পৌষ্টিকতন্ত্র ও রেচনতন্ত্র
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পৌষ্টিকতন্ত্র ও রেচনতন্ত্র MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 48 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 4খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
ক
পিত্তথলি
খ
যকৃত
গ
ডিওডেনাম
ঘ
অগ্ন্যাশয়
সঠিক উত্তর:
ঘ (অগ্ন্যাশয়)
ব্যাখ্যা:
ব্যাঙ মাংসাশী প্রাণী। আঠালো জিহ্বা ব্যবহার করে সে খাবার সংগ্রহ করে। গৃহীত খাদ্য মুখবিবর হয়ে পাকস্থলী, পাকস্থলী থেকে অন্ত্রে গমন করে। খাদ্য পরিপাকের সময় অগ্ন্যাশয় থেকে ট্রিপসিনোজেন নিঃসৃত হয়।
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
ক
৩টি
খ
৯টি
গ
১৬টি
ঘ
৬টি
সঠিক উত্তর:
খ (৯টি)
ব্যাখ্যা:
গাছ যে সকল খাদ্য উপাদান গ্রহন করে তারমধ্যে ১৬ টি উপাদানকে অত্যাবশ্যকীয় মনে করা হয়। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতিত অন্যান্য ১৩ টি উপাদান গাছ মাটি হতে সংগ্রহ করে থাকে এবং এই ১৩ টি উপাদান কে বলা হয় খনিজ পুষ্টি (Mineral Nutrients)। গাছ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করে থাকে বাতাস এবং পানি হতে। গাছের পুষ্টি গ্রহনের পরিমাণের উপরে নির্ভর করে এ সকল পুষ্টি উপাদান কে মোট ২ ভাগে ভাগ করা যায়। (১) মূখ্য উপাদান (Macro nutrient) - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম ও সালফার, (২) গৌন উপাদান (Micro nutrient) - আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
ক
ফোলিক এসিড
খ
পেনিসিলিন
গ
ইনসুলিন
ঘ
এমিনো এসিড
সঠিক উত্তর:
গ (ইনসুলিন)
ব্যাখ্যা:
অগ্নাশয় থেকে নির্গত ইনসুলিন চিনির বিপাক নিয়ন্ত্রণ করে। পেনিসিলিন একপ্রকার এন্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া সংক্রমনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
দুধের রঙ সাদা হয় কেন?
ক
শর্করার জন্য
খ
চর্বির জন্য
গ
কোনোটিই নয়
ঘ
প্রোটিনের জন্য
সঠিক উত্তর:
ঘ (প্রোটিনের জন্য)
ব্যাখ্যা:
প্রোটিনের জন্য দুধের রঙ সাদা হয় । দুধের রং সাদা হয় এক ধরনের ক্যাসিনের জন্য। আর ক্যাসিন হলো এক ধরনের প্রোটিন । দুধ সাদা হওয়ার আরোও অবদান রাখে ক্রিম ।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
ক
অ্যাডরেনালিন
খ
গ্লুকাগন
গ
ইনসুলিন
ঘ
থাইরক্সিন
সঠিক উত্তর:
ক (অ্যাডরেনালিন)
ব্যাখ্যা:
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে ? উত্তর :অ্যাডরেনালিন ব্যাখ্যা : থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় । ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে ।
পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড ?
ক
কার্বনিক এসিড
খ
পারক্লোরিক এসিড
গ
হাইড্রোক্লোরিক এসিড
ঘ
সাইট্রিক এসিড
সঠিক উত্তর:
গ (হাইড্রোক্লোরিক এসিড)
ব্যাখ্যা:
পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলিতর খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এছাড়াও পেপসিনের কাজের জন্য অম্লীয় পরিবেশ তৈরী করার মাধ্যমে পরিপাকে অংশগ্রহণ করে।
দুধকে টক করে নিচের কোনটি?
ক
ভাইরাস
খ
ফাংগাস
গ
প্রোটেজোয়া
ঘ
ব্যাক্টেরিয়া
সঠিক উত্তর:
ঘ (ব্যাক্টেরিয়া)
ব্যাখ্যা:
দুধকে টক করে হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সংগঠিত নিউক্লিয়াসবিহীন এককোষী, আণুবীক্ষণিক একদল অণুজীব। এরা নানা ধরনের আকৃতিবিশিষ্ট; কতক গোলাকার, বেলনাকার অথবা সর্পিল আকৃতির।
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?
