স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) || Assistant Engineer(Civil) 2019
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) || Assistant Engineer(Civil) 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 55 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4নদী শাসন কী?
ক
নদীর পাড়ে বাঁধ নির্মাণ
খ
নদী খনন
গ
বন্যা নিয়ন্ত্রণ
ঘ
নদীর গতিপথ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
ঘ (নদীর গতিপথ নিয়ন্ত্রণ)
ব্যাখ্যা:
নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীপৃষ্ঠ থেকে পাড়ের উচ্চতায় বড় বড় পাথর ফেলে বা কংক্রিটের তৈরী বিশালাকারের নানারূপের ব্লক দিয়ে জলের স্রোতের গতিপথ পরিবর্তনের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা হয় এবং পাড়ের মাঝে বাঁধের মত বানিয়ে পাড়ের ক্ষয় রোধ করার প্রক্রিয়াই নদী শাসন।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্ৰন্থ -
ক
পদ্মাবতী
খ
তিলোত্তমা সম্ভব কাব্য
গ
মেঘনাদবধ কাব্য
ঘ
বীরাঙ্গনা কাব্য
সঠিক উত্তর:
খ (তিলোত্তমা সম্ভব কাব্য)
ব্যাখ্যা:
অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন। ১৮৬০ সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন। কবি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে প্রথম যে কাব্যটি রচনা করেন তা হলো তিলোত্তমাসম্ভব কাব্য; এটি ১৮৬০ সালে প্রথম প্রকাশিত হয়। অতঃপর তিনি অমিত্রাক্ষর ছন্দে মেঘনাদবধ কাব্য রচনা করেন যা ১৮৬১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
Choose the right preposition. He did everything pursuit of happiness.
ক
for
খ
with
গ
at
ঘ
in
সঠিক উত্তর:
ঘ (in)
কোন বাক্যে 'ক্ষমতা' অর্থে 'মুখ' শব্দটির ব্যবহার ঘটেছে ?
ক
মুখে মুখে কথা বলো না তো
খ
তোমার তো মুখের লাগাম নেই
গ
যত বড় মুখ নয় তত বড় কথা
ঘ
চার রাস্তার মুখেই চায়ের স্টল
সঠিক উত্তর:
গ (যত বড় মুখ নয় তত বড় কথা)
Medha wants to go shopping tomorrow. The word "tomorrow" is :
ক
Noun
খ
Adjective
গ
Adverb
ঘ
Verb
সঠিক উত্তর:
গ (Adverb)
Which one is a noun?
ক
Flute
খ
Acute
গ
Mute
ঘ
Cute
সঠিক উত্তর:
ক (Flute)
ব্যাখ্যা:
option এর cute, acute, mute শব্দ গুলোর অর্থ হলো - আকর্ষণীয়, তীব্র ও বোঝা আর সবগুলোই adjective. Flute ( বাঁশি) শব্দটি হলো একটি বাদ্যযন্ত্রের নাম যা noun.
'ঐরাবত' শব্দের অর্থ কী ?
ক
হাতি
খ
পাখি
গ
হরিণ
ঘ
বিড়াল
সঠিক উত্তর:
ক (হাতি)
ব্যাখ্যা:
ঐরাবত /বিশেষ্য পদ/ ইন্দ্রহস্তী, রাগবিশেষ
ঘূর্নিঝড় 'সিডর' কত সালে বাংলাদেশে আঘাত হানে?
ক
২০০৫
খ
২০০৭
গ
২০০৮
ঘ
২০০৬
সঠিক উত্তর:
খ (২০০৭)
ব্যাখ্যা:
ঘূর্ণিঝড় সিডর: ২০০৭ সালের ১৫ নভেম্বর খুলনা-বরিশাল উপকূলীয় এলাকায় ১৫-২০ ফুট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে যার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার।
Concrete এর water cement ratio 0.40 হলে, পানির পরিমান কত হবে ?
ক
৪.৮০ গ্যালন
খ
৫.২০ গ্যালন
গ
৪.৪৮ গ্যালন
ঘ
৪.০৮ গ্যালন
সঠিক উত্তর:
গ (৪.৪৮ গ্যালন)
ব্যাখ্যা:
W/C =0.4 W=0.4 x C(1 bag cement weight =112 lb) W= 0.4 x 112 lb W= 44.8 lb W= 4.48 gallon
Select the antonym of the word ‘DESTITUTE’ -
ক
necessary
খ
talkative
গ
affluent
ঘ
bold
সঠিক উত্তর:
গ (affluent)
Concrete slump test এ ব্যবহৃত ASTM cone এর উচ্চতা কত?
ক
4 inch
খ
8 inch
গ
12 inch
ঘ
6 inch
সঠিক উত্তর:
গ (12 inch)
ব্যাখ্যা:
ওয়ার্কিবিলিটি (Workability) হল ফ্রেশ (মাত্র তৈরী করা) কংক্রিটের একটি গুরুত্বপূর্ণ ধর্ম, যা দ্বারা পরিমাপ করা হয় এর কর্মযোগ্যতা। সাধারণত slump test এর মাধ্যমে কংক্রিটের ওয়ার্কিবিলিটি মাপা হয়। slump cone এর উচ্চতা ১২ ইঞ্চি, নিচের দিকের ব্যাস ৮ ইঞ্চি এবং উপরের দিকের ব্যাস ৪ ইঞ্চি। এটি কংক্রিট দ্বারা ভর্তি করে কোণটি উঠিয়ে ফেলা হয়, তারপর কংক্রিটের উচ্চতা ১২ ইঞ্চি থেকে কতটুকু কমল সেটি মাপা হয়। এ পরিমাপ সাধারণত ইঞ্চি, সেন্টিমিটার বা মিলিমিটারে প্রকাশ করা হয়। এ পরিমাণটি slump value নামে পরিচিত।
"To carry coals to new castle' means:
ক
Doing a useful job
খ
Doing a meaningless job
গ
Always doing something
ঘ
Carrying something valuable
সঠিক উত্তর:
খ (Doing a meaningless job)
ব্যাখ্যা:
'To carry coal to new castle' অর্থ তেলা মাথায় তেল দেওয়া বা যেখানে প্রচুর রয়েছে সেখানে আরো কিছু প্রদান করা।
নিচের কোন বানানটি সঠিক?
ক
আনুষঙ্গিক
খ
আনুসংগিক
গ
অনুষঙ্গিক
ঘ
আননুষঙ্গিক
সঠিক উত্তর:
ক (আনুষঙ্গিক)
ব্যাখ্যা:
সঠিক বানান - আনুষঙ্গিক। আনুষঙ্গিক শব্দের অর্থ - অতিরিক্ত,অপ্রধান,সহায়ক,গৌণ,সহযোগী ইত্যাদি।প্রদত্ত শব্দটি একট বিশেষণ পদ।
Ranna wants to go home and
ক
so want we
খ
we do so
গ
so we are
ঘ
so do we
সঠিক উত্তর:
ঘ (so do we)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)