শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্র

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্র MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 97 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -------
ক চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
খ এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
গ ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
ঘ এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
সঠিক উত্তর: ক (চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়)
ব্যাখ্যা:
আমাদের দেশের মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে যে চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয় প্রকৃতপক্ষে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ দেখা দেয়। এর ফলে মানবেদেহের কিডনি বিনিষ্ট হতে পারে।
2
নিম্নের কোনটি মশাবাহিত রোগ?
ক ডাইরিয়া
খ ডেঙ্গু
গ সবগুলো
ঘ বসন্ত
সঠিক উত্তর: খ (ডেঙ্গু)
ব্যাখ্যা:
বাহক মশা - এডিস ইজিপটি
3
গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
ক ভিটামিন
খ ক্যালসিয়াম
গ পটাশিয়াম
ঘ আয়োডিন
সঠিক উত্তর: ঘ (আয়োডিন)
ব্যাখ্যা:
গলার সামনের দিকে থাকা থাইরয়েড গ্লান্ড ফুলে যাওয়াকে গলগন্ড বলে । খাদ্যে আয়োডিনের অভাব গলগন্ডএর একটি অন্যতম কারণ । কোন কারণে গলায় রেডিয়েশন দেওয়া হলে পরবর্তী থাইরয়েড গ্লান্ডের ক্যান্সার ( ক্যান্সার ) হওয়ার সম্ভাবনা থাকে ।
4
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের ------
ক এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
খ এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
গ এক-চতুর্থাংশ বেড়ে গেলে
ঘ অর্ধেক ধ্বংস হয়ে গেলে
সঠিক উত্তর: ক (এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে)
ব্যাখ্যা:
মানুষের মস্তিষ্ক' Cerebrum ' 'Cerebellum' এবং 'Brain stem' নিয়ে গঠিত এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদন করে। স্নায়ু কোষের মাধ্যমেই মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে ও উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যথাস্থানে পৌঁছানোর ধ্বংস হয়ে গেলে এর ক্ষতমা ক্ষয় পেতে থাকে।
5
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
ক নেফ্রোন
খ থাইমাস
গ মাস্ট সেল
ঘ নিউরন
সঠিক উত্তর: ঘ (নিউরন)
ব্যাখ্যা:
প্রতিটি কিডনি অনেকগুলো ক্ষুদ্র কার্যকরী এককের সমন্বয়ে গঠিত, যা নেফ্রোন নামে পরিচিত। নিউরন হলো স্নায়ুতন্ত্রের কার্যকরী উপাদান , যা দিয়ে নার্ভ বা স্নায়ু গঠিত।
6
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়?
ক ম্যালেরিয়া
খ গোদ
গ যহ্মা
ঘ ডেঙ্গু
সঠিক উত্তর: খ (গোদ)
ব্যাখ্যা:
কিউল্যাক্স মশা - ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ায়। অ্যানোফিলিস মশা- ম্যালেরিয়ার জীবানু বহন করে। এডিস মশা - ডেঙ্গু জ্বর/ পীত জ্বর।
7
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের -------
ক ফুসফুস
খ কিডনি
গ প্লীহা
ঘ যকৃত
সঠিক উত্তর: ক (ফুসফুস)
ব্যাখ্যা:
নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এ রোগ ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়।
8
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো -----
ক এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে।
খ এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়।
গ ইনসুলিনের অভাবে এ রোগ হয়।
ঘ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
সঠিক উত্তর: ঘ (চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।)
ব্যাখ্যা:
ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা অতিরিক্ত মেদ এ রোগের অন্যতম কারণ ; উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব ; কিডনি বা বৃক্কের অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; বিনা দুর্ঘটনায় অঙ্গচ্ছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস।
9
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল -----
ক এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
খ এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ ইনসুলিনের অভাবে এ রোগ হয়