ক
এনড্রোজেন
খ
ইনসুলিন
গ
থাইরক্সিন
ঘ
এস্ট্রোজেন
সঠিক উত্তর:
খ (ইনসুলিন)
ব্যাখ্যা:
বহুমূত্র রোগে ইনসুলিন হরমোন দরকার হয়। ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স - এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়?
ক
থাইরেক্সিন
খ
গ্রোথ হরমন
গ
প্যারাথায়রয়েড হরমন
ঘ
গ্লুকাগন
সঠিক উত্তর:
গ (প্যারাথায়রয়েড হরমন)
ব্যাখ্যা:
কোনো জীবের কোষে বা কোষ সমষ্টির প্রয়োগগত দিক থেকে ব্যবহার উপযোগী কার্যকারিতা সম্পন্ন সকল জীব শক্তির সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত প্রয়োগের দ্বারা জীবের সার্বিক উন্নয়নকে জীব প্রকৌশল বা বায়োটেকনোলজি বলা হয়। থাইরক্সিন দেহের বিপাকে সহায়তা করে। গ্রোথ হরমোন দেহের বৃদ্ধিতে এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে?
ক
অ্যাডরিনালিন
খ
গ্লুকাগন
গ
ইনসুলিন
ঘ
থাইরক্সিন
সঠিক উত্তর:
ক (অ্যাডরিনালিন)
ব্যাখ্যা:
গ্লুকানন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। অ্যাডারিনালের ফলে ভয় পেলে লোম খাড়া হয়।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
ক
অ্যডরেনালিন
খ
গ্লুকাগন
গ
ইনসুলিন
ঘ
থাইরক্সিন
সঠিক উত্তর:
ক (অ্যডরেনালিন)
ব্যাখ্যা:
আমরা যখন ভয় পাই তখন আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এবং সারা গা শিরশির করে। এর কারণ অ্যাডরিনালিন হরমোন। এই হরমোনের কারণে আমাদের সারা শরীর শীতল হয়ে যায় এবং আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়।
সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি?
ক
অ্যাডরিনালিন
খ
এসট্রোজেন
গ
পেপসিন
ঘ
থাইরোক্সিন
সঠিক উত্তর:
ক (অ্যাডরিনালিন)
ব্যাখ্যা:
অ‍্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোন কে আপৎকালীন হরমোন বলে। জরুরি অবস্থায় এই হরমোন ক্ষরিত হয় এবং সংকটকালে মোকাবিলার জন্য দেহকে প্রস্তুত করে তোলে এইভাবে: এটি হৃদস্পন্দনের হার, হৃদ্ - উৎপাদ বৃদ্ধি করে। সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পায়। করোনারি রক্তবাহ ও কঙ্কাল পেশিতে সরবরাহকারী রক্তবাহ ছাড়া দেহের প্রায় সব রক্তবাহের সংকোচন ঘটায়। কঙ্কাল পেশির উত্তেজনা ও সংকোচনশীলতা বৃদ্ধি করে।
প্রোটিন পরিপাক শুরু হয়__
ক
মুখে
খ
ডিওডেনাম
গ
ক্ষুদ্রান্ত্রে
ঘ
পাকস্থলীতে
সঠিক উত্তর:
ক (মুখে)
ব্যাখ্যা:
যে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় ভেঙে জীব দেহের বিপাকক্রিয়ার ব্যবহারযোগ্য সরল, দ্রবনীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে পরিপাক বলে। আমিষ খাদ্য মানুষের মুখের মধ্যে প্রবেশ করে মানুষের পাচনতন্ত্রের মধ্যে এবং মুখবিবরে যান্ত্রিক পরিপাক শুরু হয় মুখবিবরে থাকা লালাগ্রন্থির লালার দ্বারা।
the organisms causing food poisoning are all except _
ক
Staphyllococcus aureus
খ
Salmonella typhimurium
গ
Clostridium botulinum
ঘ
Streptococcus pyogenes
সঠিক উত্তর:
ঘ (Streptococcus pyogenes)
যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো_
ক
Glucagon
খ
Insulin
গ
Prolactin
ঘ
Thyroxin
সঠিক উত্তর:
খ (Insulin)
ব্যাখ্যা:
ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স - এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)