স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- LGED (হিসাব সহকারী) 2021
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- LGED (হিসাব সহকারী) 2021 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 45 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3মুজিববর্ষের সময়কাল হলো
ক
১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২
খ
১০ জানুয়ারি ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১
গ
১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১
ঘ
১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
সঠিক উত্তর:
ক (১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২)
ব্যাখ্যা:
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল। (বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।) তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২ শেষ : ৩১ মার্চ, ২০২২ শুরু : ১৭ মার্চ, ২০২০ সুত্রঃ Wikipedia
নিচের কোন গ্রন্ধটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়?
ক
অসমাপ্ত আত্মজীবনী
খ
আমার দেখা নয়াচীন
গ
কারাগারের রোজনামচা
ঘ
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
সঠিক উত্তর:
ঘ (আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর)
ব্যাখ্যা:
‘অসমাপ্ত আত্মজীবনী' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে। আর সর্বশেষ তৃতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'আমার দেখা নয়াচীন' প্রকাশিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে
ক
৬.১৫ কি.মি ও ১৮.১০ মি
খ
৬.৫১ কিমি ও ১০.১৮ মি
গ
৬.৫১ কিমি ও ১৮.১০ মি
ঘ
৬.১৮ কি.মি ও ১০.১৮ মি
সঠিক উত্তর:
ক (৬.১৫ কি.মি ও ১৮.১০ মি)
ব্যাখ্যা:
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, পদ্মা সেতুর পিলার বা খুঁটির সংখ্যা ৪২টি এবং স্প্যানের সংখ্যা ৪১টি আর লেন হলো ৪টি।
নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠার (Engineering Department) নয়?
ক
HED
খ
EED
গ
BAPARD
ঘ
PWD
সঠিক উত্তর:
গ (BAPARD)
ব্যাখ্যা:
BAPARD এর পূর্ণরূপ Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development (বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন একাডেমি)। কিন্তু, HED এর পূর্ণরূপ Health Engineering Department (স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর)। PWD এর পূর্ণরূপ Public Works Department (গণপূর্ত অধিদপ্তর)। EED এর পূর্ণরূপ Education Engineering Department (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর)।
২৪ জানুয়ারি তারিখটি কীসের সাথে সম্পর্কিত?
ক
ছয় দফা আন্দোলন
খ
শিক্ষা আন্দোলন
গ
যুক্তফ্রন্ট
ঘ
গণঅভ্যুত্থান
সঠিক উত্তর:
ঘ (গণঅভ্যুত্থান)
ব্যাখ্যা:
২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস।
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
ক
রাশিয়া
খ
জার্মানী
গ
ফ্রান্স
ঘ
চীন
সঠিক উত্তর:
খ (জার্মানী)
ব্যাখ্যা:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। জার্মানী। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫টি। এর মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য দেশ; আর ১০টি হলো অস্থায়ী সদস্য দেশ। ৫টি স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ জাপান (১১ বার) অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়?
ক
মন্ত্রিপরিষদ সভায়।
খ
ECNEC সভায়।
গ
জাতীয় সংসদ অধিবেশনে।
ঘ
জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC)সভায়।
সঠিক উত্তর:
খ (ECNEC সভায়।)
ব্যাখ্যা:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক), ECNEC- Executive Committee of the national Economic Council. একনেক এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুটো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে?
ক
মূহূর্ত, প্রতিযোগিতা
খ
মূহুর্ত, প্রতিযোগিতা
গ
মুহুর্ত, প্রতিযোগিতা
ঘ
মুহূর্ত, প্রতিযোগিতা
সঠিক উত্তর:
ঘ (মুহূর্ত, প্রতিযোগিতা)
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন কে?
ক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ক (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে অথবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন। এই যতি বা বিরাম চিহ্নের সংখ্যা হলো ১২টি।
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
ক
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
খ
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
গ
সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
ঘ
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
সঠিক উত্তর:
ক (সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।)
সঞ্চিতা, সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে
ক
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম।
খ
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
গ
সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ
কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য।
সঠিক উত্তর:
খ (কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন হলো 'সঞ্চয়িতা, কাজী নজরুলের কবিতা ও গানের সংকলন হলো 'সঞ্চিতা'। উল্লেখ্য, ‘সঞ্চিতা' কাব্যগ্রন্থটি ১৯২৮ সালে প্রকাশিত হয়। গ্রন্থটি উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই কাব্যগ্রন্থে ৭৮টি কবিতা ও গান সংকলিত।
‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কে লিখেছেন?
ক
সৈয়দ শামসুল হক
খ
কাজী নজরুল ইসলাম
গ
নির্মলেন্দু গুণ
ঘ
শামসুর রহমান
সঠিক উত্তর:
ঘ (শামসুর রহমান)
ব্যাখ্যা:
'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতাটি লিখেছেন শামসুর রাহমান। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোঃ স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তর ইত্যাদি।
মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ‘গৃহহীনে গৃহ দাও’ এখানে ‘গৃহহীন’ কোন কারক?
ক
করণ
খ
সমপ্রদান
গ
অধিকরণ
ঘ
কর্ম
সঠিক উত্তর:
খ (সমপ্রদান)
শূন্যস্থান পূরণ করুনঃ He died ------- COVID-19
ক
by
খ
of
গ
in
ঘ
off
সঠিক উত্তর:
খ (of)
ব্যাখ্যা:
বাক্যের অর্থঃ সে COVID - 19 এ মারা গেলেন।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)