পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। পরিবার কল্যাণ পরিদর্শিকা 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। পরিবার কল্যাণ পরিদর্শিকা 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 67 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক মহাজন
খ প্রতিঘাত
গ গ্রহীতা
ঘ পাইকারি
সঠিক উত্তর: ক (মহাজন)
ব্যাখ্যা:
খাতক - দেনাদার, ঋণী। মহাজন - ঋণদাতা।
2
'পৃথিবীর' প্রতিশব্দ কোনটি?
ক বসুমতি
খ মনোহর
গ জলধি
ঘ পতি
সঠিক উত্তর: ক (বসুমতি)
ব্যাখ্যা:
পৃথিবী, পৃথ্বী ভূ, ভূমন্ডল, মহী, মেদিনী, ধরা, ধরিত্রী, ধরণী, বসুমতী, বসুন্ধরা, বসুধা, ক্ষিতি, জগৎ, মহৎ
3
‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?
ক অত্যন্ত গরিব
খ খুব অলস
গ চাটুকার
ঘ সামান্য ব্যক্তি
সঠিক উত্তর: ক (অত্যন্ত গরিব)
ব্যাখ্যা:
ছা-পোষা বাগধারার অর্থ হলো অত্যন্ত গরিব ব্যক্তি , সামান্য ব্যক্তি,খুব অলস বা চাটুকার ব্যক্তি
4
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। ‘তখনকার’ শব্দটি কোন কারক?
ক অপাদান কারক
খ কর্তা কারক
গ সম্বন্ধ কারক
ঘ করণ কারক
সঠিক উত্তর: গ (সম্বন্ধ কারক)
ব্যাখ্যা:
এই কারকে র, এর, কার, কের বিভক্তি যুক্ত থাকে।
5
যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে ?
ক সরল
খ জটিল
গ অধীন
ঘ যৌগিক
সঠিক উত্তর: ক (সরল)
6
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
ক বাক্য
খ উদ্দেশ্য
গ বিধেয়
ঘ বাক্যাংশ
সঠিক উত্তর: ক (বাক্য)
7
নিত্য অতীতকালের উদাহরণ কোনটি ?
ক তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
খ আমরা রংপুর যাব
গ ভালোভাবে পৌঁছে যেও
ঘ তারা মাঠে খেলছিল
সঠিক উত্তর: ক (তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো)
8
নিচের কোনটি একবচন?
ক আমি
খ মাঝিরা
গ কলমগুলো
ঘ বইগুলি
সঠিক উত্তর: ক (আমি)
ব্যাখ্যা:
আমি – একজন ব্যক্তি বইগুলি – একের অধিক বই মাঝিরা – একের অধিক মাঝি কলমগুলো – একের অধিক কলম
9
কোনটি নির্দেশক নয়?
ক -টা
খ -খানা
গ -জন
ঘ -তম
সঠিক উত্তর: ঘ (-তম)
ব্যাখ্যা:
টা, খানা, জন হলো পদাশ্রিত নির্দেশক। তম দিয়ে বচন বুঝানো হয়। সুতরাং B.(তম)নির্দেশক নয়
10
যোজক কাকে বলে ?
ক পদ
খ বাক্য
গ সবগুলো
ঘ বর্গ
সঠিক উত্তর: গ (সবগুলো)
ব্যাখ্যা:
যোজক: যেসব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তগর্ত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে যোজক বলে। যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প বা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পকির্ত করা। যেমন: এতগুলো বই আর খাতা ওই ব্যাগে ধরবে?
11
অনুসর্গকে কতভাগে ভাগ করা যায় ?
