উদ্ভিদবিদ্যা
উদ্ভিদবিদ্যা MCQ বিসিএস পরীক্ষার জন্য। সালোকসংশ্লেষণ, উদ্ভিদের বর্গীকরণ ও উদ্ভিদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 166 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 12রূপান্তরিত কাণ্ড কোনটি?
ক
আলু
খ
গাজর
গ
করলা
ঘ
মূলা
সঠিক উত্তর:
ক (আলু)
ব্যাখ্যা:
আলু সম্পর্কিত তথ্য আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি কন্দজাতীয় (tuber) এক প্রকারের সবজি, যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত, এশিয়া মহাদেশ, সেখান থেকে ১৬শ শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম খাদ্যশস্য, এর আগে রয়েছে যথাক্রমে ভুট্টা, গম এবং চাল। পৃথিবীর খাদ্য হিসেবে সর্বপ্রথম আলুর নির্দশন ভারতের বাংলায় দেখা যায়। পালযুগের কবি সন্ধ্যাকর নন্দীর রামচরিতে বারাহী কন্দের উল্লেখ আছে। এই বারাহী কন্দ হল উচ্চমানের আলু, রতিকান্ত্র ত্রিপাঠী জানাচ্ছেন "প্রাচীন বাংলার শিলা ও তাম্রলিপিতে সমাজ ও সংস্কৃতি" বইটিতে। আলু রুপান্তরির কান্ড।
সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-
ক
জলীয় বাষ্প
খ
নাইট্রোজেন
গ
কার্বন-ডাই-অক্সাইড
ঘ
অক্সিজেন
সঠিক উত্তর:
গ (কার্বন-ডাই-অক্সাইড)
ব্যাখ্যা:
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই - অক্সাইড । এ প্রক্রিয়ার উদ্ভিদ সূর্যালোকে তার কোষস্থা পানি , অন্যান্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে।
কোনটি উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে?
ক
জ্যান্থোফিল
খ
ক্রোমোপ্লাস্ট
গ
ক্লোরোফিল
ঘ
জাইলেম
সঠিক উত্তর:
গ (ক্লোরোফিল)
ব্যাখ্যা:
সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে আলো, ক্লোরোফিল, পানি ও কার্বন ডাই - অক্সাইড। পাতায় কে্লারোপ্লাস্টের সংখ্যা ও ক্লোরোফিলের পরিমাণের ওপর সালোক সংশ্লেষণ সরাসরি নির্ভরশীল।
গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে?
ক
অক্সিজেন
খ
নাইট্রোজেন
গ
কার্বন-ডাই-অক্সাইড
ঘ
হিলিয়াম
সঠিক উত্তর:
ক (অক্সিজেন)
ব্যাখ্যা:
গাছপালা বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে ----
ক
অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
খ
অধিক পরিমাণে কার্বন মনো অক্সাইড নির্গত হয়
গ
বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
ঘ
অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
সঠিক উত্তর:
ঘ (অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়)
ব্যাখ্যা:
রাতের বেলা উদ্ভিদের শ্বসনের পরিমাণ বেড়ে যায়। এ সময় উদ্ভিদ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে শারীরবৃত্তীয় বিক্রিয়া সম্পন্ন করে। তাই রাতের বেলা গাছের নিচে অক্সিজেনের ঘনত্ব অপেক্ষাকৃত কম থাকে। এজন্য রাতের বেলা গাছের নিচে ঘুমানো উচিত নয়। এতে শ্বাসকষ্ট হতে পারে।
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়----
ক
সবুজ আলোতে
খ
লাল আলোতে
গ
বেগুনী আলোতে
ঘ
নীল আলোতে
সঠিক উত্তর:
খ (লাল আলোতে)
ব্যাখ্যা:
বর্ণালীবিক্ষণ যন্ত্র (Spectroscope) এর সাহায্যে জানা গেছে যে, দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লাল আলোই সর্বাপেক্ষা কর্মক্ষম। নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম। বেগুনী আলোয় আরো কম সালোকসংশ্লেষণ হয়। সূর্যালোকে সবুজ আলো শোষিত না হওয়ার সবুজ আলোতে সালোকসংশ্লেষণ একেবারেই হয় না। সালোক সংশ্লেষণে বিভিন্ন আলোর কার্যকারিতা তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর অনেকাংশে নির্ভর করে।
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
ক
নাইট্রোজেনের
খ
ইউরিয়ার
গ
পটাসিয়ামের
ঘ
ফসফরাসের
সঠিক উত্তর:
ক (নাইট্রোজেনের)
ব্যাখ্যা:
উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান। এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে , ফসফরাসের (p) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে । আবার পটাসিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
ক
উষ্ণতা থেকে রক্ষার জন্য
খ
আলো থেকে রক্ষার জন্য
গ
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
ঘ
অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
সঠিক উত্তর:
ঘ (অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য)
ব্যাখ্যা:
শীতপ্রধান দেশ অত্যধিক ঠাণ্ডার কারণে গাছপালা জন্মাতে পারে না। তাই শীতপ্রধান দেশে অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্রিন হাউজে গাছ লাগানো হয়। গ্রিন হাউজ হচ্ছে কাচের তৈরি বিশেষ এক ধরনের ঘর। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের তৈরি গ্রিন হাউজটি বেশ গরম থাকে এবং এর ভিতরে লাগানো গাছপালাকে সব সময়ই প্রয়োজনীয় তাপমাত্রায় রাখে।
নিচের কোনটি একবীজ পত্রী?
