স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) || Assistant Engineer(Civil) 2019

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) || Assistant Engineer(Civil) 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 55 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 4
16
LPG মূল উপাদান কী?
ক মিথেন
খ ইথেন
গ মিথেন এন্ড বিউটেন
ঘ প্রোপেন ও বিউটেন
সঠিক উত্তর: ঘ (প্রোপেন ও বিউটেন)
ব্যাখ্যা:
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) হল হালকা হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ। এটি প্রধানত বিউটেন বা প্রোপেন বা উভয়ের মিশ্রণ নিয়ে গঠিত। ঘরের তাপমাত্রায়, উভয় গ্যাসই বর্ণহীন এবং গন্ধহীন। এটি 48% প্রোপেন, 50% বুটেন এবং 2% পেন্টেনের মিশ্রণ।
17
আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়?
ক ০ ডিগ্রী বরাবর
খ ১৮০ ডিগ্রী বরাবর
গ ৩৮০ ডিগ্রী বরাবর
ঘ ১২০ ডিগ্রী বরাবর
সঠিক উত্তর: খ (১৮০ ডিগ্রী বরাবর)
ব্যাখ্যা:
আইডিএলটি মূলত 180 ° দ্রাঘিমারেখা জুড়ে বিস্তৃত, প্রায় প্রশান্ত মহাসাগরের মাঝখানে এবং গ্রিনিচ দ্রাঘিমারেখা (মূলমধ্যরেখা) থেকে বিশ্বের অর্ধেক পথে অবস্থিত। অনেক জায়গায়, IDL 180 ° দ্রাঘিমারেখাকে সঠিকভাবে অনুসরণ করে। যদিও অন্যান্য জায়গায় আইডিএল সেই দ্রাঘিমারেখা থেকে পূর্ব বা পশ্চিমে বিচ্যুত হয়। এই বিচ্যুতিগুলি সাধারণত প্রভাবিত অঞ্চলগুলির রাজনৈতিক এবং/অথবা অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্য বিধান করে করা হয়।
18
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদসমূহে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত আছে?
ক ১ থেকে ১০
খ ২১ থেকে ৩০
গ ২৬ থেকে ৪৭
ঘ ১১ থেকে ২০
সঠিক উত্তর: গ (২৬ থেকে ৪৭)
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার প্রতিটি দেশের সংবিধানেই মৌলিক অধিকারের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ আছে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংবিধানের ২৬ থেকে ৪৭ (ক) অনুচ্ছেদগুলো মৌলিক অধিকার সংশ্লিষ্ট। তৃতীয় ভাগের শুরুতে অর্থাৎ ২৬ নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না। আর যদি করা হয় তবে তা বাতিল হয়ে যাবে। সরকার বা মন্ত্রিপরিষদ ইচ্ছা করলেই মৌলিক অধিকার পরিপন্থী আইন তৈরি করে এর ব্যত্যয় ঘটাতে পারবে না। সোর্সঃ http://bdlaws.minlaw.gov.bd/act-details-957.html
19
প্রতীকধর্মী গ্রন্থ কোনটি ?
ক চাঁদের অমাবস্যা
খ ক্রীতদাসের হাসি
গ অনূদিত অন্ধকার
ঘ কুলায় কালস্রোত
সঠিক উত্তর: খ (ক্রীতদাসের হাসি)
ব্যাখ্যা:
শওকত ওসমান তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচনা করেন। এটি একটি প্রতীকধর্মী উপন্যাস।
20
বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে?
ক পদ্মা
খ সাঙ্গু
গ কর্ণফুলী
ঘ তিস্তা
সঠিক উত্তর: গ (কর্ণফুলী)
ব্যাখ্যা:
কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।
21
'হাতেম তাই' গ্রন্থের অনুবাদক কে ?
ক সৈয়দ হামজা
খ সাবিরিদ খান
গ ফকির গরিবুল্লাহ
ঘ আলাওল
সঠিক উত্তর: ক (সৈয়দ হামজা)
22
Which word is misspelt?
ক Freight
খ Gratitude
গ Garulous
ঘ Gallery
সঠিক উত্তর: গ (Garulous)
ব্যাখ্যা:
Garulous = Garrulous Meaning in Bengali - Garrulous অর্থ বাচাল; বাক্যবাগীশ।
23
Padma সেতুর একটি Span এর Length কত?
ক 100 meter
খ 125 meter
গ 150 meter
ঘ 175 meter
সঠিক উত্তর: গ (150 meter)
ব্যাখ্যা:
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।
24
OTM কি?
ক Open Tendering Method
খ Opening Tender Method
গ Optional Tendering Method
ঘ Operating Tendering Method
সঠিক উত্তর: ক (Open Tendering Method)
ব্যাখ্যা:
OTM এর পূর্ণরূপ হলো Open Tendering Method (উন্মুক্ত দরপত্র পদ্ধতি)
25
10 কাঠা জমির ক্ষেত্রফল কত বর্গফুট?
ক 7000
খ 7400
গ 7350
ঘ 7200
সঠিক উত্তর: ঘ (7200)
ব্যাখ্যা:
১ কাঠা = ৭২০ বর্গফুট ∴ ১০ কাঠা = (১০ × ৭২০) বর্গফুট = ৭২০০ বর্গফুট
26
The professor wanted me to send my email address and
ক so do I
খ so I send
গ so send I
ঘ so did I
সঠিক উত্তর: ঘ (so did I)
27
কাবাডি খেলায় প্রতি দলের পক্ষে কতজন খেলোয়াড় মাঠে নামে?
ক ৬ জন
খ ৮ জন
গ ১২ জন
ঘ ৭ জন
সঠিক উত্তর: ঘ (৭ জন)
ব্যাখ্যা:
প্রতি দলে ১২ জন খেলোয়াড় অংশ নেয়। কিন্তু প্রতি দলের ৭ জন খেলোয়াড় একসাথে মাঠে নামে।
28
ভাষা আন্দোলনের প্রভাবে রচিত উপন্যাস হচ্ছে-
ক আরেক ফাল্গুন
খ আসাদের শার্ট
গ নকল শহর
ঘ দোযখের ওম
সঠিক উত্তর: ক (আরেক ফাল্গুন)
ব্যাখ্যা:
আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত। রচিয়তা জহির রায়হান।
29
Of the two girls, Ushoshi is intelligent. (Fill up the gap)
ক most
খ more
গ far
ঘ as
সঠিক উত্তর: খ (more)
30
দেশী শব্দের উদাহরণ কোনটি ? 
ক গিন্নি
খ কুলা
গ বৃক্ষ
ঘ চাঁদ
সঠিক উত্তর: খ (কুলা)
ব্যাখ্যা:
উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি দেশি শব্দ । বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত কিছু শব্দ এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয় । এসব শব্দকে দেশি শব্দ বলে । যেমন - কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)