স্থির ও চল তড়িৎ

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - স্থির ও চল তড়িৎ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 48 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
একটি মোটা তারের রোধ চিকন তারের রোধের তুলনায়-
ক বেশি
খ কম
গ সমান
ঘ দ্বিগুন
সঠিক উত্তর: খ (কম)
ব্যাখ্যা:
পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।মোটা তারের রোধ কম। কারণ রোধ প্রস্তচ্ছেদের ব্যস্তানুপাতিক ও দৈর্ঘের সমানুপাতিক।
2
ওহমের সূত্র প্রযোয্য হওয়ার জন্য--
ক উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিৎ
খ উষ্ণতা কমানো উচিৎ
গ উষ্ণতা বৃদ্ধি করা উচিৎ
ঘ কোনটিই সত্য নয়
সঠিক উত্তর: ক (উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিৎ)
ব্যাখ্যা:
ওমের সূত্র: স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক । এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক । ব্যাখ্যা: কোন পরিবাহীর মধ্যদিয়ে যদি I amp কারেন্ট প্রবাহিত হয় , উক্ত পরিবাহীর দুপ্রান্তের বিভব পার্থক্য (ভোল্টেজ) V volts হলে এবং রেজিস্ট্যান্স R ohm হলে ওহমের সূত্রানুসারে, I=V/R অর্থ্যাৎ V=IR
3
বাংলাদেশে তড়িৎ -এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
ক প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
খ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
গ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
ঘ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
সঠিক উত্তর: খ (প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়)
4
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্নয়ের যন্ত্র হলো-
ক অ্যামিটার
খ অনুবীক্ষন যন্ত্র
গ ভোল্টমিটার
ঘ তড়িৎবীক্ষন যন্ত্র
সঠিক উত্তর: ঘ (তড়িৎবীক্ষন যন্ত্র)
ব্যাখ্যা:
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। এই যন্ত্রে একটি পিতল বা অন্য কোন ধাতব দণ্ড R এর উপর একটি ধাতব চাকতি বা গোলক যুক্ত থাকে। দন্ডটির নিচের দিকে দুটি সোনার/ অ্যালুমিনিয়াম বা অন্য কোন ধাতব পদার্থের পাতলা পাতযুক্ত করা হয়।
5
৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে ৩০ দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে?
ক ৬ ইউনিট
খ ৭ ইউনিট
গ ৮ ইউনিট
ঘ ৯ ইউনিট
সঠিক উত্তর: ঘ (৯ ইউনিট)
ব্যাখ্যা:
৬০ ওয়াটের একটি বাল্ব (P = ৬০W) প্রতিদিন ৫ ঘণ্টা করে ৩০ দিন (t=30 x 5 hour) জ্বললে তড়িৎ শক্তি ব্যয় হবে- আমরা জানি, ব্যয়িত শক্তি = (P x t) / ১০০০ ইউনিট = ৬০x(৩০ x ৫) / ১০০০ ইউনিট = ৯ ইউনিট.
6
নিচের কোনটি প্লাজমা তৈরির প্রক্রিয়া বা উপায় নয়?
ক শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়ােগ করে
খ নিওন লাইটের উজ্জ্বল বিজ্ঞাপন
গ প্রচণ্ড তাপ প্রদান
ঘ বৃষ্টিপাতের মাধ্যমে
সঠিক উত্তর: ঘ (বৃষ্টিপাতের মাধ্যমে)
ব্যাখ্যা:
প্লাজমা তৈরির উপায়: প্রচণ্ড তাপ দিয়ে গ্যাসকে প্লাজমা করা যায়। শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়ােগ করেও প্লাজমা করা যায়। টিউবলাইটের ভেতর প্লাজমা তৈরি হয়। নিওন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায় সেগুলাের ভেতরে প্লাজমা তৈরি হয় বজ্রপাত হলে যে বিজলির আলাে দেখা যায় সেটিও প্লাজমা আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থ সেটিও প্লাজমা অবস্থায় আছে। (উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান)
7
ইলেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় কেন?
ক চল বিদ্যুৎ পরীক্ষার জন্য
খ ভোল্টেজ পরীক্ষার জন্য
গ রোধ পরীক্ষার জন্য
ঘ স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য
সঠিক উত্তর: ঘ (স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য)
ব্যাখ্যা:
স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য ইলেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। এখানে চার্জের অস্তিত্ব বােঝার জন্য রয়েছে খুবই হালকা সােনা, অ্যালুমিনিয়াম বা অন্য কোনাে ধাতুর দুটি পাত। উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান
8
আলফা কণা আসলে একটি _____
ক হিলিয়াম নিউক্লিয়াস
খ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ
গ হাইড্রোজেন কণা
ঘ ইলেকট্রন
সঠিক উত্তর: ক (হিলিয়াম নিউক্লিয়াস)
ব্যাখ্যা:
আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটি হিলিয়াম নিউক্লিয়াস। একটি হিলিয়াম নিউক্লিয়াসে থাকে দুটো প্রােটন এবং দুটো নিউট্রন, কাজেই এটি একটি চার্জযুক্ত কণা। সে কারণে বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে এর গতিপথকে প্রভাবিত করা যায়। বাতাসে আলফা কণার গতিপথ হয় সরলরেখার মতাে, এটা সােজা এগিয়ে যায়। তবে আলফা কণা যেহেতু হিলিয়ামের নিউক্লিয়াস তাই এটা পদার্থের ভেতর দিয়ে বেশি দূর যেতে পারে না। জিংক সালফাইড পর্দায় এটি প্রতিপ্রভা সৃষ্টি করে। উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান
9
একটি বাল্বে ''60 W- 220 V'' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ( Ohm)?
ক 16.36
খ 160
গ 280
ঘ 806.67
সঠিক উত্তর: ঘ (806.67)
ব্যাখ্যা:
R = V2/P = (220)2/60 = 806.67
10
যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি ?
ক ট্রান্সফর্মার
খ মোটর
গ জেনারেটর
ঘ ডায়নামো
সঠিক উত্তর: ক (ট্রান্সফর্মার)
11
নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ?
ক ট্রানজিষ্টর
খ ডায়োড
গ অ্যাম্পলিফায়ার
ঘ ট্রান্সফর্মার
সঠিক উত্তর: ঘ (ট্রান্সফর্মার)
ব্যাখ্যা:
একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুন্ডলীর ভেতর ভোল্টজ এবং বিদ্যুৎ সৃষ্টি করাকে তাড়িতচৌম্বক আবেশ বলে। জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদিতে এটি ব্যবহার করা হয়।
12
কমুটেটর থাকে --
ক ডিসি জেনারেটরে
খ এসি জেনারেটরে
গ ট্রান্সফর্মারে
ঘ সিনক্রোনাস মোটরে
সঠিক উত্তর: ক (ডিসি জেনারেটরে)
13
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলে --
ক ট্রান্সফরমার
খ বৈদ্যুতিক মোটর
গ ডায়নামো
ঘ সবকয়টি
সঠিক উত্তর: গ (ডায়নামো)
ব্যাখ্যা:
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।
14
যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলে -
ক ট্রান্সফর্মার
খ মোটর
গ ট্রানজিষ্টর
ঘ অলটারনেটর
সঠিক উত্তর: খ (মোটর)
15
বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা -
ক তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করে
খ বিদ্যুৎশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
গ বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করে
ঘ তাপশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
সঠিক উত্তর: গ (বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করে)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)