কম্পিউটারের ইতিহাস

কম্পিউটারের ইতিহাস MCQ বিসিএস পরীক্ষার জন্য। প্রথম কম্পিউটার, প্রজন্মভিত্তিক বিবর্তন নিয়ে প্রশ্নোত্তর।

মোট 121 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 9
1
কম্পিউটারের মাউস কে তৈরি করেন?
ক ডগলাস এঞ্জেলবার্ট
খ বিল গেটস
গ মাসাম কুরি
ঘ লেডি অ্যাডা অগাস্ট
সঠিক উত্তর: ক (ডগলাস এঞ্জেলবার্ট)
ব্যাখ্যা:
a computer mouse is a hand-held pointing device that detects two-dimensional motion relative to a surface. This motion is typically translated into the motion of a pointer on a display, which allows a smooth control of the graphical user interface of a computer. - ১৯৬০ এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের ডগলাস কার্ল এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র জনপ্রিয়তা পায় নাই। - ১৯৮৪ এর সালে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে ।
2
মাউস প্রথম কত সালে কম্পিউটারে ব্যবহার করা হয়?
ক ১৯৯৮
খ ১৯৯০
গ ১৯৫০
ঘ ১৯৮৪
সঠিক উত্তর: ঘ (১৯৮৪)
ব্যাখ্যা:
✔computer mouse is a hand-held pointing device that detects two-dimensional motion relative to a surface. This motion is typically translated into the motion of a pointer on a display, which allows a smooth control of the graphical user interface of a computer. ✔১৯৬০ এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের ডগলাস কার্ল এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র জনপ্রিয়তা পায় নাই। ✔ ১৯৮৪ এর সালে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে ।
3
ইউনিকোড কত বিটের কোড?
ক ৮
খ ১৬
গ ৩২
ঘ ১২৮
সঠিক উত্তর: খ (১৬)
ব্যাখ্যা:
ইউনিকোড ১৬ বিট বিশিষ্ট কোড। এর মাধ্যমে ৬৫৫৩৬টি ইউনিক চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যার ফলে এর মাধ্যমে বিশ্বের ছোটবড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এটি ১৯৯১ সালে উদ্ভাবিত হয়।
4
কোনটি সঠিক নয়?
ক পঞ্চম প্রজন্মে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে
খ চতুর্থ প্রজন্মে VLSI ব্যবহৃত হয়
গ তৃতীয় প্রজন্মে IC ব্যবহৃত হয়
ঘ প্রথম প্রজন্মে ট্রানজিস্টর ব্যবহৃত হয়
সঠিক উত্তর: ঘ (প্রথম প্রজন্মে ট্রানজিস্টর ব্যবহৃত হয়)
5
WWW, HTML, DVD ইত্যাদি কোন কম্পিউটার প্রজন্মের উল্লেখযোগ্য আবিষ্কার?
ক দ্বিতীয় প্রজন্ম
খ তৃতীয় প্রজন্ম
গ চতুর্থ প্রজন্ম
ঘ পঞ্চম প্রজন্ম
সঠিক উত্তর: গ (চতুর্থ প্রজন্ম)
6
Intel Atom কোনটির উদাহরণ?
ক ল্যাপটপ
খ ডেক্সটপ
গ নেটবুক
ঘ পামটপ
সঠিক উত্তর: গ (নেটবুক)
7
VLSI এর অর্থ হলো-
ক Very Large System Integration
খ Very Large Scale Integration
গ Very Long System Integration
ঘ Very Long System Input
সঠিক উত্তর: খ (Very Large Scale Integration)
8
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল শুরু হয়েছে-
ক ১৯৬৫ সাল থেকে
খ ১৯৭১ সাল থেকে
গ ১৯৮২ সাল থেকে
ঘ ১৯৪৭ সাল থেকে
সঠিক উত্তর: খ (১৯৭১ সাল থেকে)
9
আইবিএম-১৬২০ কোন ধরনের কম্পিউটার?
ক সুপার কম্পিউটার
খ মেইনফ্রেম কম্পিউটার
গ মিনি কম্পিউটার
ঘ মাইক্রোকম্পিউটার
সঠিক উত্তর: খ (মেইনফ্রেম কম্পিউটার)
10
Ultra low power processor ব্যবহৃত হয় কোনটিতে?
ক ল্যাপটপ
খ ডেক্সটপ
গ নেটবুক
ঘ পামটপ
সঠিক উত্তর: গ (নেটবুক)
11
ইলেকট্রোনিক ব্যাংকিং -এর সম্পূরক নয় -
ক POS
খ FDR
গ bKash
ঘ ATM
সঠিক উত্তর: খ (FDR)
12
হট- মেইল কি?
ক তাজা খবর
খ তড়িত তথ্য প্রদান
গ ওয়েভ ভিত্তিক ই-মেইল সেবা
ঘ ই-মেইল ঠিকানা
সঠিক উত্তর: গ (ওয়েভ ভিত্তিক ই-মেইল সেবা)
13
কোনটি ওয়েবসাইট নয়?
ক ATM
খ You Tube
গ Twitter
ঘ Facebook
সঠিক উত্তর: ক (ATM)
ব্যাখ্যা:
এটিএম এর পূর্ণরূপ হলো Automated teller machine। এর মাধ্যমে ব্যাংক কার্ড বা এটিএম কার্ড দিয়ে দিন রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়।
14
Register কি হিসেবে কাজ করে?
ক প্রাইমারি মেমোরি
খ সেকেন্ডারি মেমোরি
গ ইন্টারনাল মেমোরি
ঘ ক্যাশ মেমোরি
সঠিক উত্তর: ঘ (ক্যাশ মেমোরি)
ব্যাখ্যা:
কম্পিউটারে যে স্মৃতি (Memory) সরাসরি সিপিইউ-এর সাথে যুক্ত এবং যাতে সামায়িকভাবে তথ্য সঞ্চিত করে রাখা যায় তাকে রেজিস্টার (Register) বলে। রেজিস্টার সিপিইউ এর মধ্যে অবস্থিত অস্থায়ী স্মৃতি যা খুব দ্রুত ডাটা গ্রহণ, মজুদ এবং স্থানান্তর করতে পারে। তবে রেজিস্টার পুরাপুরি ক্যাশ মেমোরি না, ক্যাশ মেমোরির মত কাজ করে।
15
নিচের কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়?
ক স্টার
খ রিং
গ সাইকেল
ঘ বাস
সঠিক উত্তর: গ (সাইকেল)
ব্যাখ্যা:
স্টার টপোলজিঃ স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে। রিং টপোলজিঃ রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড (কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে) এর মাধ্যমে বৃত্তাকারপথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। নেটওয়ার্কের কোন কম্পিউটার ডেটা বা তথ্য (সংকেত) পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে। এভাবে তথ্যের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে। বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। ট্রি টপোলজিঃ ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট (Root) নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা স্যুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)