতি ও বৃন্তফলের সবুজ ত্বক,সাইটোপ্লাজম এর নিউক্লিয়াস।
শালগম কোন প্রকার রুপান্তরিত মূল?
ক
কন্দাকৃতি মূল
খ
রুপান্তরিত প্রধান মূল
গ
অস্থানিক মূল
ঘ
শাখা মূল
সঠিক উত্তর:
খ (রুপান্তরিত প্রধান মূল)
ব্যাখ্যা:
রূপান্তরিত মূল: মুলা, গাজর ,শালগম, সন্ধ্যামালতি। রূপান্তরিত কাণ্ড: আদা, হলুদ, আলু, পেঁয়াজ, রসুন । আলু, আদা, হলুদ, সটি, পিয়াজ, রসুন, কচু, গোল আলু, লিলি, টিউলিপ এগুলো ভূ-গর্ভস্থ রুপান্তরিত কান্ডের উদাহরণ।
Photosynthesis takes place in -----
ক
Roots of the plants
খ
Green parts of the plants
গ
All parts of the plants
ঘ
Stems of the plants
সঠিক উত্তর:
খ (Green parts of the plants)
ব্যাখ্যা:
Photosynthesis বা সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া । এ প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অঙ্গ (বিশেষ করে পাতা) সূর্যালোক হতে শক্তি সংগ্রহ করে এবং ঐ শক্তি কাজে লাগিয়ে পানি ও CO2 এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে । এ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় । সুতরাং সবুজ অঙ্গের মাধ্যমেই সালোকসংশ্লেষণ বা Photosynthesis সংঘটিত হয়।
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----
ক
এরা অনেক ছোট হয়
খ
এরা পানিতে জন্মে
গ
এদের পাতা অনেক কম থাকে
ঘ
এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
সঠিক উত্তর:
ঘ (এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে)
ব্যাখ্যা:
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে । এই বায়ু কুঠুরী জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এরেনকাইমা জাতীয় কোষ বিদ্যমান থাকে
ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -----
ক
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
খ
কীটপতঙ্গের সাহায্যে
গ
ফুলে ফুলে সংস্পর্শে
ঘ
পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
সঠিক উত্তর:
ক (বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে)
ব্যাখ্যা:
ধানগাছ বীজ অঙ্কুরিত হওয়ার পর ভ্রূণকান্ড ও ভ্রূণমূল যথাক্রমে ধানের কান্ড ও গুচ্ছমূলে পরিণত হয়। কান্ড পর্বসন্ধি ও পর্বমধ্য দ্বারা গঠিত। কান্ড থেকে উৎপন্ন পাতা একটি লম্বা পত্রফলক ও চ্যাপ্টা বৃন্তের সমন্বয়ে গঠিত। সর্বশেষ পাতাকে ধ্বজাপত্র (flag leaf) বলে, তাতে থাকে শেষ পর্বমধ্য বা যৌগমঞ্জরি (panicle)। সাধারণ জাতের ধানের তুলনায় উচ্চফলনশীল জাতগুলি অধিক সংখ্যক কুঁশি ও দানা উৎপাদন করে, তাই এদের ফলনও বেশি। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে ।
সর্বপ্রথমে যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো----
ক
ইরি - ৮
খ
ইরি - ২০
গ
ইরি - ৩
ঘ
ইরি - ১
সঠিক উত্তর:
ক (ইরি - ৮)
ব্যাখ্যা:
বাংলাদেশে ১৯৬৮ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) থেকে প্রথম উফশী জাতের ধান (আইআর ৮) মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয়। খাটো আকৃতির এ উফশী ধান থেকে প্রতি হেক্টরে ৫ - ৬ টন (বিঘাপ্রতি ১৮ - ২১ মণ) ফলন পাওয়া যায়। তখন থেকে উফশী ধান লোকমুখে ইরি ধান নামে পরিচিতি লাভ করে।
কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
ক
পাতাবাহার
খ
আকন্দ
গ
ফণীমনসা
ঘ
পাথরকুঁচি
সঠিক উত্তর:
ঘ (পাথরকুঁচি)
ব্যাখ্যা:
পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ জন্মে। এটি পেটের পীড়ায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)