বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 79 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ?
ক ১ নম্বর
খ ১১ নম্বর
গ ২ নম্বর
ঘ ৩ নম্বর
সঠিক উত্তর: গ (২ নম্বর)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর) ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না চট্টগ্রাম-১নং সেক্টর ঢাকা-২ নং সেক্টর রাজশাহী-৭ নং সেক্টর মুজিব নগর-৮ নং সেক্টর সুন্দরবন-৯ নং সেক্টর
2
‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি ?
ক ৬ দফা
খ লাহোর প্রস্তাব
গ কোনটিই নয়
ঘ ৭ মার্চের ভাষণ
সঠিক উত্তর: ক (৬ দফা)
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে ছয়দফা দাবি পেশ করেন।
3
ভারত-বাংলাদেশ যৌথবাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে-
ক ০৬ ডিসেম্বর ১৯৭১
খ ১৪ ডিসেম্বর ১৯৭১
গ ১৫ আগষ্ট ১৯৭১
ঘ ২৬ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর: ক (০৬ ডিসেম্বর ১৯৭১)
ব্যাখ্যা:
১৯৭১ সালের ৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন থেকেই শুরু হয় বাঙালির মুক্তির সর্বাত্মক যুদ্ধ। মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী পাক হানাদারদের ওপর প্রবল বিক্রমে আক্রমণ শুরু করে।
4
নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট নয় ?
ক আকবর
খ শাহজাহান
গ শের শাহ
ঘ বাহাদুর শাহ
সঠিক উত্তর: গ (শের শাহ)
ব্যাখ্যা:
শের শাহ সুরি (১৪৮৬ – ২২ মে, ১৫৪৫)ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান (পশতুন) বিজয়ী। একজন সাধারণ সেনাকর্মচারী হয়ে নিজের কর্মজীবন শুরু করে পরবর্তীকালে তিনি মুঘল সম্রাট বাবরের সেনাবাহিনীর সেনানায়কের পদে উত্তীর্ণ হন। শেষপর্যন্ত তাকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করা
5
১৯৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি ?
ক রমনা পার্ক
খ গুলশান পার্ক
গ ন্যাশনাল পার্ক
ঘ বাহাদুরশাহ পার্ক
সঠিক উত্তর: ঘ (বাহাদুরশাহ পার্ক)
6
কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
ক মুহাম্মদ বিন কাশেষ
খ সম্রাট শাহজাহান
গ কোনটিই সঠিক নয়
ঘ সম্রাট আকবর
সঠিক উত্তর: গ (কোনটিই সঠিক নয়)
ব্যাখ্যা:
ইবন বতুতা মরক্কোর একজন পর্যটক ছিলেন। তিনি মুহাম্মদ বিন-তুঘলকের (1333-1347) রাজত্বকালে ভারতে আসেন। মুহাম্মদ বিন-তুঘলক তার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে ইবন বতুতাকে দিল্লির কাজী বা বিচারক নিযুক্ত করেন। ইবনে বতুতা ১৩৩৩ খ্রিস্টাদে ১২ সেপ্টেম্বর সিন্দুর পাঞ্জাবে পৌছেন। ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লীতে আসেন। তাঁকে দিল্লির কাজি হিসেবে নিযুক্ত করেন সুলতান মুহাম্মদ বিন তুঘলক। অর্থাৎ উত্তর হবে (ঘ)কোনটিই নয়।
7
নদী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক মোদিনী
খ গহিনী
গ ধরনী
ঘ কল্লোলিনী
সঠিক উত্তর: ঘ (কল্লোলিনী)
ব্যাখ্যা:
নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে - স্রোতস্বিনী, কল্লোলিনী, তরঙ্গিনী, তটিনী, প্রবাহিণী, গাঙ ইত্যাদী।
8
'কপোতাক্ষ নদ' কবিতাটি কে লিখেছেন?
ক জীবনান্দ দাস
খ মধুসূধন দত্ত
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ জসীম উদ্দীন
সঠিক উত্তর: খ (মধুসূধন দত্ত)
ব্যাখ্যা:
'কপোতাক্ষ নদ' কবিতাটি লিখেছেন মাইকেল মদুসূদন দত্ত। এটি তার ‘চতুর্দশপদী কবিতাবলি’' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে
9
আমি হব সকাল বেলার পাখি- কবিতাটি কে লিখেছেন?
ক কাজী নজরুল ইসলাম
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ জসীম উদ্দীন
ঘ শামসুর রহমান
সঠিক উত্তর: ক (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
আমি হব সকাল বেলার পাখি কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি। সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে, ‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে। বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক, হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না কা! আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’ ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলব আমি‘ভোর হল যে, সাগর ছুটে আয়! ঝর্ণা মাসি বলবে হাসি’, ‘খোকন এলি নাকি?’ বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!’ ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো, সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভাল?’ বলব ‘মামা, কথা কওয়ার নাই ক সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।’ রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে, জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!
10
কোনটি জহির রায়হানের রচনা ?
ক বরফ গলা নদী
খ খোয়াবনামা
গ কোনটিই নয়
ঘ সারেং বৌ
সঠিক উত্তর: ক (বরফ গলা নদী)
ব্যাখ্যা:
কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের রচনা হচ্ছে 'বরফগলা নদী' (১৩৭৬)। তার অন্যান্য রচনার মধ্যে 'হাজার বছর ধরে', 'আরেক ফাল্গুন', 'শেষ বিকেলের মেয়ে', 'আর কত দিন', 'তৃষ্ণা' ইত্যাদি অন্যতম।
11
কোনটি শুদ্ধ বানান ?
ক শ্রদ্ধাঞ্জলি
খ শ্রদ্ধঞ্জলি
গ কোনটিই নয়
ঘ শ্রদ্ধাঞ্জলী
সঠিক উত্তর: ক (শ্রদ্ধাঞ্জলি)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান: শ্রদ্ধাঞ্জলি
12
কোন বানানটি সঠিক ?
ক নীরিক্ষণ
খ নীরিক্ষন
গ নিরীক্ষন
ঘ নিরীক্ষণ
সঠিক উত্তর: ঘ (নিরীক্ষণ)
13
তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশী হয়?
ক চলিত ভাষায়
খ মিশ্রভাষায়
গ আঞ্চলিক ভাষায়
ঘ সাধু ভাষায়
সঠিক উত্তর: ঘ (সাধু ভাষায়)
14
'অন্বেষণ' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক অনু+এষণ
খ অন্বে + ষণ
গ অন + ষণ
ঘ অথ+এখন
সঠিক উত্তর: ক (অনু+এষণ)
15
' তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি' – কোন ধরনের বাক্য ?
ক সরল বাক্য
খ যৌগিক বাক্য
গ মিশ্র বাক্য
ঘ জটিল বাক্য
সঠিক উত্তর: খ (যৌগিক বাক্য)
ব্যাখ্যা:
যৌগিক বাক্যে সংযুক্তকারী অব্যয়অতএবএবংকিবাঅথচওকিংবাঅথবাকিন্তুআরতথাপিযেনসুতরাংবরংযেহেতু
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)