ক
ছোলা
খ
মটর
গ
সীম
ঘ
ভুট্টা
সঠিক উত্তর:
ঘ (ভুট্টা)
ব্যাখ্যা:
মটর ( P. sativum ) একটি একবর্ষজীবী উদ্ভিদ। এটি বিশ্বের বিভিন্ন স্থানে শীত মৌসুমে চাষ করা হয়ে থাকে। গড়ে প্রতিটি মটরশুঁটির ওজন ০ . ১ হতে ০ . ৩৬ গ্রাম । মটর বীজকে সবজি হিসাবে তাজা , জমাটবাঁধা , অথবা ক্যানে ভর্তি করে পরে রান্নায় ব্যবহার করা হয়।
কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক
সুপারি
খ
গম
গ
ব্যাঙের ছাতা
ঘ
মরিচ
সঠিক উত্তর:
গ (ব্যাঙের ছাতা)
ব্যাখ্যা:
যে সব উদ্ভিদের ফুল ফল ও বীজ হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। এরা রেনু বা স্পোর এর মাধ্যমে বংশবিস্তার করে। যেমন – ব্যাঙের ছাতা , মার্সিলিয়া , টেরিস ( মস ফার্ন ), ড্রায়োপটেরিস ইত্যাদি।
রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ?
ক
প্রতিফলন
খ
বিকিরণ
গ
পরিচালন
ঘ
পরিবহণ
সঠিক উত্তর:
খ (বিকিরণ)
ব্যাখ্যা:
সূর্য হতে আলো বিকিরণের মাধ্যমে পৃথিবীতে এসে পৌছায়। যা আমাদের গায়ের উপর পরার ফলে আমাদের শরীর গরম হয়।
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়----
ক
মাটির ক্ষয় রোধের জন্য
খ
মাটির অম্লতা হ্রাসের জন্য
গ
মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
ঘ
মাটির অম্লতা বৃদ্ধির জন্য
সঠিক উত্তর:
খ (মাটির অম্লতা হ্রাসের জন্য)
ব্যাখ্যা:
মাটি অম্লধর্মী না ক্ষারধর্মী তা pH দ্বারা পরিমাপ করা হয়। মাটির pH ৭ হলে তা নিরপেক্ষ হয় । pH ৭ থেকে যত কমতে থাকে অম্লতা তত বৃদ্ধি পায় এবং ৯ থেকে বেশি হলে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয়।
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ----
ক
জাতীয় পাখির নাম
খ
উন্নত জাতের গমের নাম
গ
কৃষি যন্ত্রের নাম
ঘ
কৃষি সংস্থার নাম
সঠিক উত্তর:
খ (উন্নত জাতের গমের নাম)
ব্যাখ্যা:
বাংলাদেশে উৎপন্ন উন্নত জাতের গম হলো অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল ,বরকত, বলাকা সোনালিকা, জোপাটিকা , ইনিয়া - ৬৬ ইত্যাদি।
মাশরুম এক ধরনের --
ক
অপুষ্পক উদ্ভিদ
খ
ফাঙ্গাস
গ
অর্কিড
ঘ
পরজীবী উদ্ভিদ
সঠিক উত্তর:
খ (ফাঙ্গাস)
ব্যাখ্যা:
মাশরুম বা ব্যাঙের ছাতা এক ধরনের ফাঙ্গাস (Fungus)। Fungi কিংডমের Basidiomycetes শ্রেণি সাধারণভাবে মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত।
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ---
ক
ওডোমিটার
খ
ট্যাকোমিটার
গ
ক্রেসকোগ্রাফ
ঘ
ক্রনমিটার
সঠিক উত্তর:
গ (ক্রেসকোগ্রাফ)
ব্যাখ্যা:
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেসকো গ্রাফ ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। ক্রনমিটার সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)