ক দুই
খ চার
গ পাঁচ
ঘ তিন
সঠিক উত্তর: ঘ (তিন)
ব্যাখ্যা:
অনুসর্গ: যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মত কাজ করে বা কারক সম্বন্ধ নির্ণয় করে সেই সব অব্যয় গুলোকেই বলা হয় অনুসর্গ। অনুসর্গ এর একটি নিজস্ব অর্থ আছে। বিভক্তির মত কারক-সম্বন্ধে নির্দেশ না করলে তাকে অনুসর্গ বলা যাবে না। যেমন – পানে, তরে, মতো, প্রতি, বিনি, বিবদ, পাছে, সাথে, ভিন্ন, জন‍্য, দিয়ে । উদাহরণ: দড়ি দিয়ে বাঁধ, রামের চেয়ে শ‍্যাম ভালো।অনুসর্গের প্রকারভেদ : অনুসর্গকে মূলত প্রকৃতির বিচারে তিন ভাগে ভাগ করা যায় যথা-বিশেষ্য অনুসর্গসর্বনাম অনুসর্গবিশেষণ অনুসর্গবিশেষ‍্য অনুসর্গ : উদাহরণ – বই সহ বিদ‍্যালয়ে এসো , কুল দিয়ে আচার তৈরি করলাম, জসীম ছাড়া কেউ জানে না।সর্বনাম অনুসর্গ : উদাহরণ- আমার চেয়ে সে বুদ্ধিমান, তার কাছে টাকা আছে, ওদের পাশে থেকে সাহায্য করো।বিশেষন অনুসর্গ : উদাহরণ – মন্দের চেয়ে একটু ভালো, খারাপের মধ‍্যে খারাপ, দুঃগ বিনা সুখ লাভ হয় না ।উৎস অনুসারে অনুসর্গের প্রকারভেদ : উৎস অনুসারে অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায় যথা –সংস্কৃত অনুসর্গসংস্কৃত বিবর্তিত অনুসর্গবিদেশি অনুসর্গসংস্কৃত অনুসর্গ : যে সমস্ত শব্দ গুলি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃত অনুসর্গ বলে।যেমন- সহিত, কতৃক, অভিমুখে, অপেক্ষা, নিমিত্ত প্রভৃতি।সংস্কৃত বিবর্তিত অনুসর্গ : সংস্কৃত বিবর্তনের মাধ্যমে যেসব অনুসর্গগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃতি বিবর্তন সম্ভব বলে। যেমন-অগ্ৰে >আগগে >আগে ।বিদেশি অনুসর্গ : যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাকে বিদেশে অনুসর্গ বলে। যেমন- টাকার বদলে সম্পত্তি দাও, মজুরি বাবদ তোমাকে একশত টাকা দিলাম।বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গের প্রকারভেদ : বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা-বিভক্তিহীন অনুসর্গবিভক্তিযুক্ত অনুসর্গউৎপন্নের বিচারে অনুসর্গের প্রকারভেদ : উৎপন্নের বিচারে অনুসর্গকে মূলত দুই ভাগে ভাগ করা হয় যথা-ক্রিয়াজাত অনুসর্গনামজাত অনুসর্গ অনুসর্গের বৈশিষ্ট্য :অনুসর্গগুলি মূলত একপ্রকার অব্যয় যার নিজস্ব অর্থ রয়েছে।অনুসর্গগুলি বিশেষ্য ও সর্বনামের পরে বসে অর্থবোধক সম্পর্ক তৈরি করে।অনুসর্গ হলো এক ধরনের ছদ্মবেশী বিভক্তি।পূর্ববর্তী পদের কারক নির্ণয়ে শব্দ বিভক্তির কাজ করে থাকে।
12
কোনটি অসমাপিকা ক্রিয়া ?
ক শর্ত
খ ভাবী
গ সবগুলো
ঘ ভূত
সঠিক উত্তর: গ (সবগুলো)
ব্যাখ্যা:
যে ক্রিয়া পদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ, যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
13
'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক ষষ্+থ
খ ষস্+থ
গ ষশ্+থ
ঘ ষষ্+ঠ
সঠিক উত্তর: ক (ষষ্+থ)
14
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র-
ক বিনোদিনী
খ আশালতা
গ চারুলতা
ঘ হৈমন্তি
সঠিক উত্তর: গ (চারুলতা)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র হলো 'চারুলতা'। উল্লেখ্য, 'বিনোদিনী' এবং 'আশালতা হলো "চোখের বালি' উপন্যাসের চরিত্র। আর 'হৈমন্তী' গল্পের নায়িকা হলো 'হৈমন্তী
15
'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
ক জগন্নাথ
খ প্রজাপতি
গ শিব
ঘ বিষ্ণু
সঠিক উত্তর: গ (শিব)
ব্যাখ্যা:
চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি-মানিক দত্ত। শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)