মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর || হিসাব সহকারী 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর || হিসাব সহকারী 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 60 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক দুই প্রকার
খ ছয় প্রকার
গ তিন প্রকার
ঘ পাঁচ প্রকার
সঠিক উত্তর: গ (তিন প্রকার)
ব্যাখ্যা:
গঠন অনুসারে বাক্য ৩ প্রকার ১। সরল বাক্য ২। জটিল বা মিশ্র বাক্য ৩। যৌগিক বাক্য
2
আলোয় আঁধার দূর হয় বাক্যে “আলোয়” শব্দটি কোন কারকের উদাহরণ?
ক অপাদান
খ সম্প্রদান
গ অধিকরণ
ঘ করণ
সঠিক উত্তর: ঘ (করণ)
ব্যাখ্যা:
করণকারক বলতে ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ কে বোঝায়। অর্থাৎ কাজ করতে যে যন্ত্র বা মাধ্যমের সাহায্য নিতে হয় তাই করণ কারক। আলোয় আঁধার দূর হয় এই বাক্যে আলোর মাধ্যমে অন্ধকার দূর হয়েছে, এখানে আলো হচ্ছে কার্য সম্পাদনের উপকরণ
3
অন্ধজনে দয়া কর- কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে সপ্তমী
খ কর্মে শূন্য
গ সম্প্রদানে সপ্তমী
ঘ কর্তায় সপ্তমী
সঠিক উত্তর: গ (সম্প্রদানে সপ্তমী)
4
'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কার লেখা?
ক সুকান্ত ভট্টাচার্য
খ জীবনানন্দ দাশ
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: ক (সুকান্ত ভট্টাচার্য)
ব্যাখ্যা:
ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে। মাত্র একুশ বছর বয়সে সুকান্ত মারা যাবার কিছুদিন পূর্বে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
5
'হাত টান' বাগধারাটির অর্থ-
ক কৃপণ স্বভাব
খ লম্বা হাত
গ টাকার অভাব
ঘ চুরির অভ্যাস
সঠিক উত্তর: ঘ (চুরির অভ্যাস)
6
'Amendment' শব্দটির অর্থ-
ক সংশোধনী
খ পরিবর্ধন
গ কোনটিই নয়
ঘ পরিবর্তন
সঠিক উত্তর: ক (সংশোধনী)
7
পরিভাষার আক্ষরিক অর্থ-
ক বিদেশি ভাষা
খ দেশি ভাষা
গ উপজাতীয় ভাষা
ঘ বিশেষ ভাষা
সঠিক উত্তর: ঘ (বিশেষ ভাষা)
8
সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক সরল
খ সহজ
গ সত্য
ঘ বেঠিক
সঠিক উত্তর: ঘ (বেঠিক)
9
‘মধুর' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক তিক্ত
খ অম্লত্ব
গ মন্দ
ঘ মিষ্টি
সঠিক উত্তর: ক (তিক্ত)
10
'সনেট' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক জার্মানি
খ ইতালিয়ান
গ ফ্রেঞ্চ
ঘ ইংরেজি
সঠিক উত্তর: খ (ইতালিয়ান)
ব্যাখ্যা:
বাংলা নবম শ্রেণীর বোর্ড বই অনুসারে সনেট, ফ্যাসিস্ট, মাফিয়া, ম্যাজেন্টা ইতালিয়ান শব্দ।
11
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
ক সুবচন নির্বাসনে
খ নুরুলদীনের সারা জীবন
গ পায়ের আওয়াজ পাওয়া যায়।
ঘ রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর: গ (পায়ের আওয়াজ পাওয়া যায়।)
ব্যাখ্যা:
(ক). সুবচন নির্বাসনে- আব্দুল্লাহ আল মামুন (স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, তাকে কেন্দ্র করেই এ নাটকটি রচিত হয়েছে)। (খ). রক্তাক্ত প্রান্তর- মুনির চৌধুরী (ভাষা আন্দোলন ভিত্তিক) (গ). নূরুলদিনের সারা জীবন- সৈয়দ শামসুল হক (১৭৮৩ সালের রংপুর-দিনাজপুর অঞ্চলের সামান্তবাদ বিরোধী কৃষক নেতা নূরুলদিনের সংগ্রাম নিয়ে রচিত এ নাটক)। (ঘ). পায়ের আওয়াজ পাওয়া যায়- সৈয়দ শামসুল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক)।
12
কোনটি কোলন?
ক ;
খ :
গ =
ঘ ঃ
সঠিক উত্তর: খ (:)
13
সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়' উঠলে কোন ক্রিয়াপদ?
ক সমাপিকা
খ প্রযোজক
গ প্রযোজ্য
ঘ অসমাপিকা
সঠিক উত্তর: ঘ (অসমাপিকা)
ব্যাখ্যা:
যে ক্রিয়া পদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ, যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। উদাহরন- প্রভাতে সূর্য উঠলে…। আমরা হাতমুখ ধুয়ে…।
14
“তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’- এর ব্যবহার কি অর্থে?
ক না-বাচক
খ প্রশ্নবোধক
গ বিস্ময়সূচক
ঘ হ্যাঁ-বাচক
সঠিক উত্তর: ঘ (হ্যাঁ-বাচক)
15
'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গ কী অর্থ নির্দেশ করে?
ক না
খ কম
গ যথেষ্ঠ
ঘ পুরো
সঠিক উত্তর: খ (কম)
ব্যাখ্যা:
কম…
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)