ঘ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
সঠিক উত্তর: ঘ (চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়)
ব্যাখ্যা:
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই।
10
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
ক অড়হর
খ খেসারী
গ মটর
ঘ ছোলা
সঠিক উত্তর: খ (খেসারী)
ব্যাখ্যা:
ল্যাথারিজম একটি পায়ের রোগ । এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রোগের জন্য দায়ী।
11
মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
ক স্নায়ুতন্ত্রের
খ পরিপাকতন্ত্রের
গ শ্বাসতন্ত্রের
ঘ রেচনতন্ত্রের
সঠিক উত্তর: ক (স্নায়ুতন্ত্রের)
ব্যাখ্যা:
মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ। স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। অন্যদিকে রেচনতন্ত্রের সাহায্যে রেচন কাজ সম্পন্ন হয় । পরিপাকতন্ত্রের সাহায্যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং শ্বাসতন্ত্রের সাহায্যে শ্বাস - প্রশ্বাসের কাজ সম্পন্ন হয়।
12
থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
ক গ্লসাইটিস
খ স্টোমাটাইটিস
গ বেরিবেরি
ঘ পারনিসিয়াস অ্যানিমিয়া
সঠিক উত্তর: গ (বেরিবেরি)
ব্যাখ্যা:
ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসান, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন, হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ও বি১২ (সায়ানো কোবালামিন) - এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
13
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে, তাকে বলা হয়-
ক কার্ডিয়াক এরেষ্ট
খ হার্ট এটাক
গ স্ট্রোক
ঘ হার্ট ফেইলিউর
সঠিক উত্তর: গ (স্ট্রোক)
ব্যাখ্যা:
মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে আক্রান্ত অংশের কোষ নষ্ট হওয়াকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে আখ্যায়িত করা হয়। বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর চতুর্থ কারণ হিসেবে গণ্য হয়ে থাকে । মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক অক্ষমতা দেখা দেয়। যেগুলোকে স্ট্রোকের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন : প্যারালাইসিস , পা , হাত , মুখ অথবা শরীরের ডান বা বাম অংশ অবস হয়ে যাওয়া। কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হওয়া , বিভ্রান্তিকর অবস্থায় পতিত হওয়া , কথা জড়িয়ে আসা , একটা চোখে অথবা উভয় চোখে দেখতে সমস্যা হওয়া , অথবা ঝাপসা দেখা , চলাফেরা করতে না পারা , চলাফেরায় ভারসাম্য নষ্ট হওয়া , বিভিন্ন অঙ্গের কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেওয়া , হঠাৎ তীব্র মাথাব্যথা দেখা দেওয়া ।
14
কোনটি হৃদরোগের কারণ?
ক পরিমিত ঘুম
খ সুষম খাদ্য গ্রহণ
গ রক্তপাত
ঘ ধূমপান
সঠিক উত্তর: ঘ (ধূমপান)
ব্যাখ্যা:
হৃদরোগ বলতে সাধারনভাবে হৃৎপিন্ড , রক্তবাহী ধমনী ও শিরা , মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায় । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে । মহিলাদের চেয়ে পুরুষেরা হৃদরোগে বেশি আক্রান্ত হয় । তবে মেনোপজের পরে মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় । বাবা - মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে । এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস । উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর । অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর । রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর ।
15
সাধারণত রোগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী-
ক Ulnar artery
খ Iliac artery
গ External carotid artery
ঘ Radial artery
সঠিক উত্তর: খ (Iliac artery)
ব্যাখ্যা:
পালস দেখে হৃৎপিণ্ড এর গতি নির্ণয় করা যায়। আমরা সাধারণত কবজির কাছে রেডিয়াল ধমনীতে পালস অনুভব করি। পালস অনুভবের সময় হাতের তিন আঙ্গুল ব্যবহার করা হয়। তর্জনীর মাধ্যমে প্রেশার এডজাষ্ট করা হয়। মধ্যম আঙ্গুল দিয়ে পালস এর ঢেউ অর্থাৎ ধমনী গাত্র প্রসারণ অনুভব করা হয় । অঙ্গুরীয় আঙ্গুল দিয়ে কোলেটারেল (আলনার ধমনী থেকে আগত রক্ত) রক্ত সঞ্চালন বন্ধ করা হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)