পদার্থের গঠন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পদার্থের গঠন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 47 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
ক পরমাণু
খ অণু
গ প্রোটন
ঘ ইলেকট্রন
সঠিক উত্তর: ক (পরমাণু)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ পরমাণু হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু হল মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না। যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মূল কণিকা বলা হয়। যেমনঃ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
2
কে লৌহমানবী বলে পরিচিত?
ক ইন্দিরা গান্ধী
খ আংসান সুকী
গ মার্গারেট থ্যাচার
ঘ বেগম খালেদা জিয়া
সঠিক উত্তর: গ (মার্গারেট থ্যাচার)
ব্যাখ্যা:
মার্গারেট থ্যাচার কনজারভেটিভ পার্টি থেকে ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত একটানা তিন মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিকে তিনি অত্যন্ত কঠোর উন্নয়নমূলক নীতিমালা প্রয়োগ করেছিলেন, যা 'Thatcher Revolution ' নামে খ্যাত । তার এরুপ গঠনমূলক কাজের জন্য বিশ্বে তিনি ' Iron Lady' বা 'লৌহমানবী' বলে পরিচিত। মার্গারেট থ্যাচার ৮ এপ্রিল ২০১৩ মারা যান।
3
বহুরূপী মৌল কোনটি?
ক ক্যালসিয়াম
খ সোডিয়াম
গ অ্যালুমিনিয়াম
ঘ কার্বন
সঠিক উত্তর: ঘ (কার্বন)
ব্যাখ্যা:
প্রকৃতিতে কার্বনের দুইটি বহুরুপ রয়েছে। একটি হীরক এবং অন্যটি গ্রাফাইট।
4
পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
ক পেট্রোলিয়াম
খ অক্সিজেন
গ হাইড্রোজেন
ঘ ইউরেনিয়াম-২৩৫
সঠিক উত্তর: ঘ (ইউরেনিয়াম-২৩৫)
ব্যাখ্যা:
পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তা দুই ধরনের ইউরেনিয়াম আইসোটোপের সংমিশ্রণ। এদের মধ্যে ইউরেনিয়াম - ২৩৫ খুব গুরুত্বপূর্ণ।
5
কোনটি মৌলিক পদার্থ?
ক লোহা
খ পানি
গ ইস্পাত
ঘ ব্রোঞ্জ
সঠিক উত্তর: ক (লোহা)
ব্যাখ্যা:
যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রুপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন - সোনা, তামা, লোহা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। পক্ষান্তরে ,ব্রোঞ্জ (তামা,টিন) , পানি (হাইড্রোজেন + অক্সিজেন ), ইস্পাত (লোহা নির্দিষ্ট পরিমাণ কার্বন) হচ্ছে যৌগিক পদার্থ ।
6
বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?
ক লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
খ লাল আলোর উৎপাদন খরচ কম
গ লাল আলোর বিক্ষেপণ বেশি
ঘ লাল আলোর গতি কম
সঠিক উত্তর: ক (লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক)
ব্যাখ্যা:
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর।
7
পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
ক Pt
খ K
গ Po
ঘ Pa
সঠিক উত্তর: খ (K)
ব্যাখ্যা:
মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন - অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম ( Natrium, ল্যাটিন নাম) Na, পটাসিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
8
কোনটি মৌলিক কণিকা ?
ক অণু
খ প্রোটন
গ নিউট্রন
ঘ পরমাণু
সঠিক উত্তর: খ (প্রোটন)
ব্যাখ্যা:
যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। এরুপ তিনটি মৌলিক কণিকা হচ্ছে ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন। এ তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু সৃষ্টি করে। সুতরাং অপশন (গ) ও (ঘ) উভয়ই সঠিক।
9
মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না ?
ক মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
খ মৌলের একটি অণু
গ মৌলের পারমানিবিক ওজন
ঘ মৌলের একটি পরমাণু
সঠিক উত্তর: খ (মৌলের একটি অণু)
ব্যাখ্যা:
মৌলের অনু এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। এজন্য অনুকে প্রতীক দ্বারা প্রকাশ করা যায় না। অনুকে সংকেত দিয়ে প্রকাশ করা হয়।
10
নাইট্রিক এসিডে মৌলিক পদার্থ কোনটি?
ক হাইড্রোজেন
খ সোডিয়াম
গ নাইট্রোজেন
ঘ অক্সিজেন
সঠিক উত্তর: ক (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত , একটি সক্রিয় খনিজ এসিড । বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্ব প্রথম নাইট্রিক এসিড তৈরী করেন । নাইট্রোজেন অক্সাইডের (NO2) সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরী হয় । 3 NO2 + H2O → 2 HNO3 + NO
11
কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে--
ক তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা
খ তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
গ তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা
ঘ তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা
সঠিক উত্তর: খ (তার পরমাণুতে প্রোটনের সংখ্যা)
ব্যাখ্যা:
রসায়ন ও পদার্থ বিদ্যায় কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন - এর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা অনন্যভাবে একটি মৌলিক পদার্থকে চিহ্নিত করে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সমান থাকে। প্রোটনের ভর ও নিউট্রনের ভর প্রায় সমান বলে তাদের সমষ্টি অর্থাৎ পরমাণুর ভর সংখ্যাকেই পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। ভর সংখ্যা হল নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা যাকে A দিয়ে প্রকাশ করা হয় ।
12
খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি?
ক NaOH
খ NaCI2
গ KCI
ঘ NaCI
সঠিক উত্তর: ঘ (NaCI)
ব্যাখ্যা:
খাবার লবনের সাধারণ সংকেত NaCl
13
কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি ?
ক ৫ টি
খ ১৬ টি
গ ২০ টি
ঘ ১১ টি
সঠিক উত্তর: গ (২০ টি)
ব্যাখ্যা:
প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ ৯৮ টি । কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা ২০টি । মোট, ১১৮টি
14
কোন মৌলে নিউট্রন নেই?
ক লিথিয়াম
খ হাইড্রোজেন
গ হিলিয়াম
ঘ অক্সিজেন
সঠিক উত্তর: খ (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি। যথা - ইলেকট্রন, প্রোটিন ও নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। অক্সিজেনে ৮টি লিথিয়ামে ৪ টি ও হিলিয়ামে ২টি নিউট্রন বিদ্যমান।
15
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
ক ৩টি
খ ৫টি
গ ৪টি
ঘ ২টি
সঠিক উত্তর: ক (৩টি)
ব্যাখ্যা:
আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সেই রঙগুলোর প্রতিটি তিনটি মৌলিক রং দ্বারা সৃষ্ট। রং তিনটি হচ্ছে লাল, নীল ও সবুজ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)