পদার্থের গঠন
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পদার্থের গঠন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 47 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 4রঙ্গিন টেলিভিশনে মৌলিক কি কি রং ব্যবহৃত হয়?
ক
সাদা, লাল ও কাল
খ
লাল, নীল ও সবুজ
গ
লাল, নীল ও কমলা
ঘ
সাদা, লাল ও নীল
সঠিক উত্তর:
খ (লাল, নীল ও সবুজ)
ব্যাখ্যা:
রঙিন টেলিভিশনে মৌলিক রং গুলো হলো লাল, নীল ও সবুজ।
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
ক
সোডিয়াম
খ
মলিবডেনাম
গ
রুবিয়াম
ঘ
সেলিনিয়াম
সঠিক উত্তর:
ঘ (সেলিনিয়াম)
ব্যাখ্যা:
সেলেনিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক Se এবং পারমাণবিক সংখ্যা ৩৪। এটি পর্যায় সারণীতে সালফার এবং টেলুরিয়াম উপাদান গুলোর মধ্যে থাকা একটি অধাতু। ফটোস্ট্যাট মেশিনে সেলেনিয়াম ব্যবহার করা হয়।
IIA উপশ্রেণী মৌলসমূহের হাইড্রক্সাইডসমূহ কেমন?
ক
অম্লধর্মী
খ
নিরপেক্ষ
গ
উভয়ধর্মী
ঘ
ক্ষারধর্মী
সঠিক উত্তর:
ঘ (ক্ষারধর্মী)
ব্যাখ্যা:
IIA গ্রুপের হাড্রক্সিল সমূহ জলীয় দ্রবণে (OH - ) আয়ন দেয় তাই ক্ষারধর্মী।
কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
ক
Al
খ
In
গ
Si
ঘ
Ga
সঠিক উত্তর:
গ (Si)
ব্যাখ্যা:
একই মৌলের পরমানু সমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে ক্যাটেনেশন বলা হয়। কার্বন ব্যতিত সিলিকনে ক্যাটেনেশন দেখা যায়।
হীরক কোন মৌলের একটি বিশেষ রুপ?
ক
স্বর্ণ
খ
কার্বন
গ
প্লাটিনাম
ঘ
সিলিকন
সঠিক উত্তর:
খ (কার্বন)
ব্যাখ্যা:
হীরক বা হীরা হলো সর্বাপেক্ষা মূলবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়। এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র।
যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-
ক
ক্ষার
খ
অম্ল
গ
কোনোটিই নয়
ঘ
ক্ষারক
সঠিক উত্তর:
খ (অম্ল)
ব্যাখ্যা:
কোন যোগের জলীয় দ্রবণ, নীল লিটমাসকে লাল করলে, সেটি অম্ল। আর লাল লিটমাস কে নীল করলে হবে, ক্ষার।
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো---
ক
স্বাধীনতা
খ
জনকল্যাণ
গ
কর্মদক্ষতা
ঘ
ক্ষমতা
সঠিক উত্তর:
খ (জনকল্যাণ)
ব্যাখ্যা:
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো - - - জনকল্যাণ । একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ - ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ ।
নিচের কোন যৌগটি ভিটামিন সি?
ক
সাইট্রিক এসিড
খ
অ্যাসিটিক এসিড
গ
অক্সালিক এসিড
ঘ
অ্যাসকরবিক এসিড
সঠিক উত্তর:
ঘ (অ্যাসকরবিক এসিড)
ব্যাখ্যা:
ভিটামিন সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি, শিশুদের মাড়ি ফুলে যাওয়া, দেহের ওজন হ্রাস চামড়া শক্ত হওয়া, রক্তশূন্যতা ইত্যাদি রোগ হয়। গরুর দুধ, মাছ ও মাংস, কমলা লেবু, বাতাবি লেবু, পাতিলেবু, আনারস, আম, জাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।
মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি?
ক
কোষ
খ
মাইটোকন্ড্রিয়া
গ
নিউক্লিওলাস
ঘ
নিউক্লিয়াস
সঠিক উত্তর:
ক (কোষ)
ব্যাখ্যা:
অ্যামিবারবমত এককোষী জীব তাদের একটি কোষ দিয়েই যাবতীয় কার্য সম্পন্ন করে। অতি অণুবীক্ষণিক অণুজীবের মধ্যে ভাইরাস অকোষীয়। এছাড়া বহুকোষী সকল প্রাণী ও উদ্ভিদের গঠন কার্যকরী একক কোষ।
পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি?
ক
হাইড্রোজেন সালফাইড
খ
ক্যালসিয়াম সালফাইড
গ
আয়রন সালফাইড
ঘ
কার্বন-ডাই-সালফাইড
সঠিক উত্তর:
ক (হাইড্রোজেন সালফাইড)
ব্যাখ্যা:
হাইড্রোজেন সালফাইড একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত H2S। এটি বর্ণহীন, পঁচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য এবং বিষ্ফোরক পদার্থ।
কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক
আর্গন
খ
জেনন
গ
নিয়ন
ঘ
র্যাডন
সঠিক উত্তর:
ঘ (র্যাডন)
ব্যাখ্যা:
র্যাডন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী। মৌলিক গ্যাস নিয়ন(Ne), আর্গন (Ar), জেনন (Xe) ও রেডনের (Rn) ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 20.179, 39.748, 131.3 ও 222 । যেহেতু মৌলক গ্যাস গুলোর মধ্যে রেডনের ভর সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং রেডনই হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস।
নিচের কোনটি মৌল নয়, আবার যৌগও নয়?
ক
গোল্ড
খ
বায়ু
গ
শর্করা
ঘ
নিকেল
সঠিক উত্তর:
খ (বায়ু)
ব্যাখ্যা:
বায়ু মৌল নয়, আবার যৌগও নয়। শর্করাতে র্কাবন, হাইড্রোজেন ও অক্রিজেন নামক তিনটি মৌলিক পদার্থ থাকার কারনে শর্করা একটি যৌগ পদার্থ। অপরদিকে গোল্ড ও নিকেল উভয়ই মৌলিক পদার্থ। আবার বায়ুর মধ্যে বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। এজন্য বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় ।
মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি ?
ক
নিউক্লিয়াস
খ
নিউক্লিওলাস
গ
কোষ
ঘ
মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর:
গ (কোষ)
লাফিং গ্যাসের সংকেত কোনটি?
ক
N2O5
খ
N2O
গ
Cu2
ঘ
N2O3
সঠিক উত্তর:
খ (N2O)
ব্যাখ্যা:
নাইট্রাস অক্সাইড, সাধারণত ভাবে লাফিং গ্যাস, নাইট্রাস, নাইট্রো,বা NOS নামে পরিচিত। এটি একটি রাসায়নিক যৌগ যার সংকেত N2O। এটি নাইট্রোজেনের একটি অক্সাইড। কক্ষ তাপমাত্রায় বর্ণহীন, অদাহ্য, মিষ্টি গন্ধ এবং স্বাদ রয়েছে।
কোনটি মৌলিক কণিকা নয়
ক
নিউট্রন
খ
হাইড্রোজেন পরমাণু
গ
ইলেকট্রন
ঘ
প্রোটন
সঠিক উত্তর:
খ (হাইড্রোজেন পরমাণু)
ব্যাখ্যা:
কণা পদার্থবিঞ্জানে মৌলিক কণা বা প্রাথমিক কণা হল সেসব কণা, যাদের ক্ষুদ্রতর কন ভিত্তি বা গাঠনিক একক নেই অর্থাৎ এরা অন্য কোনো ক্ষুদ্রতর কণার সন্নিবেশে গঠিত হয়নি। কোয়ার্ক, লেপটন, গেজ বোসন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, মেসন ইত্যাদি মৌলিক কণিকা।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)