বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অপারেটর 2021

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অপারেটর 2021 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 43 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
"সূর্য দীঘল বাড়ি" উপন্যাসের রচয়িতা-
ক শহীদুল্লাহ কায়সার
খ রশীদ করিম
গ আবু ইসহাক
ঘ জহির রায়হান
সঠিক উত্তর: গ (আবু ইসহাক)
ব্যাখ্যা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের মন্বন্তর নামে যে দুর্ভিক্ষ, গ্রামীণ জীবনের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার প্রভৃতি বিষয় নিয়ে আবু ইসহাক রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)। পঞ্চাশের মন্বন্তর, দেশ বিভাগ, স্বাধীনতার আনন্দ বেদনাসহ বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল এ উপন্যাস।
2
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন-
ক কালের যাত্রা
খ শ্যামা
গ সঞ্চিতা
ঘ শেষ প্রশ্ন
সঠিক উত্তর: ক (কালের যাত্রা)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপক ও সাংকেতিক নাটক ‘কালের যাত্রা (১৯৩২) শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটক ‘শ্যামা’ (১৯৩৯)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান সমস্যামূলক উপন্যাস 'শেষ প্রশ্ন' (১৯৩১)। কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন কাব্যের বাছাইকৃত কবিতা সংকলন সঞ্চিতা (১৯২৮) রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
3
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?
ক নীলদর্পণ
খ শর্মিষ্ঠা
গ কবর
ঘ ভদ্রার্জুন
সঠিক উত্তর: ঘ (ভদ্রার্জুন)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন' (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। উল্লেখ্য, এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক। দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক 'নীলদর্পণ (১৮৬০)। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' (১৮৫৯)। মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক 'কবর' (১৯৬৬)।
4
"বঙ্গবন্ধু শেখ মুজিব" গ্রন্থের রচয়িতা-
ক সেলিনা হোসেন
খ ডঃ মযহারুল ইসলাম
গ সৈয়দ শামসুল হক
ঘ রশীদ করিম
সঠিক উত্তর: খ (ডঃ মযহারুল ইসলাম)
ব্যাখ্যা:
‘বঙ্গবন্ধু শেখ মুজিব' (১৯৭৪) গ্রন্থর রচয়িতা ড. মযহারুল ইসলাম। গ্রন্থটি বঙ্গবন্ধুর জীবদ্দশায় প্রকাশিত হয়।
5
"গীতাঞ্জলি" কি ধরনের রচনা?
ক নাটক
খ গল্প
গ প্রবন্ধ
ঘ কাব্যগ্রন্থ
সঠিক উত্তর: ঘ (কাব্যগ্রন্থ)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮ - ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, ‘গীতিমাল্য’ ১৬টি, 'নৈবেদ্য' ১৫টি, 'খেয়া' ১১টি ‘শিশু’ ৩টি, ‘কল্পনা’ ১টি, 'উৎসর্গ' ১টি, ‘স্মরণ' ১টি, ‘চৈতালী' ১টি এবং 'অচলায়তন' থেকে ১টিসহ মোট ৯টি গ্রন্থের ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
6
সঠিক বানান কোনটি?
ক বিকিরণ
খ বিকীরণ
গ বিকীরন
ঘ বিকিরন
সঠিক উত্তর: ক (বিকিরণ)
7
কোনটি শুদ্ধ বাক্য?
ক আমার কথাই প্রমান্য হলো
খ আমার কথাই প্রমাণিত হলো
গ আমার কথাই ধ্বনির প্রতীক কে কি বলে প্রমাণিত হলো
ঘ আমার কথাই প্রমাণ হলো
সঠিক উত্তর: গ (আমার কথাই ধ্বনির প্রতীক কে কি বলে প্রমাণিত হলো)
8
ধ্বনির প্রতীক কে কি বলে?
ক শব্দ
খ বাক্য
গ অনুসর্গ
ঘ বর্ণ
সঠিক উত্তর: ঘ (বর্ণ)
ব্যাখ্যা:
বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে বা ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। যেমন: অ, আ, ক, খ।
9
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
ক চ
খ ঞ
গ ণ
ঘ উ
সঠিক উত্তর: খ (ঞ)
ব্যাখ্যা:
ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এ ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা: অ, আ, অ্যা, ই, উ, এ, ও। মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, হু, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, র, ল, শ, স, হ, ড়, ঢ়। ঞ' ও 'ণ' এর নিজস্ব কোনো ধ্বনি নেই।
10
সাধারণ পূর্ব বাচক শব্দ কোনটি?
ক আট
খ তেসরা
গ দেড়
ঘ নবম
সঠিক উত্তর: ঘ (নবম)
ব্যাখ্যা:
একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বুঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়, একে ক্রম বা পূরণবাচক সংখ্যা বলে। যেমন: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নবম, বিংশ ইত্যাদি । ‘আট’ হলো পরিমাণ বা গণনাবাচক; ‘তেসরা’ হলো তারিখবাচক; ‘দেড়' হলো ভগ্নাংশ পূরণবাচক শব্দ।
11
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক সে ঘুমায়
খ সে বই পড়ছে
গ রিপা হাসছে
ঘ সে লিখছে
সঠিক উত্তর: খ (সে বই পড়ছে)
ব্যাখ্যা:
যে ক্রিয়ার কর্মপদ আছে, তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন: সে বই পড়ছে। এখানে যদি প্রশ্ন করা হয় সে কি পড়ছে? তাহলে উত্তর পাই 'বই পড়ছে। এ বাক্যে ‘পড়ছে’ হলো সকর্মক ক্রিয়া এবং 'বই' হলো ‘পড়ছে' ক্রিয়ার কর্মপদ।
12
"সন্ধি" এর সন্ধি বিচ্ছেদ-
ক সম+ধি
খ সম্+ধি
গ সন+ধি
ঘ সম্+ন্ধি
সঠিক উত্তর: খ (সম্+ধি)
ব্যাখ্যা:
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: সম্ + ধি (ম্ + ধ = ন্ + ধ) = সন্ধি; 7y + 6y = 3yw ।
13
উপসর্গের কাজ-
ক বর্ণ সংস্করণ
খ নতুন শব্দ গঠন
গ ভাবের পার্থক্য নিরূপণ
ঘ যতি সংস্থাপন
সঠিক উত্তর: খ (নতুন শব্দ গঠন)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদেশতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ গঠিত হয়। যেমন: প্রণ - ছায়া প্রচ্ছায়া। এখানে ‘ছায়া একটি শব্দ এবং এর সাথে ‘এ’ উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ 'প্রচ্ছায়া' গঠিত হয়েছে।
14
"চাঁদ" শব্দটির সমার্থক শব্দ-
ক ভানু
খ নিশাকর
গ ভূজ
ঘ তপন
সঠিক উত্তর: খ (নিশাকর)
ব্যাখ্যা:
‘চাঁদ' এর সমার্থক শব্দসমূহ: চন্দ্র, চন্দ্ৰমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়। 'ভানু’ ও ‘তপন’ অর্থ সূর্য; ‘ভুজ' অর্থ বাহু।
15
I finally killed the fly..... a rolled up newspaper.
ক by
খ through
গ from
ঘ with
সঠিক উত্তর: ঘ (with)
ব্যাখ্যা:
‘কোনোকিছুর দ্বারা বা সাহায্যে অর্থে Preposition হিসেবে with ব্যবহৃত হয়। I finally killed the fly with rolled up newspaper অবশেষে আমি মোড়ানো সংবাদপত্র দিয়ে মাছিটিকে হত্যা করলাম